দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা

দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা

Share

পথ ভোলা বান্দাকে সঠিক রাস্তা দেখানো এবং একদল যোগ্য হাফেজে কুরআন, আলেম ও দায়ী বানানোই মূল উদ্দেশ্য।

Photos from দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা's post 18/05/2026

দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা,
বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা-তে
চলছে ব্যতিক্রমধর্মী হাতের লেখা প্রশিক্ষণ কার্যক্রম। ✍️
কিতাব বিভাগের সকল শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ যেন রূপ নিয়েছে এক অনন্য শিক্ষামূলক কর্মশালায়।
একসাথে এত শিক্ষার্থীর কলমের চলন, মনোযোগ এবং শেখার আগ্রহ—সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।
বর্তমান সময়ে অনেক মেধাবী ছাত্রও শুধু খারাপ হাতের লেখার কারণে পিছিয়ে পড়ে।
পড়া সুন্দর হলেও উপস্থাপন সুন্দর না হলে তার পূর্ণ মূল্যায়ন হয় না।
এই বাস্তবতা উপলব্ধি করেই প্রতিষ্ঠানটিতে হাতে-কলমে সুন্দর লেখার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে—
🖋️ কিভাবে খাতা পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করতে হয়
🖋️ কিভাবে দ্রুত কিন্তু সুন্দরভাবে লিখতে হয়
🖋️ কিভাবে লেখাকে পাঠকের কাছে সহজ ও গ্রহণযোগ্য করে তুলতে হয়
একজন তালিবুল ইলমের পরিচয় শুধু তার ইলমে নয়, বরং তার লিখনশৈলী, উপস্থাপন ও পরিপাটিতেও প্রকাশ পায়।
আর সুন্দর হাতের লেখা সেই ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করে তোলে।
✨ সত্যিই এটি শুধু একটি কোর্স নয়,
বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি যুগোপযোগী উদ্যোগ।
📌 কোর্স পরিচালনায়:
মাওলানা মুফতী আল আমিন সাহেব হাফিঃ
হাফেজ মাওলানা মুফতী আহসান হাবীব সাহেব হাফিঃ

17/05/2026

আগামী মাসের ইসলাহি মাহফিল ২৩/০৬/২৬ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Photos from দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা's post 17/05/2026

আলহামদুলিল্লাহ।
পীরে কামেল হযরত মাওলানা মুফতী মুজিবুর রহমান সাহেব হাফিঃ এর বয়ান শুরু হয়ে গেছে।

Photos from দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা's post 17/05/2026

আলহামদুলিল্লাহ।
কাঙ্খিত ইসলাহি মাহফিল শুরু হয়ে গেছে।
এখন বয়ান করছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা আমিরুল ইসলাম আজহারী হাফি:
আপানারা অতিদ্রুত চলে আসুন।

17/05/2026

প্রিয় সুধী,
আপনার রুহানী পিপাসা মিটাতে এবং দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হতে একটি অনন্য আধ্যাত্মিক সমাবেশে অংশ নিন। প্রতি মাসের ন্যায় এই মাসেও দারুল উলুম ইসলামিয়া বাঁকা মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক 'ইসলাহী জোড়'।

আলোচনা রাখবেন:
করাচি হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহঃ-এর সুযোগ্য খলিফা
মুফতি মুজিবুর রহমান (দাঃ বাঃ)
সভাপতি, জেলা ফতোয়া বোর্ড, যশোর
আমীর, মজলিসে দাওয়াতুল হক, যশোর শাখা।

তারিখ: ১৭ ই মে ২০২৬, রোজ রবিবার
সময়: বাদ মাগরিব
স্থান: বাঁকা মাদরাসা হলরুম।

এই সমাবেশে উপস্থিত থেকে আপনার আত্মিক উন্নতি সাধনে এই অমূল্য সুযোগটি হারাবেন না আশা করছি। আপনার বন্ধু-বান্ধব ও পরিবারকেও নিয়ে আসতে পারেন।

আমরা আপনার উপস্থিতি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

26/04/2026

প্রিয় সুধী,
আপনার রুহানী পিপাসা মিটাতে এবং দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হতে একটি অনন্য আধ্যাত্মিক সমাবেশে অংশ নিন। দারুল উলুম ইসলামিয়া বাঁকা মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক 'ইসলাহী জোড়'।

