Dr. Avi Special Medical Admission Batch

Dr. Avi Special Medical Admission Batch ডাঃ অভি স্পেশাল প্রাইভেট
মেডিকেল ব্যাচ

মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ডাক্তার হবার যে স্বপ্ন শৈশব থেকে নিজেদের মধ্যে লালন করে থাকে,তাদের সেই স্বপ্নকে স্বপ্নবীজ থেকে মহীরুহে রুপ দেয়ার এবং তাদের সাদা এপ্রোনের বর্নীল জীবনকে রাঙিয়ে দেয়ার জন্য সহায়ক বন্ধু হিসেবে অভি স্পেশাল প্রাইভেট কেয়ারের আবির্ভাব।

প্রতিষ্ঠালগ্ন থেকেই অভি স্পেশাল প্রাইভেট কেয়ার সর্বদা মুখস্থ বিবর্জিত শিক্ষার্থীদের সন্ধানে বিভোর।কেননা, "অভি স্পেশাল প্রাইভেট কেয়ার" মনে প্রাণে বিশ্বাস করে, নির্ধারিত পাঠ বুঝে পড়া, সূক্ষ্ম চিন্তাশক্তি, অধ্যবসায়,প্রত্যয় এবং সর্বোপরি নৈতিকতার সংস্পর্শেই একজন শিক্ষার্থী পেতে পারে তার কাঙ্খিত সাফল্য।তাই শুরু থেকেই একজন শিক্ষার্থী কে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি পরিশোধিত মানুষ হিসেবেগড়ে তোলে, এমন শিক্ষা প্রদানে"অভি স্পেশাল প্রাইভেট কেয়ার" বরাবর ই সচেষ্ট।
সর্বোপরি জীবন পথের কিছুটা ক্রান্তি, কিছুটা শ্রান্তির বাইরে যে মসৃণতা,তার দেখা পেতে একজন শিক্ষার্থী যাতে অভ্যন্তরীণ তাড়না বোধ করে,সেই বোধটুকু জাগরণের দায়িত্ব "অভি স্পেশাল প্রাইভেট কেয়ার" অপরিমেয় সন্তোষেই গ্রহণ ও ধারন করে থাকে সবসময়।অভি স্পেশাল প্রাইভেট কেয়ার - এর সংস্পর্শেই হোক স্বপ্নের বিকাশ।

She is the best doctor. I have ever seen. Has no sorrowness, tiredness. Always thinking about her patient. Just lovely l...
15/05/2026

She is the best doctor. I have ever seen. Has no sorrowness, tiredness. Always thinking about her patient. Just lovely lady. May Allah bless her.

সামনে এইচএসসি পরীক্ষা আবার পরীক্ষা শেষ করা মাত্রই ভর্তিযুদ্ধের প্রস্তুতি। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন ...
17/06/2025

সামনে এইচএসসি পরীক্ষা আবার পরীক্ষা শেষ করা মাত্রই ভর্তিযুদ্ধের প্রস্তুতি।

এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন "মনোযোগ"
আপনি কী মনে রাখতে চান সে বিষয়ে মনোনিবেশ করুন শিক্ষার্থী ভাই-বোনেরা। একই সময়ে শুধু একটি বিষয়ে মনোনিবেশ করা আপনাকে ঐ কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে।
আগ্রহের অভাবে অথবা একাগ্রতার অভাবে যে অমনোযোগ তৈরি হয়,তা আপনার স্মৃতিশক্তিকে বাধাগ্রস্ত করে ফেলবে।
মানসিক চাপ এবং দুশ্চিন্তার কারনে অনেক সময় ছাত্র-ছাত্রীরা মনোযোগজনিত সমস্যায় ভুগতে থাকে।
মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে-
ক) একটি সংক্ষিপ্ত বিরতি নিন।
খ) চোখ বন্ধ করে ফেলুন এবং কল্পনায় আপনার ছুটি কাটানোর প্রিয় জায়গায় বসে তিন মিনিট ভাবতে থাকুন।
গ) এবার নিজের কাজে ফিরে যান এবং একেবারে কাজগুলোর একটি করে ধাপ সম্পন্ন করুন।

