সাপ্তাহিক কালচারাল ক্লাস।
যশোর মডেল মাদরাসা
Jashore Model Madrasah যশোর মডেল মাদরাসা
স্কুল ও মাদরাসার সমন্বিত কারিকুলামে প্রণয়নীত আধুনিক প্রতিষ্ঠান
21/03/2026
যশোর মডেল মাদরাসার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।
ঈদ মোবারক!
15/03/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনার সন্তানের দ্বীনি শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে আপনার সঠিক সিদ্ধান্তই সন্তানের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
👉 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
“বর্তমান বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় জেনারেল ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একদল যুগ সচেতন চৌকস, দেশ ও জাতির প্রতি নিবেদিত সুনাগরিক তৈরি করা। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বদানের পাশাপাশি দেশমাতৃকা ও মুসলিম উম্মাহর সমকালিন দাবি ও চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে”।
ওহীভিত্তিক ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমেই উত্তম চরিত্র, সুদৃঢ় ঈমান, কর্মঠ, দক্ষ, সর্বোপরি পরকালীন জবাবদিহিতাপূর্ণ আদর্শ সুনাগরিক তৈরি করা সম্ভব।
জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তির ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি, ধর্মীয় শিক্ষা এবং চারিত্রিক উৎকর্ষতা অর্জন সময়ের দাবি। সেই দাবি পূরণে কুরআন ও সুন্নাহর আদর্শে উজ্জীবিত মানুষ গড়ার লক্ষ্যেই যশোর মডেল মাদরাসা প্রতিষ্ঠা।
আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় প্রতিষ্ঠান এক আলোকিত প্রজন্ম গড়ার অঙ্গিকার নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। লক্ষ্য আমাদের বহুদুর। আমরা আপনার সন্তানকে সমন্বিত কারিকুলামে সর্বোচ্চ একাডেমিক মানে গড়ে তুলতে বদ্ধপরিকর।
যশোর মডেল মাদরাসার বিভাগ সমূহ:
📌জেনারেল উইথ হিফজুল কুরআন বিভাগ
📌 স্বতন্ত্র হিফজুল কুরআন বিভাগ
📌 স্বতন্ত্র নাজেরা বিভাগ
📌জেনারেল বিভাগ ( প্লে-৫ম শ্রেণী)
📌 নূরানী বিভাগ
📌 স্কুল শিক্ষার্থীদের জন্য ইভিনিং হিফজুল কুরআন বিভাগ।
👉 আমাদের বৈশিষ্ট্য সমূহ:
🛑 নূরানী পদ্ধতিতে বিশুদ্ধ কুরআন
তেলাওয়াত শিক্ষাদান
🛑জেনারেল ও দ্বীনি শিক্ষার অপূর্ব সমন্বয়
🛑অমনোযোগী ও দুর্বল ছাত্রদের জন্য
প্রয়োজনীয় ব্যবস্থা
🛑আরবি ও ইংরেজি ভাষায় বিশুদ্ধ উচ্চারণে কথোপকথনের ব্যবস্থা
🛑জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদ ও আলেমে দ্বীনের তত্ত্বাবধানে পরিচালিত
🛑শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বক্তৃতা, বির্তক, লিখনী ও ইসলামী সঙ্গীতের অনুশীলন
🛑ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানের সম্পূর্ণ অভিভাবকত্ব গ্রহণ
🛑সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এবং অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা প্রদান
🛑আবাসিক ছাত্ররা সার্বক্ষণিক শিক্ষকদের
সরাসরি তত্ত্বাবধানে থাকবে
🛑মাদরাসা ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত
🛑 বাচ্চাদের জন্য ইনডোর গেইম-এর ব্যবস্থা
🛑শিক্ষার্থীদেরকে যথোপযুক্ত পাঠদানের স্বার্থে শিক্ষকদেরকে প্রশিক্ষণ প্রদান
👉 আমাদের অনুষ্ঠানসমূহ:
🌼ওরিয়েন্টেশন প্রোগ্রাম
🌼জাতীয় দিবস সমূহ
🌼বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
🌼নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহ
🌼বার্ষিক পুরস্কার বিতরণী
🌼হাতের লেখা প্রতিযোগিতা
🌼শিক্ষা সফর
🌼সেমিনার, সিম্পোজিয়াম
🌼বক্তৃতা (বাংলা, আরবি ও ইংরেজি), বিতর্ক,
🌼ক্বেরাত, আজান, হামদ-নাত, ইসলামী সংগীত
ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
🌼অভিভাবক সমাবেশ
🌼দেয়ালিকা প্রকাশ
🌼হিফজুল হাদিস প্রতিযোগিতা
🌼হিফজুল কুরআন প্রতিযোগিতা
🌼বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
👉 কো-কারিকুলামসমূহ:
🛟রিডার্স ফোরাম
🛟লিডারশিপ ট্রেনিং
🛟হিফযুল হাদীস
🛟স্পোকেন ইংলিশ
🛟স্পোকেন এ্যারাবিক
🛟স্পিকার্স ফোরাম
🛟হিফযুল কুরআন
🛟স্পোর্টস এন্ড হেলথ ক্লাব
🛟কম্পিউটার প্রশিক্ষণ
🛟ক্বিরাত প্রশিক্ষণ
🛟দেয়ালিকা ও সাময়িকী প্রকাশ
🛟ইসলামী ক্যালিগ্রাফি
🛟ইসলামী গান ও কবিতা পাঠের আসর
🛟স্টাডি ট্যুর
🛟হাতে-কলমে আর্ট
🛟সাহিত্য সভা
📍যোগাযোগ :বাড়ি-জি-১৫, রোড নং ০৪, সেক্টর -৭, (কিসমত নওয়াপাড়া কাঁচা বাজার রোড) উপশহর, যশোর।
☎️: 01924 66 99 51, 01718 05 22 33
মেইল: [email protected]
12/03/2026
আজ পরীক্ষা শেষ! আবার ঈদের আগে শেষ ক্লাস। আজ থেকে ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে।
সেই আনন্দের সাথে আবার যোগ হলো হাতে মেহেদী দেওয়া।
বাচ্চারা তো আনন্দে আত্মহারা! ঈদের আগেই আমাদের প্রিয় প্রতিষ্ঠান যশোর মডেল মাদরাসায় আজ ছিল ঈদের আমেজ।
আলহামদুলিল্লাহ! এভাবেই আনন্দ ও উৎসাহ প্রদানের মাধ্যমেই পড়া-লেখা শিখিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় আমাদের প্রিয় শিক্ষার্থীদের।
লক্ষ্য আমাদের বহুদূর। দোয়া চাই সকলের।
12/03/2026
আলহামদুলিল্লাহ! প্রথম সেমিস্টারের ১ম মিডটার্ম পরীক্ষা আজ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
07/03/2026
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন প্রিয় শিক্ষার্থীরা।
যশোর মডেল মাদরাসা
15/02/2026
যশোর মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিজয়ী ছাত্র-ছাত্রীরা বিজয় সূচক চিহ্ন হাতে বিজয় স্তম্ভে দাঁড়িয়ে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Khulna
7400
Opening Hours
| 09:00 - 18:00 |