29/05/2024
আগামী ৩১ মে হতে ৯ জুন ২০২৪ খ্রি. তারিখ লেবার কন্ট্রাক্ট/সিসিভিআই প্রাপ্ত সাধারণ ইপিএস প্রার্থীদের প্রশিক্ষণ সংক্রান্ত নোটিশ:
এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)-এর আওতায় সরকারি কর্মসূচিতে দক্ষিণ কোরিয়ায় কর্মী গমন করে থাকে। কোরিয়াগামী কর্মীদের দক্ষতা ও ইপিএস কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর সহযোগিতায় কোরিয়াগামী সাধারণ ইপিএস কর্মীদের ৬ দিনের প্রিলিমিনারি প্রশিক্ষণের স্থলে ১০ দিন ব্যাপী কোরীয় ভাষা ও সংস্কৃতি, আচরন এবং কর্মসম্পাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।
সেমতে আগামী ৩১ মে হতে ৯ জুন ২০২৪ খ্রি. তারিখ নিম্নবর্ণিত প্রার্থীদের কোরিয়ান ভাষা ও সংস্কৃতি, আচরণ এবং কর্মসম্পাদন বিষয়ক প্রশিক্ষণ নির্ধারণ করা হয়েছে। বিধায় উক্ত প্রার্থীদের প্রত্যেহ সকাল ৮.০০ ঘটিকায় বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), দারুস সালাম, মিরপুর, ঢাকায় উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তাছাড়া উক্ত প্রার্থীদের জুম অ্যাপস নিজস্ব উপযোগী মোবাইলে ইন্সটল করে জুম ক্লাস গ্রহণের প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো।
উল্লেখ্য যে, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে পরীক্ষা ও জরীপের ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় যারা কৃতকার্য হবেন তাদের ভিসা প্রসেস করা হবে এবং যারা অকৃতকার্য হবেন তাদের থেকে জরিমানা বাবদ ৪,০০০/- (চার হাজার) টাকা বোয়েসেল, ঢাকা নামে পে-অর্ডার গ্রহণ পূর্বক পরবর্তী প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুনরায় প্রশিক্ষণ গ্রহণ করে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া উক্ত প্রশিক্ষণে বিশেষ কারণ ব্যতীত অনপুস্থিত প্রার্থীদেরও জরিমানা বাবদ ৪,০০০/- (চার হাজার) টাকা বোয়েসেল, ঢাকা নামে পে-অর্ডার গ্রহণ পূর্বক পরবর্তী প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে। প্রশিক্ষণার্থী থেকে জরীপ গ্রহণের ভিত্তিতে ভবিষ্যৎ এ প্রশিক্ষণের মান উন্নয়ন করা হবে।
উল্লেখ্য যে, ইতোমধ্যে যারা ১০ দিন ব্যাপী নির্ধারিত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদের আর উক্ত প্রশিক্ষণে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
আরও উল্লেখ্য যে, উক্ত প্রার্থীদের কোরীয় ভাষায় সুন্দর করে কথা বলার উপায় ও মুখের জড়তা দূর করার লক্ষ্যে আগামী ৭ হতে ৯ জুন ২০২৪ খ্রি. তারিখ সকাল ৯.০০ টায় হতে গ্রুপ ভিত্তিক বিভিন্ন বিষয়ে কোরিয়ান ভাষায় উপস্থাপন ও মূল্যায়ন সংক্রান্ত কার্যক্রম বোয়েসেল অফিস-এ