ডা: অভি
মেডিকেল এডমিশন এক্সপার্ট
পড়ানোর অভিজ্ঞতা দীর্ঘ ১০ বছর
সহকারী পরিচালক, Medi Inn
যোগাযোগ : 01689871296

🤔 জানো কি, নিচের স্থাপনাটির মূল স্থপতি কে?✔ সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও দেখি!👇
01/02/2022

🤔 জানো কি, নিচের স্থাপনাটির মূল স্থপতি কে?

✔ সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও দেখি!👇

মেডিকেলে ভর্তির খুলনার সেরা প্রাইভেট ব্যাচডাঃঅভি স্পেশাল প্রাইভেট কেয়ার সাফল্য ২০২০ সালে মেডিকেলে চান্সপ্রাপ্ত ৩৭জন ডাক্...
04/12/2021

মেডিকেলে ভর্তির খুলনার সেরা প্রাইভেট ব্যাচ
ডাঃঅভি স্পেশাল প্রাইভেট কেয়ার
সাফল্য ২০২০ সালে মেডিকেলে চান্সপ্রাপ্ত ৩৭জন ডাক্তার।
বাসায়/হোস্টেল এ ১অথবা ২-৪জনের গ্রুপ স্পেশাল ব্যাচ।
ডাঃঅভি
যোগাযোগ ০১৬৮৯৮৭১২৯৬
ঠিকানাঃ৪০ সিমেট্রি রোড,ফুল মার্কেট, শান্তিধাম,খুলনা

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা বাতিল করা হয়েছে। দ্...
01/12/2021

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা বাতিল করা হয়েছে। দ্রুততম সময়ে এ সংক্রান্ত নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আজ বুধবার (১ ডিসেম্বর) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘জটিলতার কারণে এটি বাতিল করা হয়েছে। নতুন তালিকা দ্রুতই প্রকাশ করা হবে।’

জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব মেডিভয়েসকে বলেন, ‘আমার স্বাক্ষরিত মাইগ্রেশনের তালিকা বাতিল সংক্রান্ত নোটিসটি সত্য।’

তালিকাটি কেন বাতিল করা হয়েছে, জানতে চাইলে অধ্যাপক আহসান হাবিব বলেন, ‘এই তালিকা ঘিরে কিছু অভিযোগ এসেছে। এ কারণে বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি নিশ্চিত করায় মহাপরিচালকের সঙ্গে কথা বলে আমি তালিকাটি বাতিল ঘোষণা করেছি। এটি বলবৎ থাকলে দ্বিতীয় এবং তৃতীয় মাইগ্রেশনে অনিয়মের বিষয়টিও প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়। এ রকম অনিয়ম পরবর্তীতে যেন আর সংঘটিত না হয়, সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি স্থগিত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব নতুন তালিকা দেওয়া হবে। তবে নতুন তালিকায়ও যেন কোনো সমস্যা না থাকে, তা নিশ্চিত করতে ঠাণ্ডা মাথায় পরবর্তী পদক্ষেপ নিতে হচ্ছে। এর আগে এ রকম না হওয়ায় আমি খানিকটা বিব্রত।’

তবে পরবর্তী তালিকা প্রকাশে সুনির্দিষ্ট কোনো সময়-ক্ষণ জানাতে অপরাগতা প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এ পরিচালক।

এদিকে মাইগ্রেশনের তালিকা বাতিল সংক্রান্ত নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ২৯.১১.২০২১ খ্রি. তারিখে জারিকৃত ৬১৪ নং স্মারকটি (কপি সংযুক্ত) অনিবার্য কারণে বাতিল করা হলো। ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহ এমবিবিএস কোর্সে প্রথম দফায় মাইগ্রেশন/অপেক্ষমান তালিকা থেকে ছাত্র/ছাত্রী ভর্তি সংক্রান্ত তথ্যাদি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’

