পুনর্মিলনী নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Khulna
  • পুনর্মিলনী নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়

পুনর্মিলনী নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পুনর্মিলনী নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়, School, Nalian, Dacope, Khulna.

বিবৃতিপুনর্মিলনী অনুষ্ঠানের অবশিষ্ট উপহারসামগ্রী বিতরণ, আয়-ব্যয়ের হিসাব প্রকাশ ও অন্যান্য আয়োজন প্রসঙ্গে।
25/08/2026

বিবৃতি
পুনর্মিলনী অনুষ্ঠানের অবশিষ্ট উপহারসামগ্রী বিতরণ, আয়-ব্যয়ের হিসাব প্রকাশ ও অন্যান্য আয়োজন প্রসঙ্গে।

একজন শিক্ষক অবসর নেন, কিন্তু কখনোই অবসর নেন না তাঁর ছাত্রদের হৃদয় থেকে… ❤️নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  শ্রদ...
17/08/2026

একজন শিক্ষক অবসর নেন, কিন্তু কখনোই অবসর নেন না তাঁর ছাত্রদের হৃদয় থেকে… ❤️

নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রদ্ধেয় মাধব স্যার আজ দীর্ঘ শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক ইতি টেনে অবসরকালীন বিদায় নিয়েছেন।

আজকের এই বিদায়ের মুহূর্তটা সত্যিই বড্ড আবেগের। যে মানুষটি বছরের পর বছর শ্রেণিকক্ষে দাঁড়িয়ে আমাদের পড়িয়েছেন, ভুল করলে শাসন করেছেন, ভালো করলে উৎসাহ দিয়েছেন, কখনো কখনো কঠিন কথার আড়ালেও আমাদের জন্য মঙ্গল চেয়েছেন—আজ সেই প্রিয় শিক্ষকই দাঁড়িয়ে আছেন বিদায়ের প্রান্তে।

সময় কতটা নির্মম!
একদিন যে স্যারের কণ্ঠে স্কুলের করিডোর মুখরিত হতো, যে স্যারের উপস্থিতিতে শ্রেণিকক্ষ হয়ে উঠত জ্ঞানের আলোয় আলোকিত—আজ সেই স্যারকে বলতে হচ্ছে, “বিদায়”।

কিন্তু প্রিয় স্যার, আপনাকে বিদায় বলা কি সত্যিই সম্ভব?

আপনার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর জীবনে আপনি বেঁচে থাকবেন। আমাদের সাফল্যে, আমাদের ভালো কাজে, আমাদের জীবনের প্রতিটি সুন্দর অর্জনে কোথাও না কোথাও আপনার শেখানো কথা, আপনার শাসন আর আপনার আশীর্বাদের ছায়া থাকবে।

শিক্ষকতা হয়তো আজ শেষ হলো,
কিন্তু শিক্ষক হিসেবে আপনার গল্প শেষ হওয়ার নয়।

নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় হয়তো একজন শিক্ষককে বিদায় জানালো, কিন্তু অসংখ্য ছাত্র-ছাত্রীর হৃদয় আজও বলছে—
“স্যার, আপনি আমাদের কাছে কখনোই অবসর নেবেন না।” ❤️

শ্রদ্ধেয় মাধব স্যারের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।
স্যারের অবসরজীবন হোক শান্তি, আনন্দ ও সুন্দর স্মৃতিতে পরিপূর্ণ। মহান সৃষ্টিকর্তা তাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। 🤲❤️

বিদায় নয় স্যার—
আপনার জন্য রইল আজীবনের শ্রদ্ধা। 🌿

24/07/2026

নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মনিরুল ইসলাম মুন্নার কন্ঠে বাপ্পা মজুমদারের সেই অসাধারণ বাঁশপাতা আর কলমিলতা গান।

23/07/2026

নিশিতে আইসো ফুলোবনে....
চৈতালি মুখার্জির কন্ঠে

22/07/2026

নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ ইয়াসিন আরাফাতের কন্ঠে......

20/07/2026

পুনর্মিলনী অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী মাধব মণ্ডল।
পবিত্র গীতাপাঠের পরে ১ মিনিট নীরবতা পালন করা শ্রদ্ধেয় শিক্ষাগুরু সহ সহপাঠীদের জন্য যারা চিরবিদায় নিয়েছেন।

19/07/2026

পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ।

19/07/2026

মনে হলো আমরা ফিরে গিয়েছিলাম সেই শৈশবের দিনগুলোতে। যখন সকালে অ্যাসেম্বলি করেই ক্লাসরুমে ঢুকতাম।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

বিবৃতিঃ
06/06/2026

বিবৃতিঃ

Address

Nalian, Dacope
Khulna
9273

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুনর্মিলনী নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category