14/03/2026
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তুষার স্যারের বিকিরণ কোচিং সেন্টার চলমান ছিল। যখন কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয় তখন বিকিরণের সাবেক ছাত্র-ছাত্রীদের অনুরোধে 'বিকিরণ' নামটি যাতে জীবিত থাকে তারই ধারাবাহিকতায় বিভিন্ন আলোচনা পর্যালোচনা ও পরামর্শের ভিত্তিতে জনকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে সকলে ঐক্যমত পোষণ করে। তারই ধারাবাহিকতায় "বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে তুষার স্যার বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।
অতএব তোমরা যারা বিকিরণ কোচিং সেন্টারের সাবেক ছাত্র-ছাত্রী রয়েছো তাদেরকে অনুরোধ করছি তোমরা "বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশন" এর সকল কার্যক্রমে পরামর্শ সার্বিক সহযোগিতা করবে বলে আশাবাদী।