Film Literacy Tour

Film Literacy Tour Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Film Literacy Tour, Khulna.

গণ সিনেমা’র আওতায় ‘শেকড়ের গল্প’ চলচ্চিত্রের শুভ মুক্তিঅবশেষে কাশিমপুর গ্রামের ঋষিপাড়ার ছেলে মেয়েদের নিজেদের সিনেমা ‘শেকড়...
15/02/2022

গণ সিনেমা’র আওতায় ‘শেকড়ের গল্প’ চলচ্চিত্রের শুভ মুক্তি

অবশেষে কাশিমপুর গ্রামের ঋষিপাড়ার ছেলে মেয়েদের নিজেদের সিনেমা ‘শেকড়ের গল্প’ শুভ উদ্বোধন হলো বসন্ত উৎসবের দিনে। গ্রামের সকলের অংশগ্রহণে একটি সিনেমার শুভ মুক্তি। ফিল্মটির গল্প, অভিনয়, পরিচালনা এবং প্রদশন সব কিছুতেই তাদের সক্রিয় অংশগ্রহণে সফল হলো- শেকড়ের গল্প ফিল্মটির। একটি অনাড়ম্বর পরিবেশে, গাছের তলায়, মাদুর পেতে তারা দেখলো নিজেদে সিনেমা।
শেকড়ের গল্পে যুক্ত ছিল গোটা গ্রাম আর পিসিএম-এর বন্ধু স্বজনেরা।
সকলকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

গণ সিনেমা’র আওতায় ‘শেকড়ের গল্প’ চলচ্চিত্রের শুভ মুক্তি আগামীকাল, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার বিকাল ৫টায় ঋষিপাড়া বটতলায় ‘শে...
13/02/2022

গণ সিনেমা’র আওতায় ‘শেকড়ের গল্প’ চলচ্চিত্রের শুভ মুক্তি আগামীকাল, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার বিকাল ৫টায় ঋষিপাড়া বটতলায় ‘শেকড়ের গল্প’ চলচ্চিত্রটির শুভ মুক্তি।
আপনারা স্ববান্ধব আমন্ত্রিত।