এতে মহাপরিচালক মহোদয়ের সদয় সম্মতি রয়েছে বলেও অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

[সূত্রঃ মেডিভয়েস, t.ly/bSBb ]

নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' এর লক্ষণ গুলো দেখেনিন, অন্যকে দেখার সুযোগ করে দিন, সাবধানতা অবলম্বন করুন।
30/11/2021

নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' এর লক্ষণ গুলো দেখেনিন, অন্যকে দেখার সুযোগ করে দিন, সাবধানতা অবলম্বন করুন।

💥 ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ১ম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা প্রকাশ বিস্তারি...
29/11/2021

💥 ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ১ম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা প্রকাশ

বিস্তারিত নির্দেশনা ও তালিকা দেখুন এই লিংক এ 👉https://cutt.ly/kT39trD

পড়া মূখস্ত করার সহজ টেকনিক
27/11/2021

পড়া মূখস্ত করার সহজ টেকনিক

25/11/2021
💥 তুমি কি বলতে পারবে, কোন জাতীয় কয়লার জ্বালানি মান বেশি?(a) লিগনাইট (b) বিটুমিনাস(c) পিট(d) অ্যানথ্রাসাইটতাহলে, সঠিক উত্...
25/11/2021

💥 তুমি কি বলতে পারবে, কোন জাতীয় কয়লার জ্বালানি মান বেশি?

(a) লিগনাইট
(b) বিটুমিনাস
(c) পিট
(d) অ্যানথ্রাসাইট

তাহলে, সঠিক উত্তরটি ঝটপট জানিয়ে দাও দেখি কমেন্টে! 👇😃

প্রিয় HSC ২০২১ পরীক্ষার্থী বন্ধুরা, এই সময়টা তোমাদের স্বপ্ন আর সফলতার মাঝে সিঁড়ি এঁকে দেওয়ার সময়। কারণ সকল ভর্তি পরীক্ষা...
22/11/2021

প্রিয় HSC ২০২১ পরীক্ষার্থী বন্ধুরা,
এই সময়টা তোমাদের স্বপ্ন আর সফলতার মাঝে সিঁড়ি এঁকে দেওয়ার সময়। কারণ সকল ভর্তি পরীক্ষা এখন ভর্তি যুদ্ধে পরিণত হয়েছে। তাই নিজেকে এগিয়ে রাখার কোনো বিকল্প নেই। তোমাদের সবার দীর্ঘ দিনের লালিত একটি স্বপ্ন আছে; কেউ পড়তে চাও মেডিকেল-এ, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ বা আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে। কিন্তু হাতছানি দেওয়া এই স্বপ্ন এত সহজে ধরা দেয় না। এর জন্য প্রয়োজন পূর্বে থেকেই কঠিন অধ্যাবসায় এবং গোছানো প্রস্তুতি। আর তাইতো, তোমাদের স্বপ্নপূরণে সহায়ক হয়ে HSC ২০২১ পরীক্ষার্থীদের জন্য ডাঃ অভি স্পেশাল প্রাইভেট কেয়ারে শুরু হতে যাচ্ছে “মেডিকেল’ ভর্তি প্রস্তুতি কার্যক্রম ২০২১ (বোর্ড পরীক্ষা পরবর্তী নতুন ব্যাচ)”।

৬ জনের সুপ্রিম ব্যাচ (কোর্স ফি ২৫০০০/-; দুই কিস্তিতে দেওয়া যাবে)

বাসায় ১ অথবা ২-৪ জনের গ্রুপ ব্যাচ

🌀 ক্লাস শুরুঃ ২৫ ডিসেম্বর ,২০২১
📲 01689 87 12 96

খুলনা ব্যাচঃ ৪০ সিমেট্রি রোড,ফুল মার্কেট, শান্তিধাম,খুলনা
মুজগুন্নী ব্যাচঃ রোড #২১,মুজগুন্নী আ/এ, খুলনা

Address

Khulna
Khulna
9000

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Avi Special Medical Admission Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category