কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Khulna
  • কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রীকরণের প্ল্যাটফর্ম।

❤️‍🩹✨
17/06/2026

❤️‍🩹✨

পুনর্মিলনী অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিতভাবে ঈদুল আজহার তৃতীয় দিন আয়োজন করার পরিকল্পনা ছিল। তবে বিশেষ কারণে সে তারিখে অনুষ্...
17/05/2026

পুনর্মিলনী অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিতভাবে ঈদুল আজহার তৃতীয় দিন আয়োজন করার পরিকল্পনা ছিল। তবে বিশেষ কারণে সে তারিখে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, ঈদের তৃতীয় দিন অর্থাৎ ৩০ মে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি হওয়ায় ওই দিনে অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, পরবর্তীতে অনুষ্ঠান পিছিয়ে দিলে সবার উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে যেতে পারে, কারণ সরকারি ছুটিও তখন প্রায় শেষের দিকে থাকবে। সার্বিক বিষয় বিবেচনা করে এবং সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ একদিন এগিয়ে এনে আগামী ২৯ মে নির্ধারণ করা হয়েছে।

সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি....

17/05/2026

আলহামদুলিল্লাহ
মো: শরিফুল আলম ব্যাচ: ১৯৯৪
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে! 🎉

পুনর্মিলনী উৎসব ২০২৬-এ আপনাকে পেয়ে আমরা আনন্দিত। দেখা হবে সেই চেনা আঙিনায়।

16/05/2026

পুনর্মিলনী ২০২৬
কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
​প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রাণের বিদ্যাপীঠ কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বহু কাঙ্ক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
​এই আয়োজনকে আরও গৌরবময় ও আবেগঘন করে তুলতে আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয়, সুপরিচিত ব্যক্তিত্ব শামস্ উদ্-দীন-আহমেদ স্যার।
​আমাদের স্কুলের ইতিহাস ও শামস্ উদ্-দীন স্যারের পরিবারের অবদান ওতপ্রোতভাবে জড়িত। এই বিদ্যাপীঠের সম্মানিত প্রতিষ্ঠাতা, শ্রদ্ধেয় সদর উদ দীন সাহেব হলেন স্যারের পিতা। শামস্ উদ্-দীন স্যার নিজে এই স্কুলের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে দীর্ঘ বছর ধরে এই স্কুলেই সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরে তৈরি হয়েছে হাজারো আলোকিত মানুষ।
​আমাদের সেই চিরচেনা, প্রিয় শিক্ষক শামস্ উদ্-দীন-আহমেদ স্যার আগামী পুনর্মিলনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে আমাদের ধন্য করবেন এবং তিনি তাঁর সকল স্নেহভাজন ছাত্র-ছাত্রীদের এই মিলনমেলায় আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
​স্যারের এই স্নেহময় আহ্বান আর আমাদের ফেলে আসা শৈশব-কৈশোরের সোনালী দিনগুলোর টানে চলুন আমরা সবাই আবার একসাথে মিলিত হই স্মৃতির চত্বরে।
​পুরনো বন্ধুদের আড্ডা, শিক্ষকদের আশীর্বাদ আর স্মৃতিরোমন্থনে মুখরিত হোক আমাদের পুনর্মিলনী। আপনার উপস্থিতি এই আয়োজনকে পূর্ণতা দেবে।
​সবাইকে আসার জোর আহ্বান রইলো

16/05/2026

আলহামদুলিল্লাহ
এম এ হাসান ব্যাচ: ২০০০
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে! 🎉

পুনর্মিলনী উৎসব ২০২৬-এ আপনাকে পেয়ে আমরা আনন্দিত। দেখা হবে সেই চেনা আঙিনায়।

16/05/2026

আলহামদুলিল্লাহ
মো: জুলফিক্কার আলম
ব্যাচ: ১৯৯৭
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে! 🎉

পুনর্মিলনী উৎসব ২০২৬-এ আপনাকে পেয়ে আমরা আনন্দিত। দেখা হবে সেই চেনা আঙিনায়।

16/05/2026

আলহামদুলিল্লাহ
জনাব নুরুল আমিন বাবুল ব্যাচ: ১৯৮৯
আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে! 🎉

