Shadin TV । স্বাধীন টিভি

Shadin TV । স্বাধীন টিভি

Share

সত্য প্রকাশে সবার প্রথম স্বাধীন টিভি

18/03/2026
10/11/2024

শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে: আসিফ নজরুল
বিস্তারিত কমেন্টে...

10/11/2024

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন উপদেষ্টা
বিস্তারিত কমেন্টে...

09/11/2024

রাজধানীর রামপুরায় ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, জানালার গ্রিলে স্ত্রীর
বিস্তারিত কমেন্টে....

29/10/2024

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার পর মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, তিনি ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে কী কারণে পদত্যাগ করেছেন, সে বিসয়ে কিছু জানাননি মঈনউদ্দীন আবদুল্লাহ।

29/10/2024

আইফোন-১৬ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

29/10/2024

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, যানজট

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, গত শনিবার তাঁরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই সময়সীমা গতকাল পার হয়েছে। এ পরিস্থিতিতে তাঁরা সড়কে নেমে এসেছেন।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারেক লতিফ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং সেই লক্ষ্যে কমিশন গঠন করা। এই দাবি মানা না হলে তাঁরা সড়ক ছাড়বেন না। তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগে কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে। কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।

29/10/2024

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মোকতাদির ও তাঁর স্ত্রীসহ ৩৫০ জনের নামে আরেকটি হত্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তাঁর স্ত্রী মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর থানায় জাবির হোসেন মিয়া নামে এক ব্যক্তি মামলাটি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হাসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাবির হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার চারহাবিবপুরের লোলাচর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় বসবাস করেন। ২০২১ সালের ২৭ মার্চ কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাজার থেকে চার কিলোমিটার উত্তরে সদর উপজেলার বুধলে গুলিতে জাবিরের ছেলে বাদল মিয়া নিহত হন।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এ নিয়ে সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ৯টি মামলা হলো। এর মধ্যে ছয়টি হত্যা, একটি গুম ও দুটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে আছেন মোকতাদিরর সহধর্মিণী মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, আইনবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির হাসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন আহমেদ, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ রনি, জায়েদুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাসুদেব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোবাশ্বের আলম, সাদেকপুরের ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম আবদুল হাই, মাছিহাতার চেয়ারম্যান আল আমিন প্রমুখ। মামলায় শিক্ষক ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন হয়। ২৭ মার্চ সদর উপজেলার নন্দনপুর বাজারে মিছিল বের করে। সেখানে আওয়ামী লীগের ক্যাডাররা জড়ো হয়ে বিষয়টি মামলার প্রধান আসামি ও তাঁর স্ত্রীকে অবগত করেন। বেলা তিনটার দিকে মামলার প্রধান আসামি মোকতাদির চৌধুরী ও দ্বিতীয় আসামি ফাহিমা সদর উপজেলার বুধলে থাকা তৌহিদী জনতা ও ছাত্র-শিক্ষকের মিছিলে গুলি করে মানুষ হত্যা করে মিছিল ছত্রভঙ্গ করার হুকুম দেন। তাঁদের হুকুমে আওয়ামী লীগের একটি মিছিল ঘটনাস্থলে পৌঁছে চায়নিজ রাইফেল, নাইন এমএম পিস্তলসহ রড, চায়নিজ কুড়াল, হকিস্টিক, বইঠা দিয়ে জনতার মিছিলে এলোপাতাড়ি গুলিবর্ষণসহ ভাঙচুর চালায়। তারা ব্যাপক ক্ষতিসাধন করে গানপাউডার দিয়ে আশপাশের বিভিন্ন দোকানপাট পুড়িয়ে ফেলে। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আসামিদের ছোড়া গুলিতে বাদল মিয়ার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে প্রশাসনিক নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই বাদলের লাশ গ্রামের বাড়ি নিয়ে লালারচর কবরস্থানে দাফন করা হয়।

29/10/2024

নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, কমিশন গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন শিগগিরই: আসিফ নজরুল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সই হওয়ার পর আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবারের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে।

