অদ্বিকা

অদ্বিকা সুপ্ত প্রতিভা বিকাশের প্লাটফর্ম

অদ্বিকা , believe kindness is the greatest gift of all.Christmas reminds us that humanity, kindness, and compassion know...
24/12/2025

অদ্বিকা , believe kindness is the greatest gift of all.
Christmas reminds us that humanity, kindness, and compassion know no boundaries. Let's continue spreading hope, care, and humanity—today and always for a better tomorrow.

Merry Christmas!!!!

🇧🇩 বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্ত আর অসংখ্য মা-বোনের আত্মত্যাগে অর্জিত আমাদ...
15/12/2025

🇧🇩 বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্ত আর অসংখ্য মা-বোনের আত্মত্যাগে অর্জিত আমাদের এই লাল-সবুজের স্বাধীনতা।

অদ্বিকা গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ।

আমাদের প্রত্যয়—একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সুস্থ সমাজ গঠনের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়া।

✨ বিজয়ের এই দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

#বিজয়_দিবস #অদ্বিকা #লালসবুজ #স্বাধীন_বাংলাদেশ

SEIAM-Social & Environmental increasing analysis movement  –এর উদ্যোগে“স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” টেকনাফ থেকে তেঁতুলিয...
28/11/2025

SEIAM-Social & Environmental increasing analysis movement –এর উদ্যোগে
“স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” টেকনাফ থেকে তেঁতুলিয়া — ১৩০০+ কিলোমিটারের এই মহাযাত্রায়
অদ্বিকা’র সহ-প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মন্ডলীসহ মোট ৫ জন অংশগ্রহণ করেছিলেন।

পৃথক সাইকেল লেন প্রতিষ্ঠা, মাঠ–পার্ক ও জলাশয় রক্ষা,
তামাকমুক্ত বাংলাদেশ গঠন এবং Health Promotion Foundation প্রতিষ্ঠার দাবি—
এই সব বার্তা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিয়েছে এই টিম।

আপনাদের ভালোবাসা, সমর্থন ও গ্রহণযোগ্যতার কারণেই
World Health Organization (WHO)–এর Bangladesh Healthy Cities Initiative প্রকল্পে
বাংলাদেশের ১৮টি জেলায় স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়ার বিশেষ সম্মাননা অর্জন করেছে SEIAM।

এ অর্জন SEIAM–এর যেমন, তেমনি আমাদের সবার।
এ অর্জন— বাংলাদেশের।

এই মহাযাত্রায় পাশে থাকতে পেরে
অদ্বিকা গর্বিত ও সম্মানিত।

স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার এই পথচলায়
অদ্বিকা সবসময় ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।

Anin Naim Khan
Chayan Mondal
Mahathir Muhammad Athoy

Friday Ride 300 — A Milestone Achieved২১ নভেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত Khulna Cyclists-এর এই বিশেষ রাইডএক নতুন অধ্যায়ের সূচনা...
23/11/2025

Friday Ride 300 — A Milestone Achieved
২১ নভেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত Khulna Cyclists-এর এই বিশেষ রাইড
এক নতুন অধ্যায়ের সূচনা করে।

এই আনন্দের দিনে সাইক্লিং গ্রুপের পাশে
অদ্বিকা ছিলো পরিবার হয়ে, এই অনন্য উদযাপনের অংশ হতে পেরে
অদ্বিকা গভীরভাবে সম্মানিত।

উৎসব, রাইড ও একতার মিলন এই Friday Ride 300

—Khulna Cyclists আবার তৈরি করলো নতুন ইতিহাস

To stronger rides. To a stronger Khulna.

স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা তামাকমুক্ত বাংলাদেশ, কার্বনমুক্ত পরিবেশ, বিষমুক্ত খাদ্য এবং মাঠ, পার্ক ও জলাশয় রক্ষার দাবিত...
22/11/2025

স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা

তামাকমুক্ত বাংলাদেশ, কার্বনমুক্ত পরিবেশ, বিষমুক্ত খাদ্য এবং মাঠ, পার্ক ও জলাশয় রক্ষার দাবিতে শুরু হওয়া “স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” গত ৮ অক্টোবর টেকনাফে শেষ হয় তারা সাইকেলে অতিক্রম করেছে ১৩০০ কিলোমিটার।
আজ এই যাত্রায় অংশগ্রহণকারী অদ্বিকার Co- Founder আর Advisor প্যানেলদের ,
খুলনা সাইক্লিস্টস্ এর উদ্যোগে তাদের ৩০০ তম ফ্রাইডে রাইডের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

#অদ্বিকা_crosscountry_healthmovement

"আমাদের শহর আমরাই গড়বো, সুস্থ, সুন্দর ও পরিষ্কার রাখবো"এই প্রতিপাদ্য নিয়ে খুলনাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়...
11/11/2025

"আমাদের শহর আমরাই গড়বো, সুস্থ, সুন্দর ও পরিষ্কার রাখবো"
এই প্রতিপাদ্য নিয়ে খুলনাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে গত ০৭ই নভেম্বর ২০২৫ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), খুলনা সিটি কর্পোরেশন, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং এনসিডিসি’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় Healthy City Awareness Cycle Rally 2.0 (2025) সাইকেল র‍্যালি।

সাইকেল র‍্যালিটি নগরীর সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে কাস্টমঘাট মোড়, রূপসা চৌরাস্তা মোড়, পিটিআই মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা মোড়, নিরালা মোড় হয়ে আবারও ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড়, পিকচার প্যালেস মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়।

এই আয়োজনে “অদ্বিকা” সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিল। এই জন্য “অদ্বিকা” বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
#অদ্বিকা_adika

