14/12/2020
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।
বিজয় দিবসের প্রাক্কালে আজকের এই দিনে আমরা জাতির এই মহান সন্তানদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করি। বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস পালিত হচ্ছে তা সার্থক হবে, যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় বুদ্ধিবৃত্তিক বনিয়াদ আরও শক্তিমান করার কাজে ব্রতী হই। তাঁরা যে উন্নত চিন্তা ও সমৃদ্ধ অর্থনীতির দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই হোক শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার।