24/04/2023
আজকে আমি শুনাবো, হরিদাস থেকে আলামিন ইসলাম কিভাবে "হিন্দু থেকে মুসলিম" র কথা। প্রিয় বন্ধুরা পিকচারে যাকে দেখতে পাচ্ছেন এর সাথে আমার ছোটবেলা লেখাপড়া ছিল, নাম ছিল তার হরিদাস চন্দ্র। হঠাৎ একদিন ফেসবুকে তার একটা ছবি স্ট্যাটাস দেখতে পায় এবং মাথায় টুপি ।আমার হঠাৎ কেন জানি মনে হল, এই লোকটি কে? কিন্তু প্রায় ২০ বছর আগেকার কথা আমি তাকে দেখেও চিনতে পারছি না। এমনিতেই তাকে একটা মেসেজ পাঠালাম, যে উনি কোন পরিচিত কিনা। অবশেষে মেসেজ দিল ,এবং সে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে কল দিল, আমি তখন এমনিতেই বলে ফেললাম তুমি সেই হরিদাস না? তখন সে জবাবে বলল হ্যাঁ ,আমি বললাম মাথায় টুপি কেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছ নাকি? তখন সে আমাকে বলল,হ্যাঁ। এবার আমি বললাম তুমি আমাকে চিনতে পেরেছ ?সে বলল হ্যাঁ বন্ধু আমি তোমাকে চিনতে পেরেছি। এক পর্যায়ে আমি বললাম এখন তোমার কি অবস্থা? কি কর ?তখন সে আমাকে জানালো, আমি অনেক দূরে চলে গেছি ।আমি বললাম কেন? সে বলল আসলে হিন্দু সমাজ থেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করা হয় ,তখন পিতা-মাতা ভাই বোন সকলকে কোরবান তথা ত্যাগ করা লাগে। আমি বললাম তোমাদের তো একটু ভিটেবাড়ি ছিল সেখান থেকে কিছু পাওনি? তখন সে বলল না বন্ধু কিছুই দেয়নি। আজ আমি ইসলাম ধর্ম গ্রহণ করে পৃথিবীতে খুবই একা। কেননা, মনে হচ্ছে পৃথিবীতে আমার বাবা-মা ভাই বোন কেউ ছিল না, ছিলনা কোন বন্ধু, ছিল না কোন আত্মীয়-স্বজন, কিন্তু আমার মনের ভিতর একটা কষ্ট, যখন হিন্দু ছিলাম অনেকেই আমার ইসলামের দাওয়াত দেয় কিন্তু এটা কেউ বলে না যে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে সবার ছেড়ে তোমার আলাদা হয়ে যেতে হবে ।তখন আমার মাথা গোজার ঠাই কোথায়? আমি কোথায় থাকবো? কিভাবে চলবো? কি আমার ভবিষ্যৎ ?কোথায় এক টুকরা জমি থাকবে ?সেখানে আমি ঘর বেঁধে একমাত্র আল্লাহর ইবাদতের মগ্ন থাকবো ।অনেকগুলো কথার মধ্যে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এবং সান্ত্বনা দিলাম এভাবে অনেক কথা হলো। প্রিয় বন্ধুরা এভাবে অনেক কথা হল। অবশেষে আপনাদের কাছে তার পক্ষ থেকে আমার আকুল দাবি, এই মেসেজ যার কাছে যাবে যদি আপনি পারেন, যে ভাই আজকের ইসলাম ধর্ম গ্রহণ করল এবং তার মনে যে কষ্ট কিছু আর্থিক সহযোগিতার মাধ্যমে তার একটা মাথা গোজার ঠাঁয়। যদি আপনি পারেন তাকে কিছু সহযোগিতা করবেন ,আর যদি না পারেন অন্তত এই মেসেজটা অন্যের মাঝে শেয়ার করবেন হয়তোবা রব্বুল আলামীন এর উছিলায় কোন এক মানুষের মাধ্যমে তার বিন্দু পরিমাণ হইলেও উপকার হবে ।আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করে নেন ।আমিন