Notredamian Dreamers

Notredamian Dreamers বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ নটরডেম কলেজ। সবার স্বপ্নের কলেজ। আমরা সাহায্য করি সে সব স্টুডেন্টদেরকে, যাদের নটরডেম কলেজে পড়ার তীব্র আকাঙ্খা।

24/10/2025

ছোট বেলায় তাহলে মিথ্যা স্টোরি পড়লাম?🫠

নটর ডেম কলেজের (NDC) Waiting List অর্থাৎ ২য় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ✅এই মেধা তালিকায় জায়গা পাওয়া সৌভাগ্যবান শিক্ষার্থ...
20/08/2025

নটর ডেম কলেজের (NDC) Waiting List অর্থাৎ ২য় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ✅
এই মেধা তালিকায় জায়গা পাওয়া সৌভাগ্যবান শিক্ষার্থী দের জন্য আমাদের পক্ষ থেকে রইলো অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉

🔥 Congratulations to all the selected candidates from the waiting list!
এখন থেকেই নিজেকে আরও পরিশ্রমী ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নাও ✨

Stay tuned for further admission related updates!

ব্যাগ সামগ্রি নেওয়ার নোটিশ!🔷ঐদিন সিরিয়াল অনুযায়ী ব্যাগ আর সাময়িক রুল নাম্বার দিবে।তুমি আর তোমার ফ্রেন্ড একসাথে দাড়ালে এক...
17/08/2025

ব্যাগ সামগ্রি নেওয়ার নোটিশ!
🔷ঐদিন সিরিয়াল অনুযায়ী ব্যাগ আর সাময়িক রুল নাম্বার দিবে।তুমি আর তোমার ফ্রেন্ড একসাথে দাড়ালে একি সাময়িক রুল নাম্বার পাবে কিন্তু একই ক্লাসে পড়বে এমন না। কার সাথে কে পড়বে সেটা সম্পূর্ণ কলেজ অথোরিটি ঠিক করে বলতে গেলে লটারির মাধ্যমে। তুমি চাইলেও তোমার ফ্রেন্ডের সাথে সিট নিতে পারবেনা কিংবা একই সেকশনে ক্লাস করতে পারবেনা৷
🔷এইদিন কলেজ উম্মুক্ত থাকবে। 🔷স্টুডেন্টের বাধ্যতা মূলক আসতে হবে৷কারণ ঐখানে তোমার Signature দিয়ে ব্যাগ সামগ্রী নিতে হবে । চাইলে অভিভাবক নিয়ে আসতে পারবে নাও নিয়ে আসতে পারবে৷
🔷ফোন নিয়ে আসতে পারবে+ পরিবারের সাথে কলেজ ক্যাম্পাসে ছবি তুলতে পারবে৷
🔷ক্লাস সারা বাংলাদেশে একসাথেই কলেজে ক্লাস শুরু হবে।
🔷 নবীণ বরণ ক্লাস শুরুর ২-৩ দিন আগে যে শুক্রবার /শনিবার পড়ে ঐদিন হবে।
🔷নবীণবরণে ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারবে৷
🔷ব্যাগ নেওয়ার জন্য যদি কেউ টাইম মতো পৌঁছাতে না পারে তাহলে পরে নিতে পারবে। তবে এটা করো না। ঠিক টাইম মতো নিবে৷

[যেগুলো জানার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, গ্রুপে অজথা পোস্ট করো না আর যে ঐদিন এটা করা যাবে নাকি সেটা করা যাবে এসব]

হলিক্রস কলেজ এডমিশন রেজাল্ট
14/08/2025

হলিক্রস কলেজ এডমিশন রেজাল্ট

NDC-25 Result.  Science Result 🤍
11/08/2025

NDC-25 Result. Science Result 🤍

SSC-25 অবশেষে সার্কুলার দিলো। ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদনের সময়
26/07/2025

SSC-25
অবশেষে সার্কুলার দিলো।
২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদনের সময়

