Alwan Academy

Alwan Academy Alwan Academy — Spreading Ilm, Noor & Saqafah.

18/08/2026

দেখুন, পড়ুন, শিখুন।

#সংগৃহীত

আমাদের স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের ১ম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ সাখাওয়াত হুসাইনের চমৎকার হোমওয়ার্ক। ...
08/08/2026

আমাদের স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের ১ম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ সাখাওয়াত হুসাইনের চমৎকার হোমওয়ার্ক।

মাত্র এক মাসের ফলাফল।

29/07/2026

#আলওয়ান_হাস্যরস-৭

إن قومي تجمعوا * وبقتلي تحدثوا
لا أبالي بجمعهم * كل جمع مؤنث

তথা,
আমার লোকেরা বহুজন,
আমার হত্যায় করেছে পণ।
বহু সংখ্যায় করিনে ভয়,
বহুতে যে সব স্ত্রী হয়।

এই কাব্যের সৌন্দর্য উপভোগ করতে হলে আরবী ভাষা ও ব্যাকরণ দুটোই বোঝা জরুরি। কবি এখানে আরবী ব্যাকরণের এক তুখোড় নিয়ম বর্ণনা করে রক্তারক্তির মতো ভয়ানক ব্যাপারকে নিছক হাসির খোরাকে পরিণত করেছেন।

আরবী ব্যাকরণের নিয়ম হলো, কোনো শব্দ বহুবচন হলে তা স্ত্রীলিঙ্গ হিসেবে ধর্তব্য হবে। স্ত্রী বাচক শব্দ ব্যবহারের যে নিয়ম, বহুবচনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। আর আরবীতে বহুবচনের জন্য ব্যবহৃত শব্দ হলো 'জমা'। আবার জমা হওয়া বা জড়ো হওয়া অর্থেও এটি ব্যবহৃত হয়।

এখন কবিতার অর্থটা লক্ষ করেন:

"আমার গোত্রের লোকেরা জমা (জড়ো) হচ্ছে। আমার হত্যার কথা বলাবলি করছে। তাদের জমা (জড়ো) হওয়ার ব্যাপার নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। কারণ জমা (বহুবচন) মানেই স্ত্রীলিঙ্গ।

কী অসাধারণ আর নান্দনিক ব্যাঙ্গ!

19/07/2026

#আলওয়ান_হাস্যরস-০৬

সবচেয়ে দীর্ঘকায় সাহাবী

রোম সম্রাট হিরাক্লিয়াস তার সাম্রাজ্যের সবচেয়ে লম্বা ব্যক্তিকে মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে চ্যালেঞ্জ জানালো—তার সমদৈর্ঘ্যের কাউকে পারলে মুসলমানদের মধ্য থেকে হাজির করা হোক।

মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহু তখন ক্বয়স বিন সা'দ বিন উবাদাহ রাযিয়াল্লাহু আনহুর কাছে আবেদন জানিয়ে পাঠালেন, তিনি যেন এসে ঐ রোমান লোকটির পাশে এসে দাঁড়ান।

তিনি অসম্মতি জানিয়ে বার্তাবাহককে বলে দিলেন, আমার পায়জামা নিয়ে রোমান ব্যক্তিটির সাথে মাপ দিয়ে দেখো। কথামতো পায়জামা মাপ দিয়ে দেখা গেল তা রোমান ব্যক্তির গলা সমান হয়ে যাচ্ছে।

এটা দেখে উপস্থিত সাহাবী ও দর্শকবৃন্দ হাসি থামিয়ে রাখতে পারেননি।

উল্লেখ্য, ক্বয়স বিন সা'দ রাযিয়াল্লাহু আনহু এতো লম্বা ছিলেন যে উনি উটের উপর বসা থাকলে পা এসে মাটিতে ঠেকতো। খুবই অদ্ভুত ও বিরল প্রকৃতির আরব ছিলেন তিনি।

05/07/2026

#আলওয়ান_হাস্যরস - ০৫

ছাত্রকে ইতিহাসের শিক্ষক:
-রোমান সৈন্যরা ভূমধ্যসাগর পার হয়ে প্রথমে কোন কাজটি করলো?

ছাত্র:
-প্রথমে তারা নিজেদের কাপড়গুলি শুকিয়ে নিল।

03/07/2026

استمعوا أيها الأحبة هذه الخطبة الغزيرة السيالة وازدادوا من التمهر في الاستماع!

ننعى إلى أمتنا العالمية بوفاة أديب الهند وخطيبها سلمان الحسيني الندوي. تغمده الله بواسع مغفرته وشامل رحمته. وألهم أسرته ...
30/06/2026

ننعى إلى أمتنا العالمية بوفاة أديب الهند وخطيبها سلمان الحسيني الندوي. تغمده الله بواسع مغفرته وشامل رحمته. وألهم أسرته وتلامذته ومحبيه الصبر والسلوان!

كان مولانا أعجوبة في التقديم والبيان. وكنت شخصيا معجبا بقوته الخطابية السيالة! وأحاول محاكاته حتى ترك أثرا صالحا في شخصيتي البيانية!

نشير على الجيل الناشئ أن يسمعوا خطابات الفقيد الندوي ويقرؤوا مصنفاته الحديثية والعلمية! وأن يكونوا أنفع للأمة وأمهر في العطاءات لها.

আলহামদুলিল্লাহ 💞আমাদের উদ্বোধনী ক্লাস শুরু হয়ে গেছে।আজকের ক্লাস সকলের জন্য উন্মুক্ত। ক্লাসের লিংক কমেন্টে দেওয়া হলো।
26/06/2026

আলহামদুলিল্লাহ 💞
আমাদের উদ্বোধনী ক্লাস শুরু হয়ে গেছে।

আজকের ক্লাস সকলের জন্য উন্মুক্ত।

ক্লাসের লিংক কমেন্টে দেওয়া হলো।

Address

Shamim Square Market, Beside Hadith Park
Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alwan Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share