14/08/2026
🎉 SSC 2026 ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও HSC ১ম বর্ষের ক্লাসের শুভ সূচনা! 🎉
অদম্য পরিশ্রম, একাগ্রতা আর সাফল্যের মূর্ত প্রতীক আমাদের SSC 2026 ব্যাচের ছাত্র-ছাত্রীরা! আজ Learning Infinite পরিবারে আনন্দঘন এক পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল SSC 2026-এ জিপিএ-৫ (A+ / Golden A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। 🎓✨ তোমাদের এই দুর্দান্ত সাফল্য আমাদের প্রতিটি শিক্ষক ও শুভানুধ্যায়ীকে গর্বিত করেছে। তোমাদের এই ধারাবাহিক সফলতা আগামী দিনেও অব্যাহত থাকুক—এটাই আমাদের একান্ত কামনা।
মুখের হাসির এই আনন্দ আর উদযাপনের মাঝেই শুরু হতে যাচ্ছে জীবনের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
🚀 বিশেষ ঘোষণা:
আগামীকাল থেকেই শুরু হচ্ছে আমাদের Upcoming HSC 1st Year (HSC 2028) এর নিয়মিত ক্লাস! স্কুল জীবন পেরিয়ে কলেজের এই নতুন যাত্রায় নিজেদের সেরাটা দিয়ে নিজেদের প্রস্তুত করার সময় এখনই। যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি, দ্রুত যোগাযোগ করো।
চলো, নতুন উদ্যমে শুরু হোক আমাদের এই অভিযাত্রা। সবার জন্য অনেক শুভকামনা! ❤️