KMC Science Team - KST

KMC Science Team - KST Science Section Page | Intermediate Level | Khilgaon Model University College ☑️

এমন কিছু গা*লি সাজেস্ট করেন যেগুলা এদের পোস্টের কমেন্টবক্সে এপ্লাই করলে পাব্লিক মনে করে মৌলের নাম লেখছি...🗣️
03/06/2026

এমন কিছু গা*লি সাজেস্ট করেন যেগুলা এদের পোস্টের কমেন্টবক্সে এপ্লাই করলে পাব্লিক মনে করে মৌলের নাম লেখছি...🗣️

যাত্রীভর্তি ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি বাস চলন্ত অবস্থায় ব্রেক ফেল করে। চালক যখন কোনোভাবেই বাসটির নিয়ন্ত্রণ...
30/05/2026

যাত্রীভর্তি ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি বাস চলন্ত অবস্থায় ব্রেক ফেল করে। চালক যখন কোনোভাবেই বাসটির নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না, তখন জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে যান হেল্পার দুলাল। চলন্ত বাসের চাকার নিচে কাঠের টুকরো বা ভারী কিছু দিয়ে গাড়িটি থামানোর শেষ চেষ্টা করেন তিনি। দুর্ভাগ্যবশত, সেই চেষ্টার সময়ই বাসের ভারী চাকাটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল। কিন্তু তাঁর সেই তাৎক্ষণিক ও অসীম সাহসিকতার কারণেই বাসটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। বাসের একজন যাত্রীর গায়েও আঁচড় লাগেনি।

কুড়িগ্রামের এই যুবক দুলালের কথা আর তেমন কেউ জানবে না, তাকে নিয়ে আর কোথাও তেমন কোনো আলোচনা হবে না। এক বাস ভর্তি যাত্রীর জীবন বাঁচাতে নিজের জীবন দিয়ে দিলেও তাকে নিয়ে এই দেশে কোনো হৈ চৈ হবে না, রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে না। তার আত্মত্যাগ নিয়ে পত্রিকায় বিশাল কোনো হেডলাইন যাবে না। হৈচৈ হবে মবস্টারদের নিয়ে, পত্রিকায় হেডলাইন পাবে চাটুকাররা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে সাধারণ মৃত্যুপ্রাপ্ত কনটেন্ট ক্রিয়েটরদের।

অথচ শেষ কবে এই দেশে কেউ কাউকে বাঁচাতে জীবন দিয়েছে? শেষ কবে নি:স্বার্থভাবে এই দেশে কেউ কারো জন্য কিছু করেছে? মানুষ হয়ে মানুষ ও প্রকৃতির অন্যান্য সন্তানদের প্রতি আমাদের যে দায়িত্ব, তা কি দুলালের মত আমরা মনে রেখেছি?

দুলাল যেখানেই থাকুক, ভালো থাকুক, বীরের বেশে থাকুক। Because he died a hero.

27/05/2026

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।
ভালোবাসা, শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক প্রতিটি মুহূর্ত।
মানবতার শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটুক আনন্দময় সময়।
সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ঈদ মোবারক! 🐄✨💙

23/05/2026

এইচএসসি ২০২৬ এর পরীক্ষার্থীদের স্বপ্ন।
রেজাল্টের দিন যেন মা'কে বুকে জড়িয়ে ধরে বলতে পারি, মা আমি GPA-5.00 পেয়েছি।
ইনশাআল্লাহ 🥰

21/05/2026
12/05/2026

আজকের এই দিনেই, ঠিক দুই বছর আগে প্রকাশ হয়েছিলো আমাদের এসএসসি রেজাল্ট।
সেই ভয়, অপেক্ষা, আনন্দ আর হতাশা মিলিয়ে দিনটা আজও মনে আছে। ✨
সময় কত দ্রুত চলে যায়!
এসএসসি ব্যাচ থেকে আজ আমরা — এইচএসসি ব্যাচ ২০২৬।
নতুন স্বপ্ন, নতুন যুদ্ধ আর ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলা। 💙
দুই বছরে অনেক কিছু বদলেছে,
কিন্তু সেই দিনের অনুভূতি এখনো আগের মতোই রয়ে গেছে। 🌸

10/05/2026

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হতে যাচ্ছে।
যারা অংশগ্রহণ করতে আগ্রহী, তারা দ্রুত Chinmoy Chowdhury -কে ইনবক্স করো।

বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রভাতী শাখার শিক্ষার্থী সাবরিনা সুলতানা অধরা আর আমাদের ...
06/05/2026

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রভাতী শাখার শিক্ষার্থী সাবরিনা সুলতানা অধরা আর আমাদের মাঝে নেই।
গত রবিবার অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। দীর্ঘ সময় জীবন-মৃত্যুর সাথে লড়াই করে আজ সে আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার এই অকাল মৃত্যুতে KMC Science Team - KST পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা।

সবাইকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা!!!​সভ্যতার কারিগর যারা, সেই সকল শ্রমজীবী মানুষের জয় হোক। প্রতিটি কর্মক্ষেত্রে নিশ্চ...
30/04/2026

সবাইকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা!!!

​সভ্যতার কারিগর যারা, সেই সকল শ্রমজীবী মানুষের জয় হোক। প্রতিটি কর্মক্ষেত্রে নিশ্চিত হোক নিরাপত্তা এবং সঠিক পারিশ্রমিক ❤️

Address

Khilgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMC Science Team - KST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share