13/02/2022
11/02/2022

গণ সিনেমা’র আওতায় ‘শেকড়ের গল্প’ চলচ্চিত্রের শুভ মুক্তি:
২০১৪ সাল থেকে পিসিএম, খুলনা PCM Khulna চুকনগরের কাশিমপুর গ্রামের ঋষিপাড়াতে গণ সিনেমা কনসেপ্ট নিয়ে কাজ শুরু করে। মূলত: একটি জনপদের মানুষ তাদের গল্প নিয়ে তারাই চলচ্চিত্র নির্মাণ করবেন, এক্ষেত্রে পিসিএম তাদেরকে শুধুমাত্র কারিগরী সহায়তা প্রদান করবে। এরকম ধারণা নিয়ে যখন কাশিমপুর গ্রামে কাজ শুরু করলাম, নানান বাধা বিপত্তির সন্মুখিন হয়েছিলাম।
চলচ্চিত্রের মতো একটি যন্ত্র নির্ভর শিল্প মাধ্যম বিষয়ে দিনের পর দিন ঐ গ্রামের ছেলে মেয়েদের সাথে আমাদের কাজ করতে হয়েছে। চলচ্চিত্র নিয়ে কাজ করার আগে আমাদের মানুষগুলোর সাথে নিরবিচ্ছন্ন ভাবে মিশতে হয়েছে। সেই সাথে আমাদেরকেও ওদের চেনাতে হয়েছে। প্রথম ২/৩ বছর ধরে শুধু নানান ধরনের চলচ্চিত্র দেখাতে হয়েছে। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন ঐ গ্রামে বিদ্যুৎও আসে নি।
চলচ্চিত্র বিষয়ে একাধিক প্রশিক্ষণ, হাতে কলমে ক্যামেরা নিয়ে কাজ শেখানো ইত্যাদিতো ছিলই। এরপর গল্প থেকে চিত্রনাট্য, চিত্রনাট্য থেকে অভিনয়, শুটিং, এডিটিং ইত্যাদি কাজ করতে সময় লেগেছে অনেক। হত্যেদম হয়ে গেছি, ভেবেছি যে ধারণা নিয়ে পথ চলছি তা বোধহয় আর বাস্তবায়িত করা সম্ভব নয়। কিন্তু এই অসম্ভবতাই আমাদের পথ দেখিয়েছে।
সম্পূর্ণ একটা নতুন ধারণার উপর সওয়ার হওয়া। সাধারণত: আমাদের প্রচলিত ধারণা হলো- গল্পের জন্য গ্রামে যাব, দু’একটা চরিত্র তাদের দিয়ে করাবো, চলচ্চিত্রের জন্য গণ অর্থায়ণ করবো তারপর সিনেমাটা দর্শকের সামনে উপস্থাপন করবো। আর আমাদের গণ সিনেমা ধারণাটা একদম উল্টো। উপরোক্ত সকল কাজই ঐ নির্দিষ্ট জনপথের মানুষেরাই করবেন। অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ থেকে প্রদর্শন সকল বিষয়েই তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তা না হলে সেটা গণ সিনেমা বলা যাবে না।
সকলের সহযোগিতায় আজ এই চ্যালেঞ্জটাতে আমরা সফল হয়েছি।
প্রথমে ধন্যবাদ দেবো ঋষিপাড়ার সকল মানুষদের যারা এই দু:সাধ্য কাজটা শেষ করলেন। পিসিএম-এর বন্ধু ও শুভ্যানুধায়ীদের কাছে আমরা সবিশেষ কৃতজ্ঞ। এছাড়াও বন্ধু সংগঠন গানের তরী বাংলাদেশ Ganer Tori Bangladesh আমাদের সাথে কাঁধ কাঁধ মিলিয়ে কাজ করেছেন সেই প্রথম দিন থেকে। তাই তারা আমাদেরই অংশ, এক্ষেত্রে তাদের ধন্যবাদ না পাবার কোনো কারণ নেই।
আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার বিকাল ৫টায় ঋষিপাড়া বটতলায় ‘শেকড়ের গল্প’ চলচ্চিত্রটির শুভ মুক্তি।
আপনারা স্ববান্ধব আমন্ত্রিত।

পিসিএম এর ডাচ শট প্লাটফর্ম এর সাহায্যে আরেকজন তরুণ ফিল্মমেকারের চলচ্চিত্র মুক্তি পেল। নিচে দেওয়া লিঙ্কে তার সাক্ষাতকার ...
12/01/2022

পিসিএম এর ডাচ শট প্লাটফর্ম এর সাহায্যে আরেকজন তরুণ ফিল্মমেকারের চলচ্চিত্র মুক্তি পেল। নিচে দেওয়া লিঙ্কে তার সাক্ষাতকার এবং ফিল্ম টি দেওয়া আছে। আপনারা সকলে দেখবেন এবং কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন।
ধন্যবাদ!

সকল কিশোর ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র ও কর্ম অভিজ্ঞতা বিনিময় করার জন্য একটি অনলাইন প্লাটফর্ম। এটি এক....

খুলনায় আবারো ভেঙ্গে ফেলা হলো আরো একটি সিনেমা হল- পিকচার প্যালেস। কত স্মৃতি- কত সিনেমার গল্প এই হলে জমা হয়ে আছে। শহরের ঠি...
10/12/2021