নটরডেম কলেজের বায়োলজি ক্লাসে স্টুডেন্টদের মনোযোগী রাখার জন্য স্যারদের এরকম চিত্রই যথেষ্ট।
23/07/2025

নটরডেম কলেজের বায়োলজি ক্লাসে স্টুডেন্টদের মনোযোগী রাখার জন্য স্যারদের এরকম চিত্রই যথেষ্ট।

SSC-25 | Notre Dame Admission Preparationএকজন নটরডেমিয়ান হিসেবে আমার অভিজ্ঞতা থেকে একটা বিষয় শেয়ার করতে চাই —নটরডেম কলেজ...
12/07/2025

SSC-25 | Notre Dame Admission Preparation

একজন নটরডেমিয়ান হিসেবে আমার অভিজ্ঞতা থেকে একটা বিষয় শেয়ার করতে চাই —
নটরডেম কলেজের ভর্তি পরীক্ষায় মোটামুটি ৪০ মিনিট সময়ের মধ্যেই Physics, Chemistry, Higher Math, Biology, Bangla ও English — এই ছয়টি বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়।

এখন ভাবো, যদি আমরা প্রতিটি বিষয় আলাদাভাবে একদিনে একবার করে পরীক্ষা দিই — যেমন শুধু Physics একদিন, শুধু Chemistry আরেকদিন — তাহলে সেটা বাস্তব পরীক্ষার প্রস্তুতি হিসেবে কতটা কাজে দেবে? এসএসসিতে যেমন একটি সাবজেক্ট আলাদাভাবে পরীক্ষা দেওয়া হয়, নটরডেম ভর্তি পরীক্ষায় তেমনটা হয় না।

তাই আমাদের মূল লক্ষ্য যেন মিস না হয়, সেজন্যই প্রতিটি এক্সাম আমরা তৈরি করেছি একদম Notre Dame ভর্তি পরীক্ষার ফরম্যাট অনুসারে। প্রতিটি পরীক্ষায় সব বিষয়ের প্রশ্ন থাকবে — যেনো তোমার টাইম ম্যানেজমেন্ট, কনসেপ্ট ক্ল্যারিটি এবং পরীক্ষার মানসিক প্রস্তুতি সবকিছুর উন্নতি হয়।

যারা নটরডেমে ভর্তির স্বপ্ন দেখো, তাদের সবার এই পরীক্ষাগুলো দেওয়া উচিত। নিজে যত অভিজ্ঞ হবে, ইনশাআল্লাহ তত সহজ হবে। তোমার বন্ধুরাও যেন অংশ নিতে পারে, তাদের সবাইকে জানিয়ে দিও।

ইনশাআল্লাহ, তোমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে সামনে!
শুভকামনা থাকলো Notredamian Dreamers ব্যাচের পক্ষ থেকে 🌟

প্রতিদিন প্রথম থেকে দুটি করে কবিতা থাকবে পরিক্ষায়

নটরডেম কলেজের শিক্ষা সফর।গন্তব্য : আমেরিকা আছেন কলেজের অধ্যক্ষ মহোদয়, ৫ জন শিক্ষক এবং ৬১ জন শিক্ষার্থী।©
02/06/2025

নটরডেম কলেজের শিক্ষা সফর।
গন্তব্য : আমেরিকা
আছেন কলেজের অধ্যক্ষ মহোদয়, ৫ জন শিক্ষক এবং ৬১ জন শিক্ষার্থী।
©

এসএসসি-২০২৫ এর বিজ্ঞান বিভাগের ছেলে শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য -নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত  তথ্য দিচ্...
16/05/2025

এসএসসি-২০২৫ এর বিজ্ঞান বিভাগের ছেলে শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য -
নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য দিচ্ছি।

তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নটর ডেম কলেজ ভর্তির সার্কুলার প্রকাশ করবে। সার্কুলার নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

ওয়েবসাইট : https://ndc.edu.bd/
ফেসবুক পেজ: NDC Learning

নিচে গত বছরের ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়া হলো। কিছুটা ধারণা পাবা তোমরা।
বি. দ্র. : গতবছর ভাইভা পরীক্ষা হয়নি। তবে এ বছর হওয়ার চান্স অনেক বেশি। আর এসএসসির ফুল সিলেবাসেই এবার পরীক্ষা হবে।

