Satkhira Television

Satkhira Television ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান -সাতক্ষীরা টেলিভিশন

31/12/2025

আপোষহীন নেত্রী দেশ ত্যাগ করেনি আমাদের ভালোবেসে

31/12/2025

বাংলাদেশে বহু নেতা নেত্রী আইছে আপোষহীন হিসাবে কেউ জন্মায়নাই!

28/12/2025

সাতক্ষীরা কালীগঞ্জ নলতার পথেপথে ঘুরে বেড়ানো অসহায় পাগলীর কন্যা সন্তান প্রসব, পিতা হলো না কেউ!

21/12/2025

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর ও সাংবাদিক ইমরান হক মিলন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনে যা বললেন বক্তরা

17/12/2025

সাতক্ষীরা কালিগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাসুদুর রহমানের আব্বার দাফন সম্পন্ন

16/12/2025

কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান

কালিগঞ্জে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর চ্যাম্পিয়ন মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ,সাতক্ষীরা:ডিএমসি ক্লাবে...
15/12/2025

কালিগঞ্জে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর চ্যাম্পিয়ন

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ,সাতক্ষীরা:
ডিএমসি ক্লাবের আয়োজনে ডিএমসি ফুটবল উদ্যানে লক্ষ টাকার প্রাইজমানি নিয়ে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নলতা শরীফ ফুটবল একাডেমি ও ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে নলতা শরিফ ফুটবল একাডেমিকে পরাজিত করে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলটেক গ্রুপের চেয়ারম্যান এস.এম এমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আকসেদুর রহমান, ডা. আরাফাত আহমেদ, হাফেজ খাইরুল বাশার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণমোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি:...
15/12/2025

কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ৫০টি দরিদ্র পরিবারকে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। তিনি বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা জরুরি। সরকারিভাবে নানামুখী সহায়তার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার কনসালটেন্ট উত্তম কুমার সরকার ও সংস্থার চেয়ারপারসন ছকিনা পারভিন। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্ত এবং সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে মিশন মহিলা উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের মাঝে সাময়িক স্বস্তি এনে দেবে এবং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শীতার্ত হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপকারভোগীরা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণমোঃ হারু...
15/12/2025

উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড এই আদর্শকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিগঞ্জ ১০৩নং সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে-২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শেখ সিরাজুল ইসলাম’এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্ল্যাহিল আসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ও সাংবাদিক ফজলুল হক, সরকারি শিক্ষক হাসিব মেহেদী হাসান, আরিজুল ইসলাম, সুজন দত্ত ও নাজমুন নাহার। এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জেসমিন আক্তার, মনিরা আক্তার, দীপক তরফদার, আব্দুল মজিদসহ অন্যান্যরা। এ বছর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
ফলাফল অনুযায়ী প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে ২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মারিয়া জামান, দ্বিতীয় লামিয়া সুলতানা ও তৃতীয় সামিয়া আক্তার। দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে ১৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। প্রথম তামিম ইকবাল, দ্বিতীয় মাহির আফসাব ও তৃতীয় আল রাফি।
তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে ২৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। প্রথম মোঃ মুয়াজ হোসেন, দ্বিতীয় মিনি সুলতানা ও তৃতীয় পূজা তরফদার। চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে ২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। প্রথম স্থান অর্জন করে মোহন বৈদ্য, দ্বিতীয় নুর আলিম ও তৃতীয় জান্নাতুল মাওয়া। পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে ২১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। প্রথম অংকৃশ দত্ত, দ্বিতীয় শাহিদা ও তৃতীয় মীর মজাহান। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় চতুর্থ শ্রেণীর ছাত্র মোহন বৈদ্য সর্বোচ্চ ৭৩৯ নম্বর অর্জন করে বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। এ বছর বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সর্বমোট ১৬৭ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।

15/12/2025

Address

Satkhira
Khulna Division

Alerts

Be the first to know and let us send you an email when Satkhira Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Satkhira Television:

Shortcuts

Share