আলোচনা রাখবেন:
করাচি হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহঃ-এর সুযোগ্য খলিফা
মুফতি মুজিবুর রহমান (দাঃ বাঃ)
সভাপতি, জেলা ফতোয়া বোর্ড, যশোর
আমীর, মজলিসে দাওয়াতুল হক, যশোর শাখা।

তারিখ: ২৮ শে এপ্রিল ২০২৬, রোজ মঙ্গলবার
সময়: বাদ মাগরিব
স্থান: বাঁকা মাদরাসা হলরুম।

এই সমাবেশে উপস্থিত থেকে আপনার আত্মিক উন্নতি সাধনে এই অমূল্য সুযোগটি হারাবেন না আশা করছি। আপনার বন্ধু-বান্ধব ও পরিবারকেও নিয়ে আসতে পারেন।

আমরা আপনার উপস্থিতি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

Photos from দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা, বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা's post 21/03/2026

দারুল উলুম বাকা মাদরাসা

জীবননগর, উপজেলার একটি ঐতিহ্যবাহী, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুল উলুম বাকা মাদরাসা’। ২০০৪ ইং সালে মাদরাসাটির যাত্রা শুরু। শুরু হয়েছিল শিশু মক্তব দিয়ে। সময়ের সাথে সাথে আকার-অবয়বে, শিক্ষাস্তরে আজ মাদরাসাটি অনেক বড়। এ অঞ্চলের মানুষের আবেগের জায়গা হল দারুল উলুম বাকা মাদরাসা।

অবদান: এখান থেকে বের হয়েছে শতশত হাফেজ। হাফেজ, মাওলানা হয়ে দেশে বিদেশ বিভিন্ন স্থানে খেদমতে রত আছেন।

শিক্ষা কার্যক্রম:
১. কিন্ডারগার্টেন শাখা জেনারেল ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে (অনাবাসিক, নার্সারী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত) ভর্তি জানুয়ারী থেকে

২. মক্তব বিভাগ: আবাসিক ও অনাবাসিক। প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত (কায়দা থেকে পূর্ণ কুরআন শরীফ দ্রুত পড়িয়ে হিফজ এর উপযোগী করে গড়ে তোলা হয়)

৩. হিফজ বিভাগ: ছাত্রদের ২৪ ঘন্টা তত্ত¦বধানে রেখে অল্প সময়ে হিফজ সমাপ্ত করানোর চেষ্টা করা হয়।

৪. জামাত বিভাগ: হাফেজ ও বয়স্ক ছাত্রদের জন্য বিশেষ (খুছুছী) জামাত, চতুর্থ শ্রেণি (উর্দু) জামাত থেকে মেশকাত পর্যন্ত।

অতিরিক্ত বৈশিষ্ট্য:
১. আমল সুন্দর ও আখলাক তৈরির ব্যবস্থা। দাওয়াত ও তাবলিগ, তালিম, তাজকিয়া ও তাগলীবে দ্বীনের মেজাজে জীবন গঠন করা।

২. বুঝবান ছাত্রদের নিয়ে গঠিত একটি গ্রুপকে সপ্তাহে ৩দিন বর্তমান পরিস্থিতি ও বিশ্বব্যবস্থা নিয়ে ইলমি মুযাকারা।

৩. নির্দিষ্ট কোটায় ছাত্রদের লিল্লাহ বোর্ডিং থেকে সুবিধার খানা প্রদান। ৫. তিন বেলা গরম খাবার।

৪.সাপ্তাহিক, বাৎসরিক সেমিনার, সাধারণজ্ঞান, কুইজ ও হিফজ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করানো

ভর্তি শুরু: ২৮ মার্চ ২০২৬ ঈ.

অবস্থান: দারুল উলুম মাদরাসা
বাকা,জীবননগর, চুয়াডাঙ্গা

সার্বিক যোগাযোগ: মোহতামিম 01911983412
অফিস: 8801810370892
শিক্ষা বিভাগ: 01918809328
হোয়াটসএ্যপ, টেলিগ্রাম: 01918524672

আরজগুজার: মাওলানা আমিরুল ইসলাম আযহারী
মুহতামিম অত্র মাদরাসা

15/03/2026
12/03/2026

আপনার যাকাতের অংশ ক‌ওমী মাদরাসাগুলোতে প্রদান করে, শিক্ষিত, সভ্য ও যোগ্য নাগরিক তৈরিতে ভূমিকা রাখুন।

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Baka, Jibannagar Upozila
Khulna
7230