27/09/2024
কেউ কি আমায় দিবে
সেই যাদুর লাঠি কিনে
মিথ্যে বললেই পড়বে পিঠে
চকাস বাড়ি জোরে!
রাজার চেয়ার বানায় কে যে
কোন সে মন্ত্র দিয়ে
জানলে না হয় সব ছেড়ে
তা মনে রাখতাম ঝেড়ে!
ইচ্ছে পূরণ যন্ত্রখানা
কোথায় পাওয়া যায়
পেলে খোঁজ একদমে তেই
যেতাম ছুটে তায়।
বললো বাতাস ফিসফিসিয়ে
গভীর জোছনা রাতে
মানব মনে ভালোবাসায়
সব উত্তর থাকে।।