16/08/2025
গবেষণায় দীর্ঘমেয়াদি গ্রিন টি পানকারীদের মধ্যে হতাশাগ্রস্ত হওয়ার ঝুঁকি ৫১% কম, টেস্টোস্টেরনের মাত্রা ৩১% বেশি, এবং স্মৃতির সাথে সম্পর্কিত মস্তিষ্কের অংশের আয়তন বড় দেখা গেছে।
২০২৫ সালে Frontiers in Public Health-এ প্রকাশিত একটি গবেষণা (PMID: 40071113) যেখানে ২৮০ জন মধ্যবয়সী ও বয়স্ক পুরুষকে নিয়ে দেখা হয়েছিল দীর্ঘদিন গ্রিন টি পান করলে টেস্টোস্টেরন, প্রদাহ, ঘুম, মানসিক স্বাস্থ্য এবং মস্তিষ্কের গঠন কীভাবে প্রভাবিত হয়।
গবেষণায় ২ টি গ্রুপ ছিল।
১ম গ্রুপ - গ্রিন টি পানকারীরা: প্রতিদিন ≥১ কাপ (৫০০ মি.লি.), সপ্তাহে ≥৬ দিন, কমপক্ষে ২০ বছর ধরে
২য় গ্রুপ - খুব কম বা একেবারেই গ্রিন টি পান করে না এমন লোকজন।
ফলাফল:
টেস্টোস্টেরন (মোট)-
গ্রিন টি পানকারীদের টেস্টোস্টেরন ছিল ১৬–৩১% বেশি
Systemic Immune-Inflammation Index (প্রদাহ সূচক)
গ্রিন টি পানকারীরা: ৩৮৬.০৬
যারা পান করেন না: ৪৩৫.০৯
প্রায় ২৭% কম প্রদাহ
Insomnia Severity Index (ঘুমের সমস্যা সূচক)
গ্রিন টি পানকারীর গ্রুপে ৩২% কম স্কোর
ডিপ্রেশন (হতাশা)
গ্রিন টি পানকারীদের মধ্যে হতাশা উল্লেখযোগ্যভাবে কম
Path analysis অনুযায়ী উপকারের ৫১.৬% এসেছে প্রদাহ কমে (৯.৪%) এবং ঘুম ভালো হওয়ার মাধ্যমে (৪২.২%)
BMI (শরীরের ভর সূচক)
গ্রিন টি পানকারীরা: ২৩.২৩
যারা পান করেন না: ২৪.০৫
Brain MRI (মস্তিষ্ক স্ক্যান)
গ্রিন টি পানকারীদের মস্তিষ্কে বেশি ধূসর পদার্থ (Gray Matter Volume) পাওয়া গেছে বিশেষ করে বাম medial occipito-temporal এবং parahippocampal gyrus অংশে যা স্মৃতি, দিক নির্ণয় ও বার্ধক্যজনিত জ্ঞানীয় পরিবর্তনের সাথে সম্পর্কিত।
সীমাবদ্ধতা-
টেস্টোস্টেরন কেবল মোট পরিমাণে মাপা হয়েছে, free বা bioavailable জানা যায়নি।
গ্রিন টি গ্রহণ স্ব-প্রতিবেদন (self-reported) এর ভিত্তিতে, Catechin বা EGCG-এর সঠিক পরিমাণ নির্ধারণ করা হয়নি।
বেশিরভাগ বৈজ্ঞানিক গবেষণা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ২–৩ কাপ (প্রায় ৫০০–৭৫০ মি.লি.) গ্রিন টি পান করাই সবচেয়ে উপকারী। তবে ৫–৬ কাপের বেশি খেলে কিছু সমস্যা হতে পারে, যেমন অতিরিক্ত ক্যাফেইন থেকে ঘুমের ব্যাঘাত, নার্ভাসনেস, পেটের জ্বালা হতে পারে। আয়রন শোষণে বাধা দিতে পারে, যারা অ্যানিমিয়ায় ভোগেন তাদের জন্য ঝুঁকি রয়েছে।
সূত্র: ২০২৫ সালে Frontiers in Public Health এ প্রকাশিত একটি গবেষণা (PMID: 40071113)