ICT Easy Method

ICT Easy Method

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICT Easy Method, Education, Upazilla E-Center, Shohid Jobayed Ali Miloniton(1st Floor), Dumuria, Khulna.

13/11/2025

এই গল্পটা পড়লে হয়তো আপনি নতুন করে বাঁচতে শিখবেন
১০০ বছর বেঁচে থাকা যায় না, যদি প্রতিদিনের জীবনটাই না হয় শান্ত।

❤️❤️❤️শহর থেকে অনেক দূরের গ্রামের এক কোণে ছিল একটা ছোট কুঁড়েঘর।
সেখানে থাকতেন এক বৃদ্ধ—সবাই তাকে ডাকত আব্দুল কাকা নামে।
বয়স? কেউ বলে ৯০, কেউ বলে ১০৫।
কিন্তু আশ্চর্য বিষয়—তার চোখে এখনো আলো, মুখে হাসি, পায়ে শক্তি, আর মনে শান্তি।

একদিন এক তরুণ ডাক্তারকে curiosity নিয়ে গেলাম তার কাছে।
বললাম,
কাকা, আপনি এত বছর কীভাবে এত তরতাজা আছেন?”

তিনি হেসে বললেন,
— “বাবা, শরীর নয়, আগে মন বাঁচাতে হয়। শরীর তো মনে চালিত।”
আর দেরি না করে
আমি খাতায় লিখতে শুরু করলাম…

১. শরীর নয়, কোষকে বাঁচাও
তিনি বললেন, “আমি রাত ১০টার মধ্যে ঘুমাই, ভোরে ফজরের আজানে উঠি।
ঘুমই আমার ঔষধ।”
সপ্তাহে দুই দিন দুপুরে না খেয়ে শুধু পানি খাই—“খালি পেটে শরীর পুরনো ময়লা ফেলে দেয়,”
বললেন তিনি।
চিনি?
“চিনি মানে বিষ—আমার নাতি চিনি খায়, আমি খেজুর খাই।”

২. ‘Silent killer’ তিনটা এড়াও
“রাগ, চিন্তা আর ভয়—এই তিনটা জিনিস মানুষকে বুড়ো করে দেয়।
রক্তচাপও তাই বাড়ে।”

৩. প্রাকৃতিক খাবারই আসল ওষুধ
তার দুপুরের খাবার: ভাত, সবজি, মাছ, জলপাই তেল, রসুন।
বললেন, “খাবার যদি প্যাকেটের ভিতরে আসে, তা আমার নয়।”

৪. মানসিক শান্তি সবচেয়ে বড় চিকিৎসা
প্রতিদিন বিকেলে গাছের নিচে বসে ধ্যান করতেন।
বললেন, “ক্ষমা করলেই শরীর হালকা হয়।
যে রাগ পোষে, সে নিজের আয়ু কমায়।”

৫. শরীর নড়াচড়া করো
তিনি হাঁটতেন প্রতিদিন ৫-৬ কিলোমিটার, কারও সঙ্গ ছাড়াই।
বললেন, “যে শরীর চলে না, সে মনেও থেমে যায়।”

৬. রক্ত পরিষ্কার রাখো
সকালে লেবুর পানি, রাতে গরম পানি।
ওমেগা-৩ খাবার তার নিয়মিত।
বছরে একবার করে চেকআপ করান।

৭. ভালোবাসা ও সম্পর্ক
বৃদ্ধ হলেও স্ত্রীকে “আমার জীবনের শান্তি” বলে ডাকতেন।
পরিবারের সবাই তার চারপাশে হাসতো।
তিনি বললেন, “যে ভালোবাসা পায় না, সে ওষুধেও বাঁচে না।”

৮. প্রকৃতির সাথে সংযোগ রাখো
প্রতিদিন ভোরে উঠেই উঠোনে গাছপালা ছুঁতেন।
“প্রকৃতি আমার ডাক্তারের মতো,”
বললেন তিনি।

৯. শেখা বন্ধ করো না
৯৫ বছর বয়সেও কোরআন ওষুধের মতো পড়তেন।
“যে শেখা থামায়, সে মরতে শুরু করে।”