তোমাদের প্রশ্ন ও উত্তরঃ

১. উচ্চতর গণিত অপশনাল হতে হবে নাকি কম্পোলসারি? আর এতে A+ কি লাগবেই?
উঃ উভয়ক্ষেত্রে আবেদন করা যাবে। উচ্চতর গণিতে আলাদাভাবে A+ বাধ্যতামূলক না। এসএসসিতে Overall A+ পেলেই হবে।

২. কি প্রশ্নে পরীক্ষা হবে?/ প্রশ্ন প্যাটার্ন কি?
উঃ এটা পরীক্ষার আগে জানা যায় না। যেকোনো প্যাটার্নেই প্রশ্ন হতে পারে। আগে থেকে কেউ কিছুই জানতে পারবে না। পরীক্ষার হলে গেলে জানা যাবে। তবে লিখিত/এমসিকিউ/শর্ট প্রশ্ন/কম্বাইন্ড প্রশ্নে পরীক্ষা হতে পারে।

৩. ক্যালকুলেটর নিতে দেবে?
উঃ এটাও পরীক্ষার হলে গেলে বোঝা যাবে। তার আগে না। আর নিতে দিলে নন-প্রোগ্রামেবল ১০০এমএস ক্যালকুলেটর নিতে দেবে।

৪. নেগেটিভ মার্কিং থাকবে?
উঃ প্রশ্নপত্রের উপরে লেখা থাকবে নেগেটিভ মার্কিং আছে কিনা আর থাকলেও সেটা কত।

৫. সময় কত দেবে? আর কত মার্কের পরীক্ষা হবে?
উঃ এটাও পরীক্ষার হলে গেলে বুঝবা। নটর ডেম কলেজে সবই আনপ্রেডিক্টেবল। কখন কি করবে কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না।

৬. কলেজটা কোথায়?
উঃ ঢাকার মতিঝিলের আরামবাগে

৭. পরীক্ষার দিন কোথায় থাকবো?
উঃ আশেপাশে হোটেল আছে। আত্মীয় বাড়ি থাকতে পারো। হোটেল পাবা কমলাপুর, মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল এরিয়ায়। এগুলো কলেজের বেশ কাছাকাছি অবস্থিত।

৮. কলেজে পড়তে খরচ কেমন হয়?
উঃ এটা হোস্টেল ও ব্যক্তিভেদে আলাদা হয়। নটর ডেম কলেজে পড়লে আলাদা কোচিং করা লাগে না। তবে কেউ চাইলে করতে পারবে।
# কোচিং করলে প্রতিটা বিষয়ের জন্য আলাদাভাবে ২-৩ হাজার টাকা প্রতিমাসে দিতে হয়। এছাড়াও বাসায় টিচার রাখলে ৫ থেকে ২০ হাজার টাকা চার্জ করে। অনলাইনের বিষয়টা তোমরা জানো হয়তো।
# খাওয়াদাওয়া ও হোস্টেল ভাড়া টোটাল ৮ থেকে ১৮ হাজার টাকা হতে পারে।
# কলেজের বেতন - ১৬০০ টাকা/ মাস (বাংলা ভার্সন); ২৫০০ টাকা/ মাস (ইংরেজি ভার্সন)
# ল্যাব ফি- ৬৫০০ টাকা প্রতি সেমিস্টারে।
# ক্লাব ফি- ২০০ টাকা/ক্লাব
# ভর্তির সময় দিতে হয় প্রায় ১৯-২০ হাজার টাকার মতো। (এর মধ্যে ৬ মাসের অগ্রীম বেতন, কলেজ ড্রেস, গেন্জি, ব্যাগ, খাতা কলম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তবে বেল্ট, জুতা তোমাকে কিনতে হবে)
# পার্সোনাল খরচ নিজের উপর।
# খাতা কলম বা ল্যাব ইন্সট্রুমেন্ট, বই এসব তোমাকে কিনতে হবে।

