কুরআন ও সুন্নাহর আলোয়

কুরআন ও সুন্নাহর আলোয় মানুষকে আল্লাহর পথে আহবান করার মহান ব্রত নিয়ে আমাদের পথচলা। এই পথে আপনারাও সঙ্গী হবেন, সেটাই কাম্য।
(1)

28/02/2026

আজকে মক্কার খতিবরা যদি ওসমান হাদীর মত হত, তবে সেটা মুসলিম বিশ্বের দুর্দশা ও দুরবস্থা দূর করার জন্য যথেষ্ট ছিল।

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةࣰ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ"হ...
10/02/2026

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةࣰ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

"হে আমাদের প্রতিপালক! আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র করো না, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে ক্ষমা কর, তুমি মহা পরাক্রান্ত, মহা বিজ্ঞানী।" সুরা আল-মুমতাহিনা ৬০;০৫

10/02/2026
জানিনা এই মহান ব্যক্তিকে কার সাথে তুলনা করা যায়। কখনো তাকে দেখে মনে হয়েছে তিনি এ যুগের কবি নজরুল। কখনো তার ভিতর দেখেছি...
26/12/2025

জানিনা এই মহান ব্যক্তিকে কার সাথে তুলনা করা যায়। কখনো তাকে দেখে মনে হয়েছে তিনি এ যুগের কবি নজরুল। কখনো তার ভিতর দেখেছি খলিফা ওমর কিংবা সালাউদ্দিন আইয়ুবির প্রতিচ্ছবি। তিনি একাধারে ছিলেন ধর্মপ্রাণ মুসলিম, দেশপ্রেমিক, সাহসী, বিদ্রোহী, আপোসহীন, জ্ঞানী, বিচক্ষণ একজন আত্মত্যাগী নেতা। একাধারে তার ভিতর ধর্মীয়, রাজনৈতিক এবং নৈতিক মূল্যবোধের বিস্ময়কর সমাবেশ ঘটেছে। তিনি শত্রুর সাথেও ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন! বাংলাদেশের ইতিহাসে তার মত এমন ব্যক্তিত্ব বিরল ও অদ্বিতীয়। তিনি সর্বদাই জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন- আল্লাহ তাআলার পথে, এদেশের মানুষের জন্য।

তিনি সেটাই বলতেন যা তিনি মনেপ্রাণে ধারণ করতেন, লালন করতেন- অকৃত্রিম দেশপ্রেম। এটাই তাকে দেশের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আলাদা করেছে। তিনি তার কথায় কাজে সর্বদা সত্য ও ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতঃপর তার আত্মত্যাগের তীব্র আকাঙ্ক্ষা তিনি জীবন দিয়ে প্রমাণ করলেন বিশ্ববাসীর কাছে!

তার অগ্নিঝরা উক্তি সমূহ নিম্নরূপ:

"সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌছাতে চাই। যে আমি নূন্যতম একটা জীবন লিড করতে পারলাম। আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে পেরেছি"

"দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম এবাদত"

"বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে গ্লোরির মৃত্যু।"

"আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি তো ছোটোবেলা থেকে স্বপ্ন দেখি-একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে হয়তো আমার বুকটা বিদ্ধ করে দিয়েছে! এবং সেই মিছিলে হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি" 😭

"জান দেব, জুলাই দেব না।"

"যে দিন পুরো শাহবাগ ক্ষমা চেয়ে শাপলা গণহত্যার বিচার চাইবে সেদিন ইনসাফের প্রারম্ভ হবে"

"দোহাই! শুধু মস্তিষ্কটা খেয়ো না আমার, তাহলে শীগ্রই দাস হয়ে যাবে তোমরাও।"

"আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়। এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত থাকে"

"আমি মরে গেলে আমার বাচ্চাটারে দেইখা রাইখেন। আমাকে মেরে ফেললেও সমস্যা নেই, শুধু হত্যাকারীর বিচারটা আপনারা কইরেন"

"আমি যখন ইনসাফের লড়াইটা করি তখন তো সেখান পরাজয়ের কিছু নেই। আমি বেঁচে থাকলে গাজী হয়ে লড়ব, মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব।"

"আমি শত্রুর সাথেও ইনসাফ করতে চাই"

"মৃত্যুর ফায়সালা জমীনে না, আসমানে হয়"

"জন্মভূমিকে আমরা আর জাহান্নাম হইতে দিবো না। যদি দখল আসে, যুদ্ধ হবে আবার!"

"গাজায় যুদ্ধ বিরতি সত্যিকারের বিরতি হোক। স্বাধীন হোক সিজদার আকসা!"

"নতুন পানিতে সফর এবার হে মাঝি সিন্দাবাদ"

"আমি খুবই অনার্ড, একজন রিকশাচালকের সঙ্গে কমপিট করতে পারছি"

"ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একদিন করবো আমরা ইনসাফের চাষাবাদ। ইনশাআল্লাহ..."

"আমি মানুষের কাছ থেকেই শক্তি নিই।"

"মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই চলবে।"

____________________

🤲 মহান আল্লাহতায়ালা যেন তাঁকে এই দলে অন্তর্ভুক্ত করেন যাদের সম্পর্কে তিনি কুরআনে বলেছেন- "হে প্রশান্ত আত্মা! তোমার রব-এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং (তোমার রব-এর) সন্তুষ্টির পাত্র হয়ে। অতঃপর আমার (নেক) বান্দাদের মধ্যে শামিল হও এবং আমার জান্নাতে প্রবেশ কর।" সুরা ফজর ৮৯: ২৮-৩০

"আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কেননা কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না" (১২-৮৭)
26/10/2025

"আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কেননা কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না" (১২-৮৭)

"কোন ব্যক্তিই জানে না চোখ জুড়ানো কী (জিনিস) তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে।" (৩২:১৭)
26/10/2025

"কোন ব্যক্তিই জানে না চোখ জুড়ানো কী (জিনিস) তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসেবে।" (৩২:১৭)

یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الۡكَرِیۡمِ ۙ﴿۶﴾یایها الانسان ما غرك بربك الكریم *হে মানুষ! কিসে তোমাকে ত...
26/10/2025

یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الۡكَرِیۡمِ ۙ﴿۶﴾یایها الانسان ما غرك بربك الكریم

*হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?" (সুরা ইনফিতর-০৬)

الَّذِیۡنَ اجۡتَنَبُوا الطَّاغُوۡتَ اَنۡ یَّعۡبُدُوۡهَا وَ اَنَابُوۡۤا اِلَی اللّٰهِ لَهُمُ الۡبُشۡرٰی ۚ فَبَشِّرۡ عِبَا...
26/10/2025

الَّذِیۡنَ اجۡتَنَبُوا الطَّاغُوۡتَ اَنۡ یَّعۡبُدُوۡهَا وَ اَنَابُوۡۤا اِلَی اللّٰهِ لَهُمُ الۡبُشۡرٰی ۚ فَبَشِّرۡ عِبَاد

"যারা তাগূতের দাসত্ব থেকে দূরে থাকে, আর আল্লাহর অভিমুখী হয়, সুসংবাদ তাদেরই জন্য। কাজেই সুসংবাদ দাও আমার বান্দাদেরকে" (৩৯:১৭)

Address

Khulna
9210

Alerts

Be the first to know and let us send you an email when কুরআন ও সুন্নাহর আলোয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share