১০. আত্মিক শান্তি ও কৃতজ্ঞতা
“আমি প্রতিদিন আল্লাহকে ধন্যবাদ দিই—আজও চোখে আলো আছে, পায়ে হাঁটতে পারি।”

তার চোখে তখন এমন এক আলো, যা শত ওষুধেও পাওয়া যায় না।

শেষে তিনি বললেন,

“মানুষ মরতে ভয় পায়,

28/10/2025

⏳ সময়কে নিয়ন্ত্রণ করো, নয়তো সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে! ⏳

১)প্রতিদিন সকালে ৫ মিনিট সময় নাও নিজের কাজ সাজাতে।
যার দিন পরিকল্পিত, তার সময় কখনও নষ্ট হয় না।

২) সব কাজ একসাথে করা যায় না।
“Urgent” আর “Important” — এই দুইটার পার্থক্য বোঝো।

৩)অকারণে স্ক্রল করা, অপ্রয়োজনীয় আড্ডা—এইগুলোই সময়ের চোর।
তোমার সময়ের দাম আছে—অন্যের ড্রামায় নষ্ট করো না।

৪)একটানা কাজ নয়, মাঝে ছোট বিরতি নাও।

৫)সব অনুরোধে হ্যাঁ বললে নিজের কাজ শেষ হবে না।
স্মার্টভাবে ‘না’ বলা শেখো—এটাই প্রোডাকটিভিটির প্রথম ধাপ।

💡 সময় সবচেয়ে দামী সম্পদ — একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই সময়কে নয়, সময়ের মতো করে নিজেকে চালাও!

24/10/2025

নেলসন ম্যান্ডেলার দশ সূত্র।

১. ডিমান্ড রেসপেক্ট।

যে তোমাকে শ্রদ্ধা করবে না তার মুখের উপর দরজা বন্ধ করে দাও। সশব্দে বন্ধ করে দাও।

২. তাদের ভুল প্রমাণ করো।

যারা বলে তুমি পারবে না, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ভুল প্রমাণ করা। এর জন্য শুধু জেদ থাকলেই চলবে, আর কিছু লাগবে না।

৩. সময়কে ভালোবাসো।

জীবনটা খুব দীর্ঘ নয় যে শুয়েবসে কাটাবে। চোখের পাতা পড়ছে, এক ভগ্নাংশ সেকেন্ড চলে যাচ্ছে। তাই সময়টা ব্যবহার করো। প্রতিটি মানুষ মৃত্যুশয্যায় সময় নিয়ে আফসোস করে। এর ব্যতিক্রম কখনো হয়নি, হবেও না।

৪. বিড়ালটি কালো না সাদা জানার দরকার নেই।

আমার কাজটি হওয়াটাই জরুরি। তাই আমি সে পদ্ধতিতেই এগুবো যেটা আমাকে সফল করবে। বিড়ালটি কি সাদা না কালো তা আমার জানার দরকার নেই, শুধু সেটা ইঁদুর মারতে পারলেই হলো। তবে দুষ্ট বিড়াল হলে চলবে না, মানে, অসৎ পথ হলে চলবে না।

৫. বদলে দিতে চাও? আগে নিজে বদলাও।

অনেককিছুই বদলে দিতে ইচ্ছে করে তাই না? তাহলে আগে নিজে বদলাও। আত্মশুদ্ধি ছাড়া অন্যকে শুদ্ধ করা যায় না। একজন মাতাল আরেকজন মাতালকে উপদেশ দিতে পারে না। দিস ইজ অ্যাবসার্ড।

৬. বড়ো মানুষ সব সময় বড়ো নয়।

বড়ো মানুষকেই হিরো বানাতে হবে তা নয়।।যিনি তোমার ভালো চান, তিনিই তোমার হিরো। কারণ তিনিই তোমাকে পথ দেখাবেন। পত্রিকার ছবি থেকে উঠে এসে বিখ্যাত মানুষটি কখনোই তোমার হাত ধরে সামনের দিকে এগিয়ে নেবেন না।

৭. টেইক অ্যা স্টান্ড- নিজের মতে শক্ত থাকো।

যদি তোমার মত ন্যায্য হয়, তাতেই অটল থাকো। সুপারি গাছের মতো বাতাস যেদিকে দোলে সেদিকে দুলবে না, মড়াৎ করে কোমর ভেঙে যাবে।

