Pioneer Girls High School, Khulna

Pioneer Girls High School, Khulna পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়
২৪, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা
৩য় থেকে ১০ম শ্রেণি

পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা।

(বিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি)

পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি খুলনা শহরের প্রানকেন্দ্রে সাউথ সেন্ট্রাল রোডে অবস্তিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল 1956 সাল। তৎকালীন সময়ে নারী শিক্ষার অগ্রসরতা এবং গুরুত্ব বিবেচনা পূর্বক প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়।মূলত এতদঞ্চলে নারী শিক্ষার সম্প্রসারণের কথা মাথায় রেখে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছাত্রীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটান এবং সততার মাধ্যমে মননশীল মানুষে পরিনত করা। “ সততা্ই শিক্ষা, শিক্ষাই শান্তি এবং শান্তিই অগ্রগতির চাবিকাঠি” ছাত্রীদের এই মূলমন্ত্রে আত্ববলীয়ান করা্ই প্রতিষ্ঠানে কর্মরত সকলের দ্বায়িত্ব।
প্রতিষ্ঠানটি সর্বদা বাংলাদেশের জাতীয় শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রনীত সিলেবাস অনুসরন করে পাঠদান করে।বর্তমানে এ্ই বিদ্যালয়ে সারাদেশে প্রচলিত পরীক্ষা পদ্ধতি যেমন সৃজনশীল প্রশ্ন প্রনয়ন, প্রশ্ন মডারেশন এর মাধ্যমে পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে তৃতীয় শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা আছে। অবহাঠামোগত দিক দিয়ে বিদ্যালয়টি খুবই সমৃদ্ধ। অত্যন্ত মনোরম পরিবেশে 4টি দ্বিতল ভবনের শ্রেণি কক্ষে ছাত্রীদের পাঠদান ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।বিদ্যালয়টিতে আধুনিক সুযোক সুবিধা সমৃদ্ধ 11টি কম্পিউটারের সমন্বয়ে আধুনিক ল্যাব স্থাপন করা হয়েছে যা সকল শ্রেণির ছাত্রীদের জন্য উম্মুক্ত। আছে পুস্তকের বিশাল ভান্ডার সমৃদ্ধ লাইব্রেরী ব্যবস্থা।ছাত্রীদের জন্য আছে কমনরূম, নামাজের ঘরের ব্যবস্থা।এছাড়া সরকারের ভিশন-2021 বাস্তবায়নে এবং তথ্য প্রযুক্তির সাথে সারা বিশ্বর সাথে তাল মিলিয়ে চলতে বিদ্যালয়ে চালু করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম।
খেলাধূলায় এই প্রতিষ্ঠানটি খুলনা জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। অত্র প্রতিষ্ঠানের একাধিক ছাত্রী জাতীয় পর্যায় নেতৃত্ব দিচ্ছে যা প্রতিষ্ঠানটির গর্বের অন্যতম কারণ। বিদ্যালয়ের উম্মুক্ত খেলার মাঠে প্রতিদিন ছাত্রীরা আউটডোর গেম অনুশীলন করে।
সব মিলিয়ে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি সমগ্র খুলনার অতি পরিচিত একটি ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান এবং খুলনা বাসীর গর্বের সম্পদ।

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা২০২৬ এ পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থীরা অ্যাথলেটিকস ও সাইক্লিং প্রতিযোগিত...
08/01/2026

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা২০২৬ এ পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থীরা অ্যাথলেটিকস ও সাইক্লিং প্রতিযোগিতায় থানা পর্যায় ৫টি ইভেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।

১ জানুয়ারি ২০২৬, বই বিতরণ ও শ্রেণি কার্যক্রম শুরু...
02/01/2026

১ জানুয়ারি ২০২৬, বই বিতরণ ও শ্রেণি কার্যক্রম শুরু...

15/12/2025

পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর পুনর্মিলনী-২০২৬ এর অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম লিংক-
https://forms.gle/hF2rRM66mbCcuCuB6

এখনই আপনি পূরণ করতে পারেন।

 #পুনর্মিলনীর_রেজিস্ট্রেশন_শুরু:২০০১ সাল ব্যাচের কৃতি শিক্ষার্থী মিম আসমা-উল-হুসনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ...
08/11/2025

#পুনর্মিলনীর_রেজিস্ট্রেশন_শুরু:
২০০১ সাল ব্যাচের কৃতি শিক্ষার্থী মিম আসমা-উল-হুসনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর পুনর্মিলনের রেজিস্ট্রেশন করেছেন। আলহামদুলিল্লাহ...
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন:
★রবি ও সোমবার: 01976064419_Alifa Akther, 01989311399 Sumya Akther
★মঙ্গল ও বুধবার: 01918804963 Lamisa, 01909812794 Oishi, 01742882969 Fatema
★ বৃহস্পতিবার : 01976057787 Lamia Akther, 01612663187 Taslima, 01946545507 Jannatul Sadia.

03/11/2025

দৃষ্টিআকর্ষণ:
ঐতিহ্যবাহী পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ৭০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ সূচনা করতে আগামী ০৮/১১/২০২৫ খ্রি. তারিখ, রোজ : শনিবার বিকাল ঠিক ৩:০০ টায় বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃেত্ব এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।
বি.দ্র.: সকলকে পোস্টটি শেয়ার করে প্রচারে সহায়তা করার অনুরোধ রইলো।

পাইওনিয়ার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক...
03/11/2025

পাইওনিয়ার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন জনাব মো: ফিরোজ শাহ্, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও সভাপতি, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শারমিন আক্তার, প্রধান শিক্ষক,পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

28/10/2025

দৃষ্টি আকর্ষণ:
পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর "অভিভাবক শ্রেণির" খেলাটি আগামী ৩০/১০/২৫ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সকল অভিভাবকে বিদ্যালয়ে উক্ত খেলায় অংশগ্রহণের আমন্ত্রণ।
- প্রধান শিক্ষক।

পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত পবিত্র সিরাতুন্নবী (সা:) এর খণ্ডচিত্র...
25/09/2025

পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত পবিত্র সিরাতুন্নবী (সা:) এর খণ্ডচিত্র...

03/09/2025

https://www.facebook.com/share/19skcnMsWj/
পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে ও তথ্য জানতে এই পেজে যোগ দিন...

School

01/09/2025

দৃষ্টিআকর্ষণ:
ঐতিহ্যবাহী পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ৭০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আগামী ০৩/০৯/২০২৫ খ্রি. তারিখ, রোজ : বুধবার বিকাল ঠিক ৪:০০ টায় বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃেত্ব এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।
বি.দ্র.: সকলকে পোস্টটি শেয়ার করে প্রচারে সহায়তা করার অনুরোধ রইলো।

Address

24, South Central Road
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Pioneer Girls High School, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pioneer Girls High School, Khulna:

Shortcuts

Share

Category