স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা তামাকমুক্ত বাংলাদেশ, কার্বনমুক্ত পরিবেশ, বিষমুক্ত খাদ্য এবং মাঠ, পার্ক ও জলাশয় রক্ষার দাবিত...
14/10/2025

স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা

তামাকমুক্ত বাংলাদেশ, কার্বনমুক্ত পরিবেশ, বিষমুক্ত খাদ্য এবং মাঠ, পার্ক ও জলাশয় রক্ষার দাবিতে শুরু হওয়া “স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা” গত ৮ অক্টোবর টেকনাফে শেষ হয় তারা সাইকেলে অতিক্রম করেছে ১৩০০ কিলোমিটার।
আজ এই যাত্রায় অংশগ্রহণকারী অদ্বিকার Co- Founder আর Advisor প্যানেলদের সিয়ামের উদ্যোগে জেলাপ্রশাসক সহ আরো অনেক সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এবং জেলাপ্রশাসক এর নিকট আমাদের মূল দাবি গুলো পেশ করা হয়
দাবি গুলো ছিলো - "হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন,
তামাকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা,কার্বনমুক্ত পরিবেশ সৃষ্টি,বিষমুক্ত খাদ্যের নিশ্চয়তা,
মাঠ, পার্ক ও জলাশয় সংরক্ষণ "

টেকনাফ থেকে তেঁতুলিয়া—স্বাস্থ্যকর বাংলাদেশের পথে

যাত্রা সম্পূর্ণ!!!!!!!

#অদ্বিকা_crosscountry_healthmovement

চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে  #স্বাস্থ্যকরবাংলাদেশ যাত্রার টিমের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপিতে স্বাক্ষর গ্রহণ এবং ইপসা ...
06/10/2025

চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে #স্বাস্থ্যকরবাংলাদেশ যাত্রার টিমের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপিতে স্বাক্ষর গ্রহণ এবং ইপসা এর পক্ষ থেকেও উষ্ণ অভ্যর্থনা গ্রহণ

#স্বাস্থ্যকরবাংলাদেশ #অদ্বিকা_crosscountry_healthmovement #বাংলাদেশহেলথ #স্বাস্থ্যসচেতনতা #সবারজন্যস্বাস্থ্য

#অদ্বিকা_crosscountry_healthmovement

 #স্বাস্থ্যকরবাংলাদেশ  যাত্রা এখন অবস্থান করছে কুমিল্লা । কুমিল্লা  সার্কিট হাউস এ মাননীয় ডিপুটি কালেক্টর ফরিদুল ইসলাম ...
03/10/2025

#স্বাস্থ্যকরবাংলাদেশ যাত্রা এখন অবস্থান করছে কুমিল্লা ।
কুমিল্লা সার্কিট হাউস এ মাননীয় ডিপুটি কালেক্টর ফরিদুল ইসলাম ও ইউনাইটেড পিপলস ট্রাস্ট এর নির্বাহী প্রধান আলী হাজারী ও কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিনিধি,ও বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রতিনিধি দল স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা টিমকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন ও স্মারকলিপি তে স্বাক্ষর প্রদান করেন এবং তাদের মন্তব্য ব্যক্ত করেন।

স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রার পরবর্তী গন্তব্য চট্টগ্রাম

#স্বাস্থ্যকরবাংলাদেশ #অদ্বিকা_crosscountry_healthmovement #বাংলাদেশহেলথ #স্বাস্থ্যসচেতনতা #সবারজন্যস্বাস্থ্য

#অদ্বিকা_crosscountry_healthmovement

স্বাস্থ্যকরবাংলাদেশ যাত্রার সদস্যগন এখন অবস্থান করছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ  সার্কিট হাউস এ মাননীয় জেলা প্রশাসক নজরুল ইসল...
01/10/2025

স্বাস্থ্যকরবাংলাদেশ যাত্রার সদস্যগন এখন অবস্থান করছে সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ সার্কিট হাউস এ মাননীয় জেলা প্রশাসক নজরুল ইসলাম ও সুখের আলো সংস্থা এর নির্বাহী প্রধান: কামরুন্নাহার স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রা টিমকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন ও স্মারকলিপি তে স্বাক্ষর প্রদান করেন এবং তাদের মন্তব্য ব্যক্ত করেন।

স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রার পরবর্তী গন্তব্য ঢাকা।

#স্বাস্থ্যকরবাংলাদেশ #অদ্বিকা_crosscountry_healthmovement #বাংলাদেশহেলথ #স্বাস্থ্যসচেতনতা #সবারজন্যস্বাস্থ্য

#অদ্বিকা_crosscountry_healthmovement

সার্কিট হাউস  বগুড়ায় অবস্থান করছে স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রার সদস্যগন  #স্বাস্থ্যকরবাংলাদেশ  #অদ্বিকা_crosscountry_he...
01/10/2025

সার্কিট হাউস বগুড়ায় অবস্থান করছে স্বাস্থ্যকর বাংলাদেশ যাত্রার সদস্যগন

#স্বাস্থ্যকরবাংলাদেশ #অদ্বিকা_crosscountry_healthmovement সুস্থথাকুন #বাংলাদেশহেলথ #স্বাস্থ্যসচেতনতা #সবারজন্যস্বাস্থ্য

#অদ্বিকা_crosscountry_healthmovement

Address

Iqbalnogor
Khulna

Opening Hours

Monday 09:00 - 13:00
Tuesday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 13:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 13:00
Sunday 09:00 - 13:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when অদ্বিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to অদ্বিকা:

Shortcuts

Share

Category