বিশ্ব উন্মুক্ত নৈতিক শিক্ষা কেন্দ্র -woeec

  • Home
  • Bangladesh
  • Khulna
  • বিশ্ব উন্মুক্ত নৈতিক শিক্ষা কেন্দ্র -woeec

বিশ্ব উন্মুক্ত নৈতিক শিক্ষা কেন্দ্র -woeec Think ethically The term ethics derives from the Ancient Greek word ἠθικός ethikos, which is derived from the word ἦθος ethos (habit, “custom”).

Ethics or moral philosophy is the branch of philosophy that involves systematizing, defending, and recommending concepts of right and wrong conduct. The branch of philosophy axiology comprises the sub-branches of Ethics and aesthetics, each concerned with concepts of value. As a branch of philosophy, ethics investigates the questions “What is the best way for people to live?” and “What actions are right or wrong in particular circumstances?” In practice, ethics seeks to resolve questions of human morality, by defining concepts such as good and evil, right and wrong, virtue and vice, justice and crime. As a field of intellectual enquiry, moral philosophy also is related to the fields of moral psychology, descriptive ethics, and value theory. The three major areas of study within ethics are:

Meta-ethics, concerning the theoretical meaning and reference of moral propositions, and how their truth values (if any) can be determined
Normative ethics, concerning the practical means of determining a moral course of action
Applied ethics, concerning what a person is obligated (or permitted) to do in a specific situation or a particular domain of action

01/06/2026

আমার এক বন্ধুর কোন সন্তান হচ্ছে না। ওর বাসায় যখন যাই, সারাটা ঘর সুনসান নীরব। সেদিন কথায় কথায় জানলাম, নীরবতা যখন অসহ্য লাগে তখন টিভিতে ইউটিউবে বাচ্চাদের দুষ্টুমি ছেড়ে একটু হালকা হয়।

প্রাইভেট চাকরিতে প্যারা অনেক বেশী। এত বেশী যে কেউ একবারও বলে না, ভাল আছি। 'এই চাকরি মানুষে করে, জীবনটা শেষ!’ এরকম কত শত আফসোস।

অথচ এই রকম একটা চাকরি কত শত বেকারের কত বড় স্বপ্ন!

আমাদের আফসোস পেঁয়াজ নাই!
শুধু খাদ্যের অভাবেই ইয়েমেনে প্রতি চার ঘন্টায় মারা যাচ্ছে একটি করে শিশু।

‘এই বেতনে চলে না’। ‘কোন রকম বেঁচে আছি’।
আর এই কোন রকমেই বেঁচে থাকতে চায় কত যে মানুষ।

ঋণে জর্জরিত মানুষটা মানিব্যাগের দশ টাকার নোটটা ভাঙতে গিয়েও ভাঙে না।

পৃথিবীতে সবচেয়ে বেশী অসহায় তারা, লোক লজ্জার ভয়ে যারা হাত পাতে না। না খেয়ে মরবে তবু ভিক্ষা করবে না। আমাদের আঁশে পাশেই আছে এরা।

ছোট্ট বাসা নিয়ে আমাদের খুব আফসোস ! সিরিয়ার একটা ফিচার পড়লাম সেদিন। হাজার হাজার মানুষ খোলা আকাশের নীচে রাত দিন। এক সময়ের সচ্ছল ছ’জনের একটা পরিবার যুদ্ধ বিধ্বস্ত একটা মাইক্রোবাসে বছর কাটাচ্ছে ।

যদি আমি হাসতে পারি। তবে জানা উচিত ঠোঁট মেলে শেষ কবে হেসেছিল এমন মানুষও গুনে শেষ করা যাবে না এ দুনিয়ায়।

চেয়ারে বসে নামাজ পড়া এক বৃদ্ধকে একদিন খুব কাঁদতে দেখলাম। তার আফসোস সে সিজদা দিতে পারে না। আমরা যারা সিজদা দিতে পারি তারা যদি বৃদ্ধের কষ্টটা বুঝতাম তবে সিজদা থেকে সহজে মাথা উঠাতাম না।

শুধু স্ট্যাটাস বাড়াতে সব সন্তান বিদেশ পাঠিয়ে এখন ঔষধ কিনে দেয়ার লোকও নাই। সেদিন জানলাম একটা অনলাইন মেডিসিন সপ দাঁড়িয়েছে, যারা এমন সব ফ্যামিলিগুলোর পাশে আছে সব সময়।

সন্তান বিদেশ না পাঠাতে পারা দুঃখিত মানুষগুলো এই খবরের খোঁজ রাখে না।

এই খবর কেন রাখবে?

