Jalimong Chow.

Jalimong Chow. "Empowering minds through creativity and knowledge."

অভিনন্দন ও শুভ কামনা রইল 🌹 মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শ্রদ্ধেয় --রাজপুত্র ‘সাচিং প্রু জেরী’।ইতিহাসও তাই বলে...
22/08/2026

অভিনন্দন ও শুভ কামনা রইল 🌹 মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শ্রদ্ধেয় --রাজপুত্র ‘সাচিং প্রু জেরী’।

ইতিহাসও তাই বলে, বর্তমান যুগকে পার্বত্য চট্টগ্রামের মারমা সম্প্রদায়ের জন্য এক আশীর্বাদসূচক যুগ বলা যায়। পার্বত্য চট্টগ্রামে মারমারা শিক্ষা, রাজনীতি-ইতিহাস ও জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে থাকলেও, রাজনীতি বা ক্ষমতা-চেয়ারের লোভে মারমা সম্প্রদায়ের ভাই-ব্রাদাদের মধ্যে কোনো শত্রুতা, দ্বন্দ্ব ও সংঘাত নেই, এটাও মারমা জাতির জন্য গৌরবের আশীর্বাদ।

পাহাড় ইতিহাসের পাতায় সাক্ষী, বাংলাদেশ মানচিত্র ও বৌদ্ধ জাতির মারমাদের মধ্যে এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। তাই পাহাড় যতদিন থাকবে, ভবিষ্যতে যা কিছু ঘটুক না কেন, বৌদ্ধ মারমা জাতি এক অচেনা-অজানা নিরাপদের আশ্রয়ের টিকে থাকবে -'ইতিহাস' । তবে হ্যাঁ, মারমারা যতই উচ্চ পদবী ও রাজত্বের ক্ষমতা পায় না কেন, উন্নতি হয় না -- একটাই প্রধান কারণ, সেটা আজ আপাতত লিখলাম না।
#হয়তো_মারমা জাতি আর পিছিয়ে থাকবে না --
মারমারা যদি আদি আদর্শ-নীতির পথে, একে অপরের প্রতি স্নেহ-ভালোবাসা ও মৈত্রীর বন্ধনে এবং ধর্মের প্রতি সঠিক আচরণ, অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে চলতে পারে, তাহলে আমার মনে হয়, পার্বত্য চট্টগ্রামের মারমা কমিউনিটির আর পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। তবে, পাহাড়ের সকল বৌদ্ধ সম্প্রদায়, সকল ভাষা-জাতির সাথে আপন-আত্মীয়তার বন্ধনে চলতে পারে, তাহলে সকল জাতি ও সকলের জন্য নিরাপদ ও কল্যাণকর বয়ে আনবে।

জলিমং চৌধুরী।
২২ আগস্ট ২০২৬।

প্রকৃতির সান্নিধ্যে এলে কোলাহল থেমে যায়, মন হয়ে ওঠে নির্মল ও প্রশান্ত। প্রকৃতির এই নীরব ভালোবাসায় কোনো দাবি নেই, কোনো প্...
16/08/2026

প্রকৃতির সান্নিধ্যে এলে কোলাহল থেমে যায়, মন হয়ে ওঠে নির্মল ও প্রশান্ত। প্রকৃতির এই নীরব ভালোবাসায় কোনো দাবি নেই, কোনো প্রত্যাশা নেই -- আছে শুধু শান্তি, শীতলতা আর হৃদয় ছুঁয়ে যাওয়া এক অপার মায়া।

"ভালোবাসা মানে কাউকে নিজের ইচ্ছেমতো পরিচালনা করা নয়; বরং তার স্বপ্ন, ইচ্ছা, মতামত ও স্বাধীনতাকে সম্মান করা।"
15/08/2026

"ভালোবাসা মানে কাউকে নিজের ইচ্ছেমতো পরিচালনা করা নয়; বরং তার স্বপ্ন, ইচ্ছা, মতামত ও স্বাধীনতাকে সম্মান করা।"

"আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম, আপনার বিশ্বাস এবং আপনার অবিরাম সংগ্...
09/08/2026

"আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম, আপনার বিশ্বাস এবং আপনার অবিরাম সংগ্রামই আপনার ভবিষ্যৎ তৈরি করবে।"

স্বপ্ন দেখুন।
লক্ষ্য স্থির করুন।
পরিশ্রম করুন।
বারবার চেষ্টা করুন।
নিজের ওপর বিশ্বাস রাখুন।
ধৈর্য ধরুন।
সংগ্রাম চালিয়ে যান।
কখনো হাল ছাড়বেন না।

Jalimong's English & Math Academy'Today 'Preposition' Class
03/08/2026

Jalimong's English & Math Academy'

Today 'Preposition' Class

02/08/2026

গোল্ডেন - ৮ একটি উন্নত জাতের পেয়ারা। এ জাতের গাছে প্রচুর ফল ধরে এবং বছরে একাধিকবার ফলন পাওয়া যায়। সাধারণত ৪ - ৫টি পেয়ারায় প্রায় ১ কেজি ওজন হয়। তুলনামূলক কম খরচে এ জাতের পেয়ারা চাষ করে ভালো লাভ করা সম্ভব।
পাহাড়ের শিক্ষিত তরুণরা বেকার না থেকে এবং পরিবারের ওপর নির্ভরশীল না হয়ে অন্তত নিজের পকেট খরচ চালানোর জন্য এ জাতের বা আরও উন্নত জাতের পেয়ারার বাগান করতে পারেন। সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে এটি আয়ের একটি সম্ভাবনাময় উৎস হতে পারে।

আজ আষাঢ়ী পূর্ণিমার মহাপবিত্র দিবসের~ 👏🌹👏 জীবন্ত ক্যকফ্রু বুদ্ধের গুণাবলি এতটাই অচিন্তনীয় যে, বুদ্ধের সান্নিধ্যে গেলেই ম...
29/07/2026

আজ আষাঢ়ী পূর্ণিমার মহাপবিত্র দিবসের~
👏🌹👏 জীবন্ত ক্যকফ্রু বুদ্ধের গুণাবলি এতটাই অচিন্তনীয় যে, বুদ্ধের সান্নিধ্যে গেলেই মন ও চিত্ত শান্ত, প্রশান্ত ও শীতল হয়ে যায়। ক্যকফ্রু বুদ্ধকে দেখামাত্রই মনের গভীরে স্বতঃস্ফূর্তভাবে গভীর শ্রদ্ধা ও ভক্তির উদ্ভব হয়। বুদ্ধের গুণের স্নিগ্ধ ও জ্যোতির্ময় দর্শন চোখ ও মনকে এমনভাবে জুড়িয়ে দেয় যে, বারবার ক্যকফ্রু বুদ্ধকে দেখার আকাঙ্ক্ষা জাগে।👏🌹👏

ক্যকফ্রু বৌদ্ধ বিহার, গোলাবাড়ি, খাগড়াছড়ি জেলা সদর।

🌿 মনকে সংযমে রাখতে পারলে চিত্তও শান্ত ও শীতল থাকে।সবাইকে পবিত্র আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা👏🌹👏
29/07/2026

🌿 মনকে সংযমে রাখতে পারলে চিত্তও শান্ত ও শীতল থাকে।
সবাইকে পবিত্র আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা👏🌹👏

Address

Khagrachhari District
Khagrachari
4400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalimong Chow. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share