আজ সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে।

সার্চ কমিটি কত সদস্যের হবে—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আইনে যা বলা আছে, তা–ই হবে। তিনি আরও বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত নির্বাচনগুলোই ছিল ভুয়া। তাই ভোটার তালিকা নিয়ে তেমন কথা হয়নি। এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন দিতে কত সময় লাগবে, তা অনেকগুলো ‘ফ্যাক্টর’–এর (বিষয়) ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘ তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে। ফলকার টুর্ক সরকারের সংস্কারকাজেও সন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি দুটি প্রত্যাশার কথা জানিয়েছেন। এক. বিচার বিভাগ স্বাধীন করা। দুই. মৃত্যুদণ্ড রহিত করা।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার বিভাগ সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে টুর্ক বেশি প্রশ্ন করেছেন। তিনি মৃত্যুদণ্ড রহিত করার কথা বলেছেন। তিনি বলেছেন, এটা রহিত করার সুযোগ আছে কি না। আমরা বলেছি, বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ড রহিতের সুযোগ নেই। পেনাল কোডে (দণ্ডবিধি) মৃত্যুদণ্ডের কথা বলা আছে। হুট করে এটা পরিবর্তনের সুযোগ নেই।’

আসিফ নজরুল বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজার হাজার শিক্ষার্থী মেরেছে, তাদের বিচারকে সামনে রেখে মৃত্যুদণ্ড বাতিল করার প্রশ্নই আসে না। এটা প্রত্যাশা করার সুযোগ নেই।

ফলকার টুর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের ক্ষেত্রে খসড়া চেয়েছেন বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমরা সেটি (খসড়া) দেব।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিদের সব ধরনের আইনি অধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল। জাতিসংঘ বাংলাদেশের মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে বলেছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, সরকার চাইলে জাতিসংঘের কাছ থেকে ফরেনসিক বা কারিগরি সহযোগিতা নেবে। সুবিচার করা হবে। কোনো অবিচার হবে না। আগে যেমন অবিচার হয়েছে, এবার তেমন হবে না।
এর আগে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে ফলকার টুর্ক সাংবাদিকদের বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে তাঁর কথা হয়েছে। দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, এ ক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয়, সে বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।

টুর্ক বলেন, ‘জুলাই গণহত্যার বিষয়ে তথ্যানুসন্ধান কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের প্রধান কার্যালয় পুরো বিষয় পর্যবেক্ষণ করছে।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘একটি রাজনৈতিক দল হাজার মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করে। এখনো তাদের নেত্রী দেশের বাইরে বসে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলেন, অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি একজন গণহত্যা মামলার আসামি। তাঁদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না।’

আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা বিবেচনা করে দেখেন, এমন গণহত্যা চালানোর পরও তিনি দেখে নেওয়ার কথা বলেন, আমাদের নেতাদের কিশোর গ্যাং বলেন। এ দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না, তা দেশের মানুষ বিবেচনা করবে।’
আরেক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘জাতিসংঘ সারা পৃথিবীতে মৃত্যুদণ্ড রহিতের কথা বলে। কিন্তু অল্প দেশই তা রদ করেছে। এটা তাদের প্রতিশ্রুতি, তারা সেটা বলবে। মৃত্যুদণ্ড রহিত অতীতের কোনো সরকারও করেনি।’

29/10/2024

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ....

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় আইআরআই প্রতিনিধিদল বাংলাদেশে বর্তমান পরিস্থিতি, রাষ্ট্রপতি প্রসঙ্গ, নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে।

জামায়াত জানিয়েছে, আইআরআই প্রতিনিধিদল জামায়াতের সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায়।

আইআরআইর সিনিয়র অফিশিয়ালস কেন্ট প্যাট্টন, রিচার্ড রোয়ার এবং বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জোশুয়া রোসেনব্লুম ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউএসএইডের বাংলাদেশ অফিসের রাজনীতি প্রক্রিয়াবিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম প্রতিনিধিদলে ছিলেন।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও জসিম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

29/10/2024

আওয়ামী লীগের কোনো নৈতিক অধিকার নেই ভোটের ময়দানে ফিরে আসার: জামায়াতের আমির
বিস্তারিত

ভোটের ময়দানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফিরে আসার কোনো নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত মানুষ খুন, সাভারের আশুলিয়ায় লাশ ট্রাকে তুলে নিয়ে গিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে ছাই করে দেওয়ার ঘটনা উল্লেখ করে আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘অনেকে বলে এরা নাকি এ দেশে রাজনীতি করতে চায়, এরা এ দেশে এসে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যারা গোটা জাতির বিরুদ্ধে এভাবে যুদ্ধ করেছে, তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? এদের কোনো নৈতিক অধিকার নেই ভোটের ময়দানে ফিরে আসার। যদি তারা জনগণের ভোটে বিশ্বাসী হতো, তাহলে ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ফেয়ার নির্বাচন দিত। তারা তা চায়নি। তারা চেয়েছে মেরেকেটে যেভাবেই হোক তাদেরই ক্ষমতায় থাকতে হবে।’

আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিল উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘সে জন্যই তারা মানুষকে মেরে, আগুনে পুড়িয়ে, মানব সভ্যতাকে ধ্বংস করে শেষ রক্ষা পাওয়ার চেষ্টা করেছিল।’ তিনি বলেন, ‘আপাতত ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরেরা তাদের কর্মের উপহার পেয়েছেন। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। তার সঙ্গী-সাথিরা পালানোর চেষ্টা করছেন। কেউ কেউ চুরি করে পালিয়েছেন, আর কেউ ধরা পড়েছেন। যাঁরা পালিয়েছেন, আর যাঁরা পালাতে গিয়ে ধরা পড়েছেন—একজন মানুষ হিসেবে যদি চিন্তা করা হয়, এর চেয়ে মৃত্যু ছিল তাঁদের জন্য শ্রেয়। রাজনীতিবিদদের জন্য পালানো মানায় না। রাজনীতি করবেন রাজকীয় মন নিয়ে। রাজনীতি করবেন প্রিয় জাতির জন্য। যদি রাজকীয় মন নিয়ে জাতির জন্যই রাজনীতি করবেন, তাহলে আপনাকে পালাতে হবে কেন।’

কে পালায়—এমন প্রশ্ন তুলে জামায়াতের আমির বলেন, চোর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, লুটেরা পালায়, গুমকারী পালায়, ধর্ষক পালায়। কোনো ভালো মানুষ পালায় না। এই পলায়নের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিচারের রায় তারাই তাদের ওপর দিয়ে ফেলেছেন। আর বাকি কৃতকর্মের পাওনাটা এখন তাদের পেতে হবে, সে অপেক্ষায় জাতি উন্মুখ হয়ে আছে।’

২০০৬ সালে ২৮ অক্টোবর ‘আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বইঠার তাণ্ডবের প্রতিবাদে’ এই আলোচনা সভা হয়। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই সভার আয়োজন করে।

২৮ অক্টোবরের ঘটনার উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘আমরা জানি, এই সরকার সব বিচার সম্পন্ন করতে পারবে না। কিন্তু ফ্যাসিস্টদের বিচার তাদের শুরু করতে হবে এবং এই শুরুটা হবে ২৮ অক্টোবর থেকে। যেদিন লগি-বৈইঠার তাণ্ডবে দেশের রাজনীতি তার পথ হারিয়েছিল, সমাজ তার পথ হারিয়েছিল। ওই দিন থেকেই বিচারের কার্যক্রম শুরু করতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংস্কার ও নির্বাচন দুটোই দরকার বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেন, ‘সংস্কার করলাম, নির্বাচন হলো না তা তো হবে না। সে জন্য নির্দিষ্ট সময় টার্গেট করে দুটোই করতে হবে।’

২৮ অক্টোবরের পেছনে তৎকালীন চারদলীয় জোটের ‘দুর্বল’ ভূমিকাকে দায়ী করেন আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, ‘তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা অনেক আগেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন লগি-বইঠা আনার জন্য। এটা খুব স্পষ্ট ছিল, উনি একটা সংঘর্ষের জন্য তার লোকদের জড়ো করছেন। একটি রাষ্ট্রের কী দায়িত্ব থাকে, যেখানে সংঘাত, সংকটের আশঙ্কা থাকে, রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থাকে, সেখানে এ ধরনের কোনো সমাবেশকে কোনো বিজ্ঞ সরকার অ্যালাউ করতে পারে না। উচিত ছিল সেই সরকারের, হাসিনার এই সমাবেশকে নিষিদ্ধ করা। সেটাই যদি হতো, তাহলে সেদিনের এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য, ফ্যাসিবাদের সূচনা ভোগ করতে হতো না।’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ২৮ অক্টোবরের লগি–বৈইঠার হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ ও ‘নির্দেশদাতা’ বলে দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তাঁকে প্রধান আসামি করে করা মামলাকে খারিজ করে দিয়েছিল, সেই মামলা এখন পুনরুজ্জীবন করতে হবে। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান (মান্না), খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণ অধিকার পরিষদের রাশেদ খান, বাংলাদেশ এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান, আবদুল হালিম, মতিউর রহমান আকন্দ, মো. সেলিম উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Khulna