তো দেখা যায় কোচিং না করলে মাসিক আনুমানিক ১৫-২৫ হাজার টাকার মতো খরচ আসে।
আর কোচিং করলে ২০ থেকে ৩০ হাজার বা তারও অনেক বেশি খরচ আসে। যাদের আর্থিক সমস্যা আছে তারা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো। কারণ কলেজে কাজ করার বিনিময়ে থাকা-খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা আছে। তবে সেই সুযোগ বেশ কম।
৯. ভর্তি পরীক্ষার জন্য কোচিং করব?
উঃ তোমার বেসিক ক্লেয়ার থাকলে কোচিং করে লাভ নেই। আমরা যাঁরা বর্তমানে কলেজে পড়ছি তাদের প্রায় সবাইই কোচিং না করেই চান্স পেয়েছে। যে কাউকে জিজ্ঞেস করলেই বলবে করার দরকার নেই। তবে সার্বক্ষণিক সব খোঁজখবর রাখতে ও গাইডলাইন পেতে নটর ডেম কলেজের বড় ভাইদেরকে মেসেজ দিয়ো। তারা ব্যস্ত না থাকলে অবশ্যই তোমাকে হেল্প করবে।

১০. কীভাবে পড়লে চান্স পাবো?
উঃ
- মানসিক প্রস্তুতি লাগবে
- সমস্যা সমাধানের দক্ষতা থাকা লাগবে
- কনসেপ্ট ক্লেয়ার থাকা লাগবে
- এনসিটিবি প্রদত্ত মূল বই ভালোমতো পড়তে হবে
- বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকা লাগবে
- যেকোনো প্যাটার্নে প্রশ্ন করুক, তবে তোমার সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে
- ভদ্র হতে হবে
- ভাইভা ফেস করা শিখতে হবে
- মাদকদ্রব্য খাওয়া যাবে না
- ভাগ্য লাগবে ভাই। তোমার মতো আরও ৫০ হাজার মানুষ পরীক্ষা দেবে। চান্স পাবে প্রায় প্রতি ২৫ জনে একজন। আর নটর ডেম কলেজের মূল্যয়ন পদ্ধতি শুধু শিক্ষকরাই জানেন। আর কেউ তা বলতে পারবে না। অনেকে পরীক্ষা দিয়ে এসে বলে আমি ৪০ পাবো। কেউ বলে ৩০ পাবো। দেখা যায় ৪০ যে পাবে সে চান্স পায়নি অথচ ৩০ পাওয়া ছাত্র চান্স পেয়েছে। ভাগ্য এখানে অনেক ম্যাটার করে।

১১. সবার পরীক্ষা কি একসাথে একই প্রশ্নে হবে?
উঃ না ভাই, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়। প্রতি শিফটের প্রশ্ন আলাদা হয়। তবে প্রতি শিফট থেকেই নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হয়। পরীক্ষা ২ দিন ধরে চলমান থাকে। এরপর লিখিততে নির্বাচিতদের ফলাফল দেয়। মূল পরীক্ষার ২-৫ দিনের মধ্যেই ভাইভা হয়। তারপর রেজাল্ট দেয়।

আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরীক্ষার জন্য শুভকামনা।
আসো নটর ডেম কলেজে। স্বাগতম তোমাদের। জীবনের সবচেয়ে বেস্ট কিছু পাবা ইনশাআল্লাহ। সবকিছুই বেস্ট পাবা। কষ্টটাও বেস্টই হবে 😅।

16 May (Friday) সকাল ১০ টায় ও বিকাল ৪ টায় নটরডেম সম্ভাবনা এক্সাম'২৫
14/05/2025

16 May (Friday)
সকাল ১০ টায়

বিকাল ৪ টায়
নটরডেম সম্ভাবনা এক্সাম'২৫

Address

আহসান আহমেদ রোড
Khulna
9100

Telephone

+8801946664453

Website

Alerts

Be the first to know and let us send you an email when Notredamian Dreamers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share