20/09/2026
যোগ্য মু‘আল্লিম, আলোকিত প্রজন্ম
দ্বীনি শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও মানসম্মত করার জন্য প্রয়োজন নিয়মিত চিন্তা, অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ।
এই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত ‘মু‘আল্লিম প্রশিক্ষণ’ কর্মসূচিতে সমাজের সর্বস্তরে কুরআন ও দ্বীনি শিক্ষার বিস্তার, শিশুমনস্তত্ত্ব, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন—
শায়েখ ড. মুহাম্মদ নূর আলম
সহযোগী অধ্যাপক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; একাডেমিক পরিচালক ও সম্মানিত ট্রাস্টি, আস-সুন্নাহ ট্রাস্ট।
মুফতী সালমান আহমাদ
প্রধান পরিচালক, দ্বীনিয়াত বাংলাদেশ।
মাওলানা রুহুল আমীন সাইমুম সাদী
চেয়ারম্যান, ফজর ইনস্টিটিউট।
অধ্যাপক মাওলানা মহব্বত হোসাইন
মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা; প্রধান নির্বাহী, সিএসইডি।
শায়েখ উসামা খোন্দকার
চেয়ারম্যান, আস-সুন্নাহ ট্রাস্ট।
দ্বীনি শিক্ষার ব্যাপক প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে মু‘আল্লিমদের জ্ঞান, দক্ষতা ও দায়িত্ববোধ বিকাশের এই প্রচেষ্টায় অংশগ্রহণকারী সকল শায়েখ ও মু‘আল্লিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ তা‘আলা এই উদ্যোগকে কবুল করুন, এর মাধ্যমে উপকারী জ্ঞানের বিস্তার ঘটান এবং কুরআন-সুন্নাহর আলোকে যোগ্য ও আদর্শ প্রজন্ম গঠনের প্রচেষ্টাকে ফলপ্রসূ করুন।
আমীন।