৮. আবেগ নয়, মগজ খাটাও।

বেশিরভাগ ইমোশনাল সিদ্ধান্তের পরিণতি খারাপ হয়। তাই সিদ্ধান্ত নিতে হবে মাথা খাটিয়ে, তাহলেই পথের নিশানা পাবে। মাঝে মাঝে আবেগকে মগজের নিচে কবর দিতে হয়।

৯. নিঃশ্বাসের সাথে বিশ্বাস বদলিও না।

তোমার বিশ্বাস হতে হবে অটল বিশ্বাস। যখন যার কোলে তাকে চুমু খেয়ে নিজের বিশ্বাস বদলে ফেলা মানে আত্মার মরণ। এটা করলে তুমি আর মানুষ থাকো না, মানুষের ছায়া হয়ে বেঁচে থাকো মাত্র।

১০. নীতির জন্য মৃত্যু, উজ্জ্বল মৃত্যু।

আমি জানতাম যেকোনো মুহূর্তে আমার ফাঁসি হতে পারে, কিন্তু আমি আপোষ করিনি। নীতির জন্য আমার মৃত্যু হলেও তা হতো উজ্জ্বল মৃত্যু, যাকে ইতিহাস সম্মান করতো।

30/09/2025

১২ টা কাজ করবেন। জীবনের গতি ১৮০ ডিগ্রী ঘুরে যাবে ইনশাআল্লাহ।

১. সময়মত নামাজ আদায়।
২. প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী।
৩. সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল।
৪. প্রতিদিন কিছু অংশ কুরআন তিলাওয়াত।
৫. ইশরাকের নামাজ।
৬. বিতরের নামাজ বাদ দেবেন না।
৭. জুমআর দিন সূরা কাহাফ।
৮. রাতের শেষাংশে আল্লাহর কাছে রোনাজারি করা।
৯. আযান ও ইকামতের মাঝে দুয়া করা।
১০. পিতামাতার আনুগত্য।
১১. সাদাকাহ করা।
১২. দরূদ পড়া।

আল্লাহ তায়ালা জীবনের উপর রহমত ও বরকতের বন্যা বইয়ে দেবেন ইনশাআল্লাহ

28/09/2025

অভিযোগ নয়, সমাধান বের করো।
যে মানুষ সম*স্যার কথা বলে, সে থেমে যায়।
কিন্তু যে ব্যক্তি সমাধানের পথ খোঁজে, সে এগিয়ে যায়।
তুমি কোন দলে থাকতে চাও?

25/09/2025

পড়াশোনায় ভালো করার দশ বুদ্ধি।

১। পড়াশোনার জন্য রুটিন খুব জরুরি। একটি রুটিন তৈরি করে তা মেনে পড়ো। এক্ষেত্রে শর্ত একটিই। তাহলো, রুটিন ভাঙা যাবে না। শর্তটি মানলে তোমাকে আটকানোর সাধ্য কারো নেই।

২। কারো দিনে পড়তে ভালো লাগে। কারো রাতে। দুটোর পক্ষেই যুক্তি আছে। তাই তোমার যখন পড়তে ভালো লাগে তখন পড়ো।যখন পড়ায় মন বসে না তখন না পড়াই ভালো। তবে রাত জেগে পড়ার কারণে যাতে পরদিন ক্লাস মিস না হয় সেদিকে খেয়াল রেখো। (ব্যক্তিগতভাবে আমি রাত না জাগার পক্ষে)

৩। পঁচিশ মিনিট পড়ে পাঁচ মিনিট বিরতি নাও। এটিকে বলে 'পোমোডেরো'টেকনিক। এতে পড়ায় পূর্ণ মনোযোগ আসে। আইনাস্টাইন এ টেকনিক অ্যাপ্লাই করতেন।

৪। যেকোনো পরীক্ষার অনেক আগে থেকেই প্রস্তুতি নাও। তাড়াহুড়োর প্রস্তুতিতে রেজাল্ট ভালো হয় না।

৫। যে বিষয়ে দুর্বল নিয়ম করে প্রতিদিন তা কমপক্ষে আধাঘন্টা পড়ো। দেখবে এটাতেই সবচে বেশি নাম্বার উঠবে।

