18/08/2024
কুয়েট সিএসই ২কে২২ ব্যাচের শিক্ষার্থী এমদাদুল হক ইমন (রোল-২২০৭০৫৯) এর বাবা গত ১৩/০৭/২০২৪ তারিখে বৈদ্যুতিক শক জনিত দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রাথমিকভাবে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট এ চিকিৎসাধীন রয়েছেন। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ছাদে রডের কাজ করার সময় তাঁর হাতে থাকা দূরত্ব পরিমাপ করার জন্য ব্যবহৃত স্টিল টেপ বা ফিতা অসতর্কতাবসত বিল্ডিং এর পাশে থাকা হাই ভোল্টেজ বিদ্যুৎ এর লাইন স্পর্শ করে এবং মুহুর্তের মধ্যে হাত পা বুক সহ শরীরের বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে পুড়ে যায়।গত ১৫/০৮/২০২৪ তারিখ পর্যন্ত চিকিৎসা ব্যায় ১ লক্ষ ২০ হাজার টাকা ছাড়িয়েছে।চিকিৎসা ব্যয় বহন করার জন্যে তাদের শেষ সম্বল একটা গরু ছিলো সেইটাও বিক্রি করে দিতে হয়েছে।চিকিৎসক বলেছেন আরও ৩ মাস হাসপাতালে ভর্তি থাকতে হবে। প্রতিদিন চিকিৎসা (ড্রেসিং, ঔষধ, মলম) এবং রোগীর খাবার বাবদ ৩০০০-৩৫০০ টাকা ব্যয় হয়। চিকিৎসক বলেছিলেন পা এর অবস্থা উন্নতি না হলে টেনডন এবং লিগামেন্ট অপারেশন এর মাধ্যমে কেটে ফেলতে হবে। কিন্তু পা এর অবস্থা উন্নতি না হওয়ায় গত ১৫ আগস্ট দুই পায়ের লিগামেন্ট কেটে ফেলা হয়। আগামী তিন মাস এর চিকিৎসা,অপারেশন খরচ এবং চিকিৎসা পরবর্তী অবস্থা বিবেচনায় মোট ৩৫০০০০ টাকার প্রয়োজন। ইমন এর পরিবার এর আর্থিক অবস্থা অসচ্ছল হওয়ার এবং ওর বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়ার কারণে তাদের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব না। ইতিমধ্যেই গত ৮ আগস্ট এর পর থেকে বর্তমান কুয়েটিয়ান এবং এলাম্নাই দের থেকে মোট ১ লক্ষ ২১ হাজার ২১০ টাকা সাহায্য এমদাদ কে পৌছানো হয়েছে। তাই সকলের প্রতি বিনীত অনুরোধ সবাই এই বিপদের মুহূর্তে ইমন এর পাশে দাঁড়াই।
সহায়তার জন্য:
বিকাশ: 01772895851(Dip CSE'21) (Bkash,Nagad)
নগদ:017728958515(Dip CSE'21)
রকেট: 017728958515 (Dip CSE'21)
Paypal: [email protected]
Bank Account:
Anika Nawer
Account Number: 0100240331521
Janata Bank(savings account)
Janata Bank, KUET Branch
Phone number:01311684148
যেকোনো প্রয়োজনে যোগাযোগ :
১/Dip Shekhor Datta -01772895851(CSE21)
2/ Sarwad Hasan Siddique-01869965299(CSE21)