06/10/2022
ওয়েব ডেভেলপমেন্ট এ কাজ নাই
------------------------------------------------
আসলেই কি তাই?
ওয়েব ডেভেলপমেন্ট
-----------------------------------------------
ওয়েব ডেভেলপমেন্ট বর্তমান সময়ের একটি জনপ্রিয় ক্যারিয়ার। টেকনিক্যাল বা ননটেকনিক্যাল অনেকেরি স্বপ্ন থাকে ওয়েব ডেভেলপার হওয়ার। তবে বেশিরভাগ মানুষই শুরু হওয়ার আগেই ঝরে পড়ে। অনেকেই মনে করেন সঠিক গাইড এর অভাবে, সঠিক লারনিং এর অভাবে অথবা পরিশ্রমের অভাবে এমন হয়। এগুলো অবশ্যই জরুরী। কিন্তু এমন অনেকেই আছেন যারা এগুল মেইন্টেইন করেও আশানুরূপ ফল পাচ্ছেন না।
কেন ফল পাচ্ছি না?
---------------------------------------
এই প্রশ্নের উত্তর হল একটি প্রশ্ন। প্রশ্নটী হল,”আপনি ক্লায়েন্টকে কি দিচ্ছেন?”। অনেকেই বলতে পারেন রেস্পন্সিভ ডিজাইন দিচ্ছি, বেটার পারফর্মেন্স দিচ্ছি, কাস্টম কোডেড ওয়েবসাইট দিচ্ছি, স্বল্প খরচে ওয়েবসাইট দিচ্ছি etc etc…যদি স্কিল জানতে চাওয়া হয় তাহলে সবারি কিছু কমন এন্সার আসবে… ই-কমার্স ওয়েব সাইট, পার্সোনাল ব্লগ, পোর্টফলিও ওয়েব সাইট, বিভিন্ন টাইপের কন্টেন্ট আপলোড ওয়েব সাইট etc etc… ।
কিন্তু কোন ক্লায়েন্ট যদি বলে বসে যে এইসব জিনিস তো অনেকে ফ্রিতে অনেক জায়গায় আপলোড দেয়, তাহলে আপনাকে আমরা টাকা দিয়ে হায়ার করবো কেন? হয়ত মনে মনে ভাবছেন এটার মেইন্টেন্যান্স এর ব্যাপারে ডেভেলপার প্রয়োজন, এটা ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট করতে ডেভেলপার প্রয়োজন, এটার কোন চেঞ্জ করতে হলে ডেভেলপার প্রয়োজন আরো কত কি। কিন্তু এসবের জন্য তো আমাদের দেশের ৫ ডলারের ডেভেলপার রা তো আছেই। দিন শেষে তারা কাজ পারুক বা না পারুক, কাজ টা তো তারা নষ্ট করছে তাই না? আপনার কাছে স্কিল আছে ৫০০ ডলারের, কিন্তু তারা তো ৫০ ডলারেই ডেভেলপার পেয়ে যাচ্ছে। তাহলে তারা এত টাকা দিয়ে আপনাকে নিতে যাবে কেন?
এই প্রশ্নের উত্তর খুবই সহজ… আপনার ভেতরে স্কিল আছে তাই আপনাকে নিবে। ৫০০ ডলারে যেই কাজ আপনি করে দিবেন সেই কাজ ৫০ ডলারের ডেভেলপার কোন দিনও আশানুরূপভাবে করে দিতে পারবে না। কোন না কোন ঘুন থাকবেই। কিন্তু ক্লায়েন্ট তো অত কিছু বোঝে না। তারা তো এটাই বুঝবে যে এসব তো ফ্রি তে ই পাওয়া যাবে… তাহলে এত টাকা দিয়ে ডেভেলপার কেন হায়ার করব? আর যারা নতুন, তারা যদি ওই ফ্রি ওয়েব সাইট গুলোর মতই কোন প্রজেক্ট পোর্টফলিও তে রাখে, তাদের সাজেস্ট করা প্রজেক্ট যদি ফ্রি এর মতই হয়, তাহলে ক্লায়েন্ট কেনই বা তাদের প্রজেক্ট টাকা দিয়ে কিনে নিবে???
করনীয় কী?
---------------------
সবাই ই একটা কমন কথা বলে যে স্কিল অর্জন করতে হবে। স্কিল তো সর্বপ্রথম লাগবেই, কিন্তু যাদের স্কিল আছে তারা? এইখানে আমি বলব যারা কাজ শেখা শুরু করেছেন, বা অলরেডি এক্সপার্ট তারা কিছু প্রশ্নের উত্তর আগে থেকে রেডি রাখবেন। ক্লায়েন্ট সেই প্রশ্ন গুল করুক বা না করুক, আপনার সেই প্রশ্নের উত্তর গুল ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে।
প্রশ্ন গুল কি?
---------------------
১। What's new? (নতুন ফিচারস দিতে পারবেন এমন গ্যারান্টি দিতে হবে)
২। What’s special from others? (অন্যদের থেকে স্পেশাল ফিচার অফার করতে হবে)
৩। Can do it better (অন্যদের থেকে অনেক ভাল ভাবে করতে পারবেন এটা এনশিওর করতে হবে)
৪। Is it secure? (ওয়েবসাইট টি সিকিওর হবে এই আশ্বাস দিতে হবে)
৫। How much easy to use? (সহজেই ব্যবহার করা যাবে এটা বোঝাতে হবে)
৬। How much effort you gave? (নিজের কতটা পরিশ্রম করতে হয়েছে বা হবে সেটি ক্লায়েন্ট কে ইন্ডিরেকলি বুঝিয়ে দিতে হবে)
আর অবশ্যই নিজের পোর্টফলিও তে নিজের সমস্ত কাজের ফাইল গুল আপলোড না দিয়ে, গতানুগতিক ফ্রি ওয়েবসাইট এর মত ১০০ টা প্রোজেক্ট আপ না দিয়ে স্পেশাল কিছু প্রোজেক্ট আপলোড করবেন যাতে ইউনিক ইউনিক ফিচারস থাকবে।
প্রশ্নগুলর ব্যপারে আরো ডিটেলস লেখার ইচ্ছা ছিল। কিন্তু পোস্ট বড় হয়ে যাওয়ার কারনে হয়ে উঠল না। যদি আপনাদের প্রশ্নগুলর ব্যপারে ডিটেলস জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন… তাহলে প্রশ্নগুল নিয়ে আরো একটি পোস্ট করব ইনশা-আল্লাহ…