Thinkers Academy

Thinkers Academy সবাই ভাবে পরিশ্রমই সফলতার চাবি। কিন্তু বাস্তবতা হলো, বেশি পরিশ্রম করা মানুষগুলোই বেশি গরিব থাকে।
(2)

08/08/2026

সমস্যা আপনার সক্ষমতায় নয়।
হয়তো আপনি এখনো নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচিতই হননি।

08/08/2026

বয়স আপনাকে অভিজ্ঞতা দেয় আর
Learning আপনাকে প্রাসঙ্গিক রাখে।

যতদিন শিখবেন, ততদিন টিকে থাকবেন।

নিজেকে খুঁজে বের করুন।কতবার শুনেছেন?নিজের আসল সত্তাকে আবিষ্কার করুন।নিজেকে চিনুন। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে আমার ভেতরে ...
07/08/2026

নিজেকে খুঁজে বের করুন।
কতবার শুনেছেন?

নিজের আসল সত্তাকে আবিষ্কার করুন।
নিজেকে চিনুন। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে আমার ভেতরে কোথাও একটা আসল আমি আছে।
আমাকে শুধু তাকে খুঁজে বের করতে হবে।

কথাটা শুনতে সুন্দর এবং
গভীর ও দার্শনিক।

কিন্তু আমি জীবনের যত গভীরে গেছি,
তত বুঝেছি হয়তো এটাই মানুষের সবচেয়ে বড় বিভ্রমগুলোর একটি।

কারণ প্রশ্ন হলো
আপনি ঠিক কাকে খুঁজছেন?

যে "আমি" ১০ বছর আগে ছিল?
সে তো আজ নেই।

যে "আমি" ৫ বছর পরে হবে?
সে তো এখনও আসেনি।

তাহলে সেই "আসল আমি" কোথায়?

আপনি কিন্তু নিজেকে খুঁজে পান না।
সত্যি হলো নিজেকে নির্মাণ করতে হয়।
কারণ একটি ভাস্কর্য পাথরের ভেতরে লুকিয়ে থাকে না। ভাস্কর্য সৃষ্টি করা হয়।

একটি বই মাটির নিচে লুকানো থাকে না।
বই লেখা হয়। তেমনি আপনার "আসল আমি" কোথাও অপেক্ষা করছে না।

আপনার প্রতিটি সিদ্ধান্ত,
প্রতিটি সাহস, প্রতিটি ত্যাগ, প্রতিটি সত্যের মুখোমুখি হওয়া ধীরে ধীরে আপনাকে তৈরি করছে।

অনেক মানুষ ২০ বছর ধরে নিজেকে খুঁজছে, কিন্তু খুব কম মানুষ নিজেকে নির্মাণ করছে।

কারণ খোঁজা সহজ।
নির্মাণ কঠিন।
খোঁজার মধ্যে দায়িত্ব কম।
নির্মাণের মধ্যে দায়িত্ব পুরোপুরি আপনার।

তাই অনেক সময় সৃষ্টিকর্তা
আপনাকে "আপনি কে" তার উত্তর দেন না।
তিনি এমন সিদ্ধান্তের সামনে দাঁড় করান,
যেখানে আপনি ঠিক করেন "আমি কে হয়ে উঠব?"

কারণ তিনি হয়তো আপনার পরিচয় লুকিয়ে রাখেননি। তিনি হয়তো আপনার পরিচয়কে আপনার সিদ্ধান্তের মধ্যে রেখে দিয়েছেন।

সত্যিটা হলো আপনি নিজেকে খুঁজে পান না, আপনি নিজেকে নির্মাণ করেন।

অনেক মানুষ তাদের পরিচয় আবিষ্কার করতে চায়। অথচ পরিচয় কোনো গুপ্তধন না, পরিচয় একটি সৃষ্টি।

07/08/2026

ঘড়ির কাঁটা সবাইকে ২৪ ঘণ্টাই দেয়।
পার্থক্যটা সময়ে নয়, পার্থক্যটা এনার্জিতে।

07/08/2026

একই পৃথিবী, একই মানুষ।
শুধু চিন্তার পরিবর্তনই এক জীবনকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে।

06/08/2026

চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায়।
সিদ্ধান্ত বদলালে জীবন বদলে যায়।

06/08/2026

আপনার জীবনকে সবচেয়ে বেশি বদলে দেয় ঘটনা নয়, আপনি ঘটনাটিকে কী অর্থ দেন, সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে।

04/08/2026

Information মানুষকে জ্ঞানী করে, কিন্তু Transformation শুরু হয় যখন মানুষ তার পুরোনো পরিচয়কে প্রশ্ন করতে শুরু করে।

04/08/2026

আপনি সারাদিন যে ভাষায় নিজের সাথে কথা বলেন

আপনার জীবন সেই ভাষাতেই তৈরি হয়।

03/08/2026

যে মানুষ উত্তর মুখস্থ করে...
সে তথ্য সংগ্রহ করে।

আর যে মানুষ প্রশ্ন বহন করে...
সে নিজেকে আবিষ্কার করে।

Address

Dhaka
Khilgaon
1219

Alerts

Be the first to know and let us send you an email when Thinkers Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category