৬। সম্ভব হলে নির্জন সময় বা নির্জন পরিবেশে পড়ো। এটি খুব কাজের। যতদূর সম্ভব ঝগড়াঝাটি এড়িয়ে চলো। এটি পড়াশোনার বড় শত্রু। কারণ বিক্ষিপ্ত মন নিয়ে পড়ায় মনোযোগ দেওয়া যায় না।

৭।পাঠ্যসূচির বাইরের বই পড়ার অভ্যাস করো। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এ অভ্যাস একাডেমিক পরীক্ষাতে যেমন কাজে লাগে, তেমনি পরবর্তী সময়ে কর্মক্ষেত্রেও অনেক কাজ দেয়। প্রতিদিন পাঁচ পৃষ্ঠা দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়াও।

৮।শৃঙ্খলা মেনে চলো। পড়াশুনায় ভালো করার জন্য শৃঙ্খলার বিকল্প নেই

৯। ভালো বন্ধু সার্কেল গড়ে তোলা।
তাদের সাথে পড়ালেখা ছাড়াও বিভিন্ন বিষয়ে গল্প করো। আড্ডা খুব ভালো বিদ্যালয়। তবে পড়াশোনার ক্ষতি করে আড্ডা দিও না। এরজন্যও রুটিন করে নাও।

১০। পরীক্ষার আগে চাপ নিও না। রিল্যাক্স থাকো। এটার একমাত্র উপায় হলো এক নম্বরে বলা উপদেশ মেনে চলা। মানে সারা বছর পড়ো, যাতে পরীক্ষার সময় রাজ্যের পড়ার বোঝা মাথায় নিতে না হয়।

তুমি অনেকদূর যাবে
, আমি জানি। তোমার জন্য অনেক শুভকামনা।
#

25/02/2025

📢 মেহেদী স্যারের ICT EASY METHOD কোর্স শুরু হচ্ছে! ভর্তি চলমান! 🚀
💻 HSC ICT 2025 পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি কোর্স!

আপনি কি HSC ICT পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? সঠিক গাইডলাইন, শর্ট টেকনিক ও প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে ১০০% প্রস্তুতি নিন!

📅 কোর্স সময়সীমা: মার্চ - জুন ২০২৫ (৪ মাস)
📍 কোর্সের ধরন: অফলাইন
কোর্স ফি: ৩০০০/-
ক্লাস: শনি-সোম-বুধ
রবি -মঙ্গল-বৃহস্পতি বার (সকাল/বিকাল)
✅ যা থাকছে:
🔹 অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক ব্যাখ্যা
🔹 বোর্ড প্রশ্ন ও সাজেশন
🔹 MCQ + CQ সমাধান ও কৌশল
🔹 লাইভ ক্লাস ও হ্যান্ডস-অন প্রাকটিস
🔹 এক্সাম প্রস্তুতির জন্য মক টেস্ট

📢 ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন!
📞 Call/Inbox: 01928-749928
শেখ সুপার মার্কেট(৩য় তলা), টুঙ্গিপাড়া এক্সপ্রেস টিকিট কাউন্টার এর উপরে , ডুমুরিয়া , খুলনা ।

🚀 সঠিক গাইডলাইন, নিশ্চিত ভালো ফলাফল! 🚀

💻 Instructor: Mahedi Sir, 10+ Years of Experience
Computer Trainer Upazilla E-Center, Dumuria, Khulna & Chairman Galgo Agency

Photos from ICT Easy Method's post 08/07/2024

ICT HSC -24 এর এক ব্যাচের ছাত্র ছাত্রী দের ছবি মেহেদী স্যারের সাথে।

21/03/2024

HSC- 24 লেখা পড়ায় আর অবহেলা করো না

02/01/2024

আইসিটিতে যারা ভয় পাও তারা আমার online অথবা Offline Batch a ভর্তি হয়ে যাও।
কল কর ০১৯২৮৭৪৯৯২৮

Photos from ICT Easy Method's post 09/06/2023

HSC পরীক্ষার রুটিন

Want your school to be the top-listed School/college in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Upazilla E-Center, Shohid Jobayed Ali Miloniton(1st Floor), Dumuria
Khulna
9250

Opening Hours

Tuesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 07:00 - 18:00