14/05/2026
শুভ সন্ধ্যা বন্ধুরা, নিজের ভালোলাগা
থেকে আজও একটা গীতি কবিতা,,,,
প্রকৃতির সংখ্যাস্বাদ(১/১৩৭.০৩৬)
শেখ মোঃ মোস্তাফিজুর রহমান
১/১৩৭ দশমিক শূন্য তিন ছয়,
বিশ্ব এই সংখ্যাতে বাঁধা পড়ে রয়!
ইলেকট্রন আর আলোর বেগে শক্তি যা হয়,
পরিমাপে সংখ্যায় এই মান এসে যায়।
আলোর কণা যায় রে ছুঁয়ে ইলেকট্রনের পাশ,
পরমাণুর স্পেকট্রালে ক্ষুদ্র প্রকাশ!
এই ইলেকট্রো -ম্যাগনেটিক মিথস্ক্রিয়ায়,
শক্তির মান এই সংখ্যায় শোভিত হয়!
ইলেকট্রনের জি-ফ্যাক্টর QED এর সংশোধন,
EHC এর সমন্বয়ে পরমাণুর বিভাজন।
চোখে ধরা পড়ে না সে রয় যে নীরবতায়,
সংগোপনে ভূমিকা তার মহাবিশ্বময়!
আলোর সাথে ইলেকট্রন গড়ে তোলে টান,
ধ্রুবক চারের সমন্বয়েই প্রকৃতির এই মান।
যৎকিঞ্চিত মানটি যদি এদিক ওদিক যায়,
মহাবিশ্বের কাঠামো তখন বদলাবে নিশ্চয়।