Online Study Hacks School

Online Study Hacks School Online Studay Hacks School......

মহামারী করোনা ভাইরাসের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।  আপনি বাড়িতে বসে লেখার পড়ার টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের পেজে ল...
15/06/2020

মহামারী করোনা ভাইরাসের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আপনি বাড়িতে বসে লেখার পড়ার টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের পেজে লাইক করে সাথে থাকুন।

04/06/2020

-পড়াশোনা ছেড়ে দেওয়া মানা
অথচ এইচএসসি পরীক্ষার টিকিটা পর্যন্ত দেখছি না।
এই হলে হবে কি ?
আমার উকিল হওয়া
ঐ দিকে দ্রুত করে
গড়াচ্ছে যে বেলা।
এখন তো মনে হচ্ছে
রইলাম অশিক্ষিত
তবে 2020 এইচএসসি ব্যাচ
হয়েছে বিখ্যাত।
এসএসসি ডিগ্রি নিয়ে
হয়ে যাচ্ছি বোরিং
পত্রিকায় দেখি চাকরি আছে
শুধু ড্রাইভারিং।
রোজার দিনে রোজা রেখে
ছেড়ে দিয়েছি পড়া
সব কিছু ভুলে গিয়ে
মন হয়েছে মরা।
এখন হয়েছি বৈরাগী
বনবাসে যাওয়া বারণ
করোনা হয়ে যেতে পারে
এটাই তার কারণ।
এক্সাম দেওয়ার মুড নেই
সেপ্টেম্বরে হলে ভালো
বই খুললে অন্ধকার দেখি,আর
বই বন্ধ করলে আলো।

-এইচএসসি সমাচার।😊

আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা...
01/06/2020

আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা ফলাফল পুনঃমূল্যায়ন, পুনঃনিরীক্ষণ, পরীক্ষার খাতা চ্যালেঞ্জ ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।

#কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ
ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন।

#তার জন্যে যা যা লাগবেঃ
★ টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব)

★ মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা )

★ আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

#আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-

RSC স্পেস আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উদাঃ RSC DHA 641322 101

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ RSC স্পেস DHA স্পেস 641322 স্পেস 101,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরণঃ RSC YES 12345 01797######

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে

পুনঃনিরীক্ষণ এর ফলাফল আবেদনের সময় প্রদত্ত করা নাম্বারে জানিয়ে দিয়া হবে।

Address

Khoksa
Khoksa
7021

Alerts

Be the first to know and let us send you an email when Online Study Hacks School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Online Study Hacks School:

Shortcuts

Share

Category