KUETian কুয়েটিয়ান

KUETian কুয়েটিয়ান Together We are Stronger relationship among KUETians

15/07/2026

Suuuuuuu

মেহেদী হাসান মুন্না, কুয়েট ইইই'১৭, চিকিৎসাধীন অবস্থায় ০৬/০৭/২৬ তারিখে পরলোক গমন করেছে।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ...
06/07/2026

মেহেদী হাসান মুন্না, কুয়েট ইইই'১৭, চিকিৎসাধীন অবস্থায় ০৬/০৭/২৬ তারিখে পরলোক গমন করেছে।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
আল্লাহ তাকে ক্ষমা করুন।

জানা যায়, অপারেশনের সময় অতিরিক্ত এনেস্থিসিয়া প্রয়োগ করার কারনে তার স্ট্রোক হয়। বিষয়টি অধিকতর তদন্তের দাবি রাখে। আমরা যথাযথ তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই।

ফুটবল ইতিহাসে ব্রাজিল আজ পর্যন্ত নরওয়েকে কোনোদিন হারাতে পারেনি—এই মিষ্টি রেকর্ডটা আজকেও অক্ষুণ্ণ থাকুক! আমাদের প্রিয় ব্...
05/07/2026

ফুটবল ইতিহাসে ব্রাজিল আজ পর্যন্ত নরওয়েকে কোনোদিন হারাতে পারেনি—এই মিষ্টি রেকর্ডটা আজকেও অক্ষুণ্ণ থাকুক! আমাদের প্রিয় ব্রাজিল বন্ধুরা সারাবছর এমনিতেই 'হেক্সা'র চরম মানসিক চাপে থাকে। আজকের ম্যাচে নরওয়ে জিতে গেলে ব্রাজিলিয়ানদের সেই চাপ একটু কমবে এবং তারা অন্তত কিছুদিন শান্তিতে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে!

হোসেন জানতেন, তিনি মারা যাবেন। বহু সাহাবীই শেষ মুহূর্ত পর্যন্ত হোসেনকে থামানোর চেষ্টা করেছিলেন, নবিজীর প্রোফেসি তো ছিলই ...
26/06/2026

হোসেন জানতেন, তিনি মারা যাবেন।

বহু সাহাবীই শেষ মুহূর্ত পর্যন্ত হোসেনকে থামানোর চেষ্টা করেছিলেন, নবিজীর প্রোফেসি তো ছিলই যে হোসেনকে হত্যা করা হবে।

কিন্তু হোসেন কারো কথাই শুনলেন না।

হোসেন কারবালাতে গেলেন।

হোসেন কারবালাতে শহীদ হলেন।

শুধু নিজের জন্য না, হোসেন আমাদের জন্যও রেখে গেলেন কারবালার প্রান্তর।

শুধুমাত্র সত্য আর ইনসাফের জন্য ইমাম হোসেন মারা গেলেন।

পৃথিবীকে জানিয়ে গেলেন, শক্তি থাকুক আর না থাকুক, সত্য আর ইনসাফের পক্ষে থাকাটাই আমাদের নিয়তি।

ঐপাশে সবকিছুই ছিল।

হোসেনের পাশে কিছুই ছিল না।

পানিও না।

শুধু একটা কথা মেনে নিলেই, একটা বাক্য মেনে নিলেই হোসেনকে কি পানির অভাবে মরে যেতে হইত?

হইতো না।

ইমাম হোসেন মানলেন না।

পানির অপর নাম জীবন।

এক পাশে সত্য আর ইনসাফ

আরেক পাশে জীবনের প্রশ্নে ইমাম হোসেন চুজ করলেন সত্যকে,

মাথা উঁচু করে মারা গেলেন,

সেই মাথা এতটাই উঁচু ছিল যে সেই মাথা সীমারের ধারালো তলোয়ারও কাঁটতে পারতেসিল না,

আমাদের জীবনটাও একটা কারবালাই দিনশেষে।

এক পাশে ম্যাটেরিয়ালস, বিলাসিতা আর চাকচিক্য, আরেক পাশে সত্য আর ইনসাফ।

দুইটা এক সাথে পাওয়ার সুযোগ নাই।

এক পাশে সহজ জীবন।

আরেক পাশের জীবনে পানিও নাই, তবে আত্মা আছে।

ইমাম হোসেন পানি না পেয়ে মারা গেছেন।

খোদার দেয়া সবচেয়ে সহজ ম্যাটেরিয়ালসটুকুও তাঁর কপালে জুটল না,

কিন্তু মৃত্যুর সময় তাঁর মনে কি বিন্দুমাত্র আফসোস ছিল?

