Quick Gk With Sakib

Quick Gk With Sakib জ্ঞান অবারিত হোক।
(1)

17/08/2025

পরিশ্রম আর নিয়্যাত কখনো ধোঁকা দেয়না।

উপদেশ-২ ভার্সিটিতে গিয়ে অনেকেই টেরই পাওনা কখন ফার্স্ট ইয়ার চইলা যায়। থিওরি অফ রিলেটিভিটি মাইনা আমরা কিন্তু ঠিকই দেখি তোম...
15/05/2024

উপদেশ-২
ভার্সিটিতে গিয়ে অনেকেই টেরই পাওনা কখন ফার্স্ট ইয়ার চইলা যায়। থিওরি অফ রিলেটিভিটি মাইনা আমরা কিন্তু ঠিকই দেখি তোমরা যা মন চায় কইরা সময় কাটাইতেছো। আমরা বুঝি যে এই নষ্ট করা সময়গুলান বদলা নেবে ঠিক ঠিক।
আমরা তোমাদের সতর্ক করি, প্রতিনিয়ত বলতে চাই যে কি করা উচিৎ। কিন্তু, ওই যে আমরা যে গর্তে পড়ছি তোমরাও ওই গর্তে পড়ার আগে বুঝতেই চাওনা গর্তটা গুয়ের ছিলো।
এইযে নিজের জীবনের অসীম সম্ভাবনার সময় এদিক ওদিক কইরা উড়ায়া দেয়া এইটাই ফার্স্ট ইয়ারের মতো আচরণ। এই আচরণ সবাই কমবেশি করে। যারা কম করে বা করে না তাঁরা পরের জীবনে সফলকাম হয়।
অনেকে আবার থাকে অতি আঁতেল টাইপের। এরা প্রথম বর্ষেই কবি হয়ে যায়, সাহিত্যিক হয়ে যায় এবং শেষমেষ উদ্যানের গাঁজা খেয়ে বুদ্ধিজীবী হয়ে যায়।
সুতরাং অতি হাইপার হওয়াটা ভালো লক্ষণ না, কাজও না। তাহলে আমরা কী করবো?
আমরা এক পা এক পা করে সম্ভাবনার দিকে যাবো। প্রথম বর্ষে অন্তত একটা ভাষার প্রাইমারি লেভেল শিখবো, ইংরেজির দক্ষতা ধরে রাখবো, বেইসিক কম্পিউটার লিটারেসি ঠিক করবো আর নিজের কমিউনিকেশন স্কিল বাড়াবো, ব্যস!
আমরা মনে রাখবো, ওয়ান স্টেপ এট আ টাইম, ইউ উইল গেট দেয়ার । আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়।
সাবধান! প্রানাধিক প্রিয় ভাইব্রাদারগণ।

জিকে প্রতিদিন-১
15/05/2024

জিকে প্রতিদিন-১

30/04/2024

গুচ্ছ ফাইনাল প্রস্তুতি
স্পেশাল মডেল টেস্ট-০২
লিংক 👇

29/04/2024

গুচ্ছ ফাইনাল প্রস্তুতি
স্পেশাল মডেল টেস্ট-০১
লিংক 👇

20/04/2024

|| GK Question Solve|| Medical Admission Test- 2021-22 ||

13/04/2024
13/04/2024

কুইক জিকে উইথ সাকিব- ইউট্যুব চ্যানেল, ফেইসবুক গ্রুপ অ পেইজের সাথেই থাকুন।

ঈদের ঠিক আগেরদিন এই সময়টাতে মাঠে থাকতাম। আমি এক না, এলাকার এক দঙ্গল ছেলেপুলে সবাই মিলে, মাঠে হইহল্লা করতাম আসরের পর থেকে...
10/04/2024

ঈদের ঠিক আগেরদিন এই সময়টাতে মাঠে থাকতাম। আমি এক না, এলাকার এক দঙ্গল ছেলেপুলে সবাই মিলে, মাঠে হইহল্লা করতাম আসরের পর থেকেই।
মাগরিবের আগ দিয়ে শুরু হতো চাঁদ দেখার চেষ্টা। যে সবার আগে দেখতে পারবে তার একটা আলাদা ভাব হইতো।
আমরা আকাশের দিকে তাই ঘাড় বাকা করে তাকায়েই থাকতাম। আকাশের দিকে তাকায়েই ডানে-বামে যাইতাম, সামনে এগোতাম আবার পিছাতাম। পেছাতে গেলে হঠাৎ করেই ধাক্কা লাগতো আমার দাদার সাথে।
মাঠের ভেতর একগাদা পোলাপানের মধ্যে আমার দাদা এসে সন্তপর্নে আমার পেছনে দাঁড়াতেন, হাতে পানির বোতল নিয়ে মাঠেই ইফতারের প্রস্তুতি নিয়ে আমার দাদা আমার পেছনে দাঁড়িয়ে থাকতেন।
এরপর বিশ-বাইশ বছর কেটে গেছে। এখন চাঁদ দেখতে যাইনা বললেই চলে। চাঁদ চোখে পরে গেলে চুপচাপ তাকায় থাকি খানিকক্ষণ। আমার মনে হয়, আমি একা নই, এই ঈদের চাঁদ দেখছেন আমার পেছনে দাঁড়িয়ে আরেকজন মানুষ, তার সৌম্যকান্তি মুখে প্রশান্তির হাসি নিয়ে, হাতে একটা পানির বোতল নিয়ে, আমার জন্য মেলে ধরা বুকভর্তি ভালোবাসা নিয়ে- আমার দাদা।
আমার দাদা আল্লাহর কাছে চলে গেছেন আজ বহুদিন। যাদের দাদা-দাদি বা মুরব্বিরা এই রমজানে কবরের আজাব থেকে মুক্ত ছিলো তাঁরা কিন্তু আজ থেকে আবার ভীত-সন্ত্রস্ত।
আমার দাদা অথবা সবার দাদা, যত মুরব্বি কবরে আছেন, ইয়া রাব্বুল আলামীন- সকলের গুণাহখাতা মাফ করে আপনি কবরের আজাব থেকে স্থায়ী মুক্তি দিন।

07/04/2024

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার GK প্রশ্ন বিশ্লেষন ২০২২-২৩

#নার্সিং #মিডওয়াইফারি #ডিপ্লোমা #বিএসসি

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছিল এবারের অস্কারের। জিমি কিমেলের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার...
11/03/2024

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছিল এবারের অস্কারের। জিমি কিমেলের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।

সবচেয়ে বেশি ৭টি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে ওপেনহেইমার। বিস্তারিত নিচের ছবিতে।

এই রমজান হোক আত্মউন্নয়ন ও আত্মশুদ্ধির। পবিত্র রমজানের শুভেচ্ছা।
11/03/2024

এই রমজান হোক আত্মউন্নয়ন ও আত্মশুদ্ধির। পবিত্র রমজানের শুভেচ্ছা।

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quick Gk With Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Quick Gk With Sakib:

Shortcuts

Share