আসলে আমাদের না পাওয়ার লিস্টটা খুব বড়!
অথচ কি পেয়েছি সে লিস্টটা যে আরো বড়- এ খবরটা অজানা।

আলহামদুলিল্লাহ...
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।

#মোঃ_বাহার_উদ্দিন
২৯ মে ২০২৬ ইং
ধোপাদিঘীরপাড়, সিলেট।

01/06/2026

হায়রে মানুষ 😥
ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলাম। চট্রগ্রাম পার হয়ে যখন কুমিল্লার বিজয়পুরের কাছাকাছি ঠিক তখনই ছবির এই গাড়িটা নজরে পড়লো। বেশ কিছুক্ষণ খেয়াল করে দেখলাম, এই ভর দুপু্রের (৩টা) উত্তপ্ত রোদে মেয়েটা খুব অস্বস্তি বোধ করছে।

অথচ আমরা গাড়ির ভেতরে থাকার পরও প্রচন্ড গরম বোধ করছি। কারণ আমাদের গাড়িতে এসি ছিল না। এই মেয়েতো ভর দুপুরে রোদের মধ্যে বসে আছে। উন্মুক্ত আকাশের সূর্যের ঠিক নিচে, না জানি তার কেমন লাগছে।

আমি আর আমাদের বাসের ড্রাইভার চাচা আলোচনা করতেছিলাম-গাড়ির ভেতর মেয়েটাকে বসালে কি হতো? জায়গা না থাকলে একটু চাপাচাপি করে বসে হলেও জায়গা দিতে পারতো। কারণ,মেয়েটা তো ছোট্র পিচ্চি একটা মেয়ে। তেমন মোটাসোটাও নয়।
এ পর্যন্ত আমাদের আলাপসালাপ মোটামুটি ঠিক ছিল। কিন্তু আমাদের গাড়ি যখন ঐ গাড়িকে ক্রস করলো,গাড়ির ভেতরের দিকে তাকাতেই আমরা পুরাই হতবাক। ড্রাইভার একাই ড্রাইভার কেভিনে বসে গাড়ি চালাচ্ছেন। পেছনে প্যাসেঞ্জার কেভিনে একজন ভদ্র মহিলা একা বসে ফোন চাপছেন (এসিতে)।

অথচ এই গাড়ির পেছনের সিটে ৩ আর সামনের সিটে ১ জন অনায়াসেই বসা যায়। কখনো গাদাগাদি করে আরো ২জনেরও বেশি বসতে দেখা যায়। এই প্রচন্ড রোদের মধ্যে ড্রাইভারের পাশের সিটে কিংবা প্যাসেঞ্জার কেভিনের দরজার পাসের একটি কোণায় কি ঐ মেয়েটার জায়গা হলো না?
মনে হচ্ছিলো সরকারি কোনো কর্মকর্তা। উচ্চ শিক্ষিতই হবে। কোনো বাঙালি যখন সরকারি কর্মকর্তা হয়, বা ধনীর দুলালি কিংবা কোটিপতি ব্যবসায়ীর স্ত্রী হয় তখন বাকিদের মানুষই মনে করেনা।
প্রতি বছর কো/রবানী আসে যায়। পশু কো/রবানীর সাথে যে কুরুচিপূর্ণ মনেরও কো/রবানী করতে হয়, সেটা কয়জনেই বা জানে।। মহান সৃষ্টিকর্তা সবাইকে বুঝার তৌফিক দান করুক।

© সংগৃহীত ও পরিমার্জিত

23/05/2026
20/05/2026

মানুষ কি জাত?

20/05/2026
20/05/2026

ছবি ক্রেডিট
Polidecode

19/05/2026

ভ্যানচালক, রুবেল

Address

Damoder, Fultala
Khulna
9210

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্ব উন্মুক্ত নৈতিক শিক্ষা কেন্দ্র -woeec posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বিশ্ব উন্মুক্ত নৈতিক শিক্ষা কেন্দ্র -woeec:

Shortcuts

Share

Category