খুলনায় আবারো ভেঙ্গে ফেলা হলো আরো একটি সিনেমা হল- পিকচার প্যালেস। কত স্মৃতি- কত সিনেমার গল্প এই হলে জমা হয়ে আছে। শহরের ঠিক মধ্যে খানে এই সিনেমা হলটি এতোদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। আর আজ তা ধ্বংসস্তুুপ। নাহ্, এই সিনেমা হলটি ভাঙ্গার আগে বা পরে নতুন কোনো সিনেমা হল নির্মিত হয় নি। মানে আমরা ধরেই নিয়েছি সিনেমা শুধুমাত্র ছোট মোবাইল মনিটরেই দেখার শিল্প। এই যে এতো নতুন নতুন চলচ্চিত্র নির্মাতারা নির্মাণ করছেন এতো সুন্দর সুন্দর সিনেমা, সেগুলো তবে কি বিদেশের প্রেক্ষাগৃহেই দেখানোর জন্য? আর দৈনিক সংবাদ পত্রের মাধ্যমে আমরা শুধু পড়বো--- এই সিনেমা, অমুক উৎসবে তমুক পুরস্কার পেয়েছে! প্রতি বছর গাদা-গুচ্ছের সরকারি অনুদান নিয়ে যেসব সিনেমা হচ্ছে তবে সেগুলো আমার শহরের মানুষ কোথায় দেখবে। ইউটিউবে???
খুলনায় আর কোনো সিনেমা হল অবশিষ্ট নেই যেখানে মানুষ সিনেমা দেখবেন। বিনোদিত হবেন।
আসুন পিকচার প্যালেস সিনেমা হলের শ্রাদ্ধনুষ্ঠান উদযাপন করি। কে কে খুলনা KK Khulna এই এপিসোডটা তৈরি করে উস্কে দিল অনেক অনেক স্মৃতি।

খুলনার ২য় সিনেমা হল: পিকচার প্যালেস | আজ ধ্বংসস্তুপ | Picture Place Cinema Hall Khulnaশহরের দ্বিতীয় সিনেমা হল নীলা হল যার বর্তমান নাম প...

পিসিএম এর ডাচ শট প্লাটফর্ম এর সাহায্যে আরেকজন তরুণ ফিল্মমেকারের চলচ্চিত্র মুক্তি পেল। নিচে দেওয়া লিঙ্কে তার সাক্ষাতকার ...
02/12/2021

পিসিএম এর ডাচ শট প্লাটফর্ম এর সাহায্যে আরেকজন তরুণ ফিল্মমেকারের চলচ্চিত্র মুক্তি পেল। নিচে দেওয়া লিঙ্কে তার সাক্ষাতকার এবং ফিল্ম টি দেওয়া আছে। আপনারা সকলে দেখবেন এবং কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন।
ধন্যবাদ!

সকল কিশোর ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র ও কর্ম অভিজ্ঞতা বিনিময় করার জন্য একটি অনলাইন প্লাটফর্ম। এটি এক....

পিসিএম এর ডাচ শট প্লাটফর্ম এর সাহায্যে আরেকজন তরুণ ফিল্মমেকারের চলচ্চিত্র মুক্তি পেল। নিচে দেওয়া লিঙ্কে তার সাক্ষাতকার ...
24/11/2021

পিসিএম এর ডাচ শট প্লাটফর্ম এর সাহায্যে আরেকজন তরুণ ফিল্মমেকারের চলচ্চিত্র মুক্তি পেল। নিচে দেওয়া লিঙ্কে তার সাক্ষাতকার এবং ফিল্ম টি দেওয়া আছে। আপনারা সকলে দেখবেন এবং কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন।
ধন্যবাদ!

সকল কিশোর ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র ও কর্ম অভিজ্ঞতা বিনিময় করার জন্য একটি অনলাইন প্লাটফর্ম। এটি এক....

আমরা জানি যে পিসিএম এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডাচ শট যার সাহায্যে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের তৈরি চলচ্চিত্র গুলো মুক্...
17/11/2021

আমরা জানি যে পিসিএম এর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডাচ শট যার সাহায্যে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের তৈরি চলচ্চিত্র গুলো মুক্তি পাচ্ছে
নিচে দেওয়া লিঙ্কে একজন তরুণ ফিল্মমেকারের ফিল্ম টি তার সাক্ষাতকারের সাথে দেওয়া আছে। আপনারা সকলে দেখবেন এবং চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন
ধন্যবাদ

সকল কিশোর ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র ও কর্ম অভিজ্ঞতা বিনিময় করার জন্য একটি অনলাইন প্লাটফর্ম। এটি এক....

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Film Literacy Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Film Literacy Tour:

Shortcuts

Share