ছিল না।

আফসোস নিয়ে কেউ এত সহজে মরে যেতে পারে না,

অন্যদিকে ইয়াজিদের কাছে সবই ছিল। সব। টাকা, ক্ষমতা, অস্ত্র। কিন্তু ইয়াজিদ কি শান্তিতে মরতে পেরেছিল?

পারে নাই।

বরং ইমাম হোসেনের শাহাদাতের মাত্র দুই বছরের মধ্যে গণ বিক্ষোভে ইয়াজিদের পতন হয়।

কারবালা আমাদের শেখায়, পৃথিবীর প্রতিটি প্রান্তের মজলুম মানুষ আমাদের ভাই। শেখায়, সত্য আর মিথ্যা কখনো এক হইতে পারে না।

শেখায়, সত্যের জন্য সবকিছুই ছেড়ে দেওয়া যায়, ইভেন নিজের জীবনও। ইনসাফের জন্য লড়াই করা যায়, লড়াই করতে অস্ত্র লাগে না, আত্মাটাই যথেষ্ট।

ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালাকে বাদ।

আমিও ইসলামকে ওভাবেই দেখি।

যতক্ষণ আপনি মজলুমের পক্ষে, যতক্ষণ আপনি ইনসাফের পক্ষে, যতক্ষণ আপনি সত্যের পক্ষে,

ততক্ষণই আপনার আত্মা আছে, ততক্ষণই আপনি মানুষ।

নামাজ এজিদও পড়ত।

এজিদেরও তো পোষা আলেম ওলামা ছিল।

লাভ কী হয়েছে?

যেই সেজদা আপনাকে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড় করাইতে পারে না, সেই সেজদা দিয়ে আমাদের কী লাভ?

কারবালা শুধু ফোরাতের তীরে না, কারাবালা তো থাকতে হবে আমাদের বুকের মধ্যেও।

আমাদের সেজদা যদি অত্যাচারী শাসককেই চ্যালেঞ্জে ফেলতে না পারল, তবে সেই সেজদা আর হোসেনের সেজদা কেমনে হয়?
-সাদিকুর রহমান খান

স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের কথা মনে আছে?রবার্ট ব্রুস ও মাকড়সার গল্প? ইংরেজদের সাথে বার বার যুদ্ধে হেরে একটা গুহায় ...
24/06/2026

স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের কথা মনে আছে?
রবার্ট ব্রুস ও মাকড়সার গল্প?
ইংরেজদের সাথে বার বার যুদ্ধে হেরে একটা গুহায় গিয়ে আশ্রয় নেয় এবং একটা মাকড়সার হার না মানা দৃশ্য দেখে আবার অনুপ্রাণিত হয় এবং যুদ্ধে জয়ী হয়?
আজকে সেই রবার্ট ব্রুসের স্কটল্যান্ড এর খেলা।
যে রবার্ট ব্রুস আমাদের ছোট বেলায় অধ্যবসায় এর গুরুত্ব শিখিয়েছে।
হার না মানার শিক্ষা দিয়েছে।
শত পরাজয় ও হতাশায় ও অবিচল থাকার অনুপ্রেরণা দিয়েছে।
আজ সময় এসেছে সেই রবার্ট ব্রুসের দেশকে সাপোর্ট করার।
তার ঋণ শোধ করার।
আসুন আজ কৃতজ্ঞতা স্বীকার করি এবং স্কটল্যান্ড কে সাপোর্ট করি।
-আতিক ভাই

আর্জেন্টিনা -৫মেসি-৫যার যার ওবস্তান তেকে গর্তে ডুকে যাও
22/06/2026

আর্জেন্টিনা -৫
মেসি-৫
যার যার ওবস্তান তেকে গর্তে ডুকে যাও

19/06/2026

বিশ্বকাপ নিয়ে একটাই কথা-
আমাদের দাদাদের ছিল অনেক,
বাবাদের ছিল অল্প,
আর আমরা যারা ব্রাজিল ফ্যান তাদের আছে শুধু,,,,,

"কুয়েট ফুলবাড়িগেট মোড়ে আজ সন্ধ্যায় যুবদলের সন্ত্রাসী মাসুমের নেতৃত্বে ২০-২৫ জন ইসিই ১৯ ব্যাচের জাহিদুর রহমানকে এলোপাথাড়ি...
23/05/2026

"কুয়েট ফুলবাড়িগেট মোড়ে আজ সন্ধ্যায় যুবদলের সন্ত্রাসী মাসুমের নেতৃত্বে ২০-২৫ জন ইসিই ১৯ ব্যাচের জাহিদুর রহমানকে এলোপাথাড়ি মারধর করে। তার মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।"
- জাহিদুর রহমান ইসিই-১৯

19/05/2026

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when KUETian কুয়েটিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share