Student's welfare association

Student's welfare association

Share

শিক্ষা সবার জন্মগত অধিকার। সুবিধা বঞ্চিত মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই।

16/12/2025

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই গৌরবোজ্জ্বল দিনে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। তাঁদের অকুতোভয় সাহস, সীমাহীন ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ী বাংলাদেশ।

এই বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এগিয়ে চলি একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মর্যাদাশীল বাংলাদেশের পথে।

মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from Student's welfare association's post 19/11/2025

মোঃ তানভীর আহমদের মতো নিবেদিত মানুষদের কারণেই মানবতা এখনো টিকে আছে সুন্দরের আলোয়। আমরা তাঁর এই মহান উদ্যোগকে আন্তরিকভাবে সম্মান জানাই এবং ভবিষ্যতেও সকলকে রক্তদানে উদ্বুদ্ধ করি।

ধন্যবাদ, মোঃ তানভীর আহমদ।তোমার দেওয়া B(+) রক্ত কারও জীবনে নতুন আশা হয়ে আসুক।🤍

14/10/2025

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত, তিন সদস্যের অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদ গঠন

Photos from Ktv 24's post 13/10/2025

আলহামদুলিল্লাহ। 🤍

12/10/2025

সংবাদ বিজ্ঞপ্তি

তারিখ: ১২ অক্টোবর ২০২৫

Students Welfare Association (ছাত্র কল্যাণ সংগঠন)২০২৪-২৫ অর্থবছরের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আজ সংগঠনের এক বিশেষ সাংগঠনিক সভায় বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী ও সুসংগঠিত করার লক্ষ্যে ৩ (তিন) সদস্য বিশিষ্ট "অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদ" গঠন করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ:
১. মহরম হাসান মাহিম
২. হাঃ হাফিজুর রহমান
৩. মোঃ তাহসিন

অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদকে আগামী ০৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মর্মে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

বার্তা প্রেরক:
হাঃ ইবাদত হোসেন
সদ্য সাবেক সভাপতি
Students Welfare Association (ছাত্র কল্যাণ সংগঠন)

26/09/2025

ব্রাহ্মণবাড়িয়া সিলেট মহাসড়কে গত চারদিন ধরে মারাত্মক জ্যাম।সংগঠনের কিছু সদস্য সিলেট সফরের সুবাদে এই জ্যামে আটকা পড়ে।তিব্র রোদে যখন প্রায় ২০ কিলোমিটার সড়ক সম্পুর্ন আটকা জ্যামে,হাজার হাজার যাত্রী মারাত্মক বিড়ম্বনায় তখনই দেখা মিললো এই বৃদ্ধ ভদ্রলোকের।তিনটা বড়ো পানির পাত্র নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে হাতে মগ ও গ্লাস নিয়ে প্রতিটি গাড়ির পাশ দিয়ে ডাকছেন পানি খাবেন কেউ পানি,,? অনেক মানুষকে তিনি পানি খাওয়াচ্ছেন সম্পুর্ন সার্থহীন ভাবে।এমনকি তার পায়ে জুতাও নেই। বিষয়টি চরমভাবে উদ্বেলিত করলো, সবাইকে।
এই রোদে ভদ্রলোক যেভাবে পানি নিয়ে ছুটাছুটি করছিলেন সাধারণ যাত্রীদের পানি খাওয়ানোর জন্য এটা সত্যিই অসাধারণ ছিলো।
আল্লাহ চাচাকে উত্তম প্রতিদান দান করুন ❤️❤️

21/09/2025

গর্বিত টাইগার ❤️❤️👑

Photos from Student's welfare association's post 30/08/2025

শুভ জন্মদিন Md Tahsin, অর্থ সম্পাদক Student's welfare association. অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইলো আগামীর জন্য।

Photos from Student's welfare association's post 05/08/2025

আলহামদুলিল্লাহ,

Photos from Student's welfare association's post 27/07/2025

সীমান্তে ত্রাণবাহী ট্রাকের সারি এভাবে আটকে আছে। একটা অনুমতির অভাবে ভিতরে মানুষগুলো খাদ্যাভাবে শুকনো কাঠ হয়ে মারা যাচ্ছে প্রতিদিন।দুধের শিশু থেকে বৃদ্ধ-জোয়ান সকলকে গ্রাস করছে এই ক্ষুধার মৃত্যু।

এই মৃত্যু পৃথিবীর সবচাইতে কঠিন মৃত্যু।একটু একটু করে শরীরের সমস্ত অর্গান শুকিয়ে অকেজো হয়ে ভিতরে আত্মা টিক টিক করে নষ্টঘড়ির কাটার মতন। পাশে মা-বাবা অপেক্ষা করেন সন্তানের শেষ নি:শ্বাসের। ফুরিয়ে এলে মাছের কাটার মত দেহটা সাদা কাপড়ে মুড়িয়ে দাফন করে আসেন।এরপর নিজেদের পালা...
এর চাইতে কঠিন দৃশ্য আর কিছু আছে!

আর আমরা বসে বসে সংখ্যা গুনি!
উফ আল্লাহ, এই পৃথিবীটা আদৌ কি মানুষের?
😢😢😢😢

27/07/2025

জরুরী প্রয়োজনে লাল ভালোবাসা দান করলেন,আ:সালাম

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Sonadanga
Khulna