পুনর্মিলনী উৎসব ২০২৬-এ আপনাকে পেয়ে আমরা আনন্দিত। দেখা হবে সেই চেনা আঙিনায়।

13/05/2026

আলহামদুলিল্লাহ
আমাদের পূর্ণমিলনী অনুষ্ঠানের আনন্দ আরও বেড়ে গেল 💙
আমাদের স্কুলের গর্ব আমাদেরই বিদ্যালয়ের কৃতি ছাত্র।
#মোঃ #আলমগীর #হোসেন,
বি.এ (অনার্স) ইংরেজি, এম. এ (ইংরেজি), জবি,
সম্পাদক ও প্রকাশক, দৈনিক দেশের কণ্ঠ ও ডেইলি এক্সপ্রেস, ব্যবস্থাপনা পরিচালক, কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। সম্মানিত প্রাক্তন ছাত্র নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই আয়োজনে সবাইকে উদ্ভুদ্ধ করেছেন। তাঁর এই আন্তরিকতা ও উৎসাহ আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণার।
শিক্ষক-শিক্ষার্থীর এই বন্ধনই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আশা করি, আমরা সবাই মিলে এই পূর্ণমিলনীকে স্মরণীয় করে তুলতে পারব ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনে আরও একটি বড় প্রাপ্তি ​আমাদের প্রিয় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পুনর্মিলনী উ...
13/05/2026

আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনে আরও একটি বড় প্রাপ্তি
​আমাদের প্রিয় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পুনর্মিলনী উৎসব-২০২৬-কে সাফল্যমণ্ডিত করতে আমাদের পাশে দাঁড়িয়েছেন আরও একজন সহৃদয় শুভাকাঙ্ক্ষী। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অনুষ্ঠানের জন্য নির্ধারিত সম্মাননা ক্রেস্টগুলোর স্পন্সর হিসেবে সদয় সম্মতি জানিয়েছেন আমাদেরই বিদ্যালয়ের কৃতি ছাত্র।
#মোঃ #আলমগীর #হোসেন,
বি.এ (অনার্স) ইংরেজি, এম. এ (ইংরেজি), জবি,
সম্পাদক ও প্রকাশক, দৈনিক দেশের কণ্ঠ ও ডেইলি এক্সপ্রেস, ব্যবস্থাপনা পরিচালক, কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

​বিদ্যালয়ের প্রতি তার এই মমত্ববোধ এবং আন্তরিক সহযোগিতার জন্য পুনর্মিলনী উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ঐক্যবদ্ধ পথচলাই আয়োজনকে পূর্ণতা দেবে।

​"স্মৃতির পথে ফিরে দেখা, বন্ধনে নতুন অঙ্গীকার"

​ধন্যবাদান্তে,
আয়োজক কমিটি
প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ
কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।

আলহামদুলিল্লাহ একটি বিশেষ ঘোষণা ও কৃতজ্ঞতা প্রকাশ​আমাদের প্রিয় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পুনর্মিলনী উৎ...
12/05/2026

আলহামদুলিল্লাহ
একটি বিশেষ ঘোষণা ও কৃতজ্ঞতা প্রকাশ

​আমাদের প্রিয় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পুনর্মিলনী উৎসব-২০২৬ কে স্মরণীয় করে রাখতে একটি বড় ব্যয়ের খাত হলো সকলের জন্য টি-শার্ট তৈরি। আনন্দের সাথে জানাচ্ছি যে, এই বিশাল খরচটি এককভাবে বহন করার সদয় সম্মতি জানিয়েছেন আমাদেরই এক শুভাকাঙ্ক্ষী।

​আমাদের টি-শার্ট স্পন্সর:
ডাঃ সুজিৎ কুমার বৈদ্য

ব্যাচ: ২০০৫

​তার এই উদারতা এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসার জন্য আমরা পুনর্মিলনী উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ধরণের ভ্রাতৃত্ববোধই আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করবে।

​স্মৃতির পথে ফিরে দেখা, বন্ধনে নতুন অঙ্গীকার—এই স্লোগানকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি একটি সফল আয়োজনের দিকে।

​ধন্যবাদান্তে,
আয়োজক কমিটি
প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ

Address

Koyra Madinabad Government Model Secondary School, Koyra
Khulna
9290

Website

Alerts

Be the first to know and let us send you an email when কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share