15/11/2023
***** ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি।*******
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিষয়: 2023-2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যশোর শিক্ষা বোর্ডে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেনি কেবল তাদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি
দৃষ্টি আকর্ষণঃ আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি আমার পেজ (EHV TECH) এর পোস্টগুলো আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে, ইনশা আল্লাহ।
এ শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজ/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর আওতাভুক্ত কলেজ/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যে সকল শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারেনি কেবল তারা সংশ্লিষ্ট কলেজে অনুমোদিত আসন শূন্য থাকা এবং নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে 20-11-2023 খ্রি. তারিখ থেকে ২৩-১১-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর ওয়েবসাইটে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদন ও ভর্তির নিয়মাবলী-
১। যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কোনও কলেজে ভর্তি হতে পারেনি, শুধুমাত্র সে সকল শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে;
২। যশোর বোর্ডের ওয়েবসাইটের বাম দিকে "Our Services" অংশের "XI (Eleven) Class
Admission" মেনু থেকে অনলাইনে ভর্তির জন্য ০৫ (পাঁচ) টি কলেজ/ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পছন্দক্রম অনুসারে নির্বাচন করে আবেদন দাখিল করতে পারবে;
৩। আবেদন দাখিলের পর ০৩ দিনের মধ্যে অটো জেনারেটেড সোনালী সেবা রসিদে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ৫৮৫/- (পাচশত পচাশি টাকা) (১৫০/- আবেদন ফি, ৩৩৫/- রেজিস্ট্রেশন ফি, ১০০/- ডাটা এন্ট্রি ফি) জমা দিতে হবে। সোনালী সেবার মাধ্যমে টাকা ব্যাংকে জমা হওয়ার পর আবেদন দাখিলের কাজ সম্পন্ন হবে। অন্যথায় দাখিলকৃত আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে;
৪। একজন শিক্ষার্থী যে কলেজগুলো নির্বাচন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার মনোনয়ন নির্ধারণ করা হবে এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে যে কলেজে শিক্ষার্থীকে মনোনয়ন দেয়া হবে সেই কলেজেই শিক্ষার্থীকে 05-12-2023 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। কলেজ মাইগ্রেশনের বা আবেদন বাতিলের বা পুনরায় আবেদনের কোন সুযোগ থাকবে না। মনোনয়ন প্রাপ্ত কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে, মনোনয়ন এবং আবেদন বাতিল হয়ে যাবে; পরবর্তীতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করার আর কোনো সুযোগ থাকবে না।
৫। নির্ধারিত সময়ের পর আর কোনোভাবে 2023-2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীর ভর্তির সুযোগ থাকবে না। ফলে, কলেজ নির্বাচনের ক্ষেত্রে নিজ জিপিএ এবং সংশ্লিষ্ট কলেজের শূন্য আসন সংখ্যা বিবেচনায় নিয়ে সতর্কতার সাথে কলেজ পছন্দক্রম নির্বাচন করতে হবে;
পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।