STEM High School, CHT

STEM High School, CHT STEM-focused Boarding & Day School |
Classes 6-12 | All-indigenous | In the Chittagong Hill Tracts, Bangladesh.

আপনার বাড়িতে যদি ৩য়—১২শ শ্রেণিতে অধ্যয়নরত সন্তান বা ভাইবোন থাকে, তাহলে তাদেরকে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ...
02/12/2025

আপনার বাড়িতে যদি ৩য়—১২শ শ্রেণিতে অধ্যয়নরত সন্তান বা ভাইবোন থাকে,
তাহলে তাদেরকে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দিন। তাদেরকে উৎসাহিত করুন সেগুলোর সাথে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত থাকতে। সেসব প্রতিযোগিতা তাদের সুন্দর জীবন ও ভবিষ্যৎ গঠনে অভাবনীয় ভূমিকা রাখবে। এরকম কয়েকটি ইভেন্ট হলো- গণিত উৎসব তথা ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, রোবোটিক্স প্রতিযোগিতা, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, ইত্যাদি।
একটা সিরিয়াস তথ্য দেই,
প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করা অনেক শিক্ষার্থী আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা, চীন, জাপান, সিঙ্গাপুরসহ নানান দেশের স্বনামধন্য ও বিশ্বব্যাপী পরিচিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পড়তে যায়। সেসব ছেলেমেয়েদের মধ্যে যে বিষয়টা খুবই কমন তা হল- তারা স্কুল-কলেজে পড়ার সময় জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, রোবোটিক্স প্রতিযোগিতা ইত্যাদিতে একাধিকবার অংশগ্রহণ করেছে। পদক-পুরস্কারও জিতেছে।
এমআইটি, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজে ফুল স্কলারশিপসহ ভর্তির সুযোগ পাওয়া প্রত্যেক ছেলে-মেয়ের প্রোফাইলে উল্লেখ থাকে- কেউ ম্যাথ অলিম্পিয়াডে দেশসেরা, কেউ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা ইনফরমেটিক্স অলিম্পিয়াডে স্বর্ণ/রৌপ্য/ব্রোঞ্জ পদকজয়ী। কেউ প্রোগ্রামিং প্রতিযোগিতা বা হ্যাকাথনে আন্তর্জাতিকভাবে এততম হয়েছে... ইত্যাদি।

এত কথা বলার কারণ,
"গণিত উৎসব ২০২৬" এর রেজিষ্ট্রেশন চলছে। অনলাইনে রেজিষ্ট্রেশন চলবে ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। কারা এই গণিত উৎসবে অংশগ্রহণ করতে পারবে? চারটি ক্যাটাগরি রয়েছে-
প্রাইমারি: ৩য় - ৫ম শ্রেণি
জুনিয়র: ৬ষ্ঠ - ৮ম শ্রেণি
সেকেন্ডারি: ৯ম - ১০ম শ্রেণি
হায়ার সেকেন্ডারি: ১১শ - ১২শ শ্রেণি

প্রথমে আঞ্চলিক/বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবে জাতীয় প্রতিযোগিতায়, ঢাকায়। দেশসেরা নির্বাচিতদের মধ্য থেকে ৬ জন প্রতিযোগী সুযোগ পাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ ও বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার।

কেবল পুরস্কার ও সম্মান প্রাপ্তির বিষয়ই নয়, এধরনের আয়োজনে অংশগ্রহণ করার মাধ্যমে ছেলেমেয়েরা নতুন কিছু দেখতে ও জানতে পারবে, অভিজ্ঞতা অর্জন করবে, নিজেকে উপলব্ধি করতে শিখবে, যা সারাজীবন কাজে লাগবে।
'গণিত উৎসব ২০২৬' সংক্রান্ত সকল তথ্য (সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র, প্রয়োজনীয় বইপত্রের তথ্য, অংশগ্রহণ ও রেজিষ্ট্রেশনের নিয়মাবলি সহ) পাওয়া যাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে।

Top 10 Fastest Growing Skills by 2030, reveals the World Economic Forum
16/08/2025

Top 10 Fastest Growing Skills by 2030, reveals the World Economic Forum

Fastest & Largest Growing and Declining Jobs by 2030©The Future of Jobs Report 2025, published on January 8, 2025 by the...
15/08/2025

Fastest & Largest Growing and Declining Jobs by 2030
©The Future of Jobs Report 2025, published on January 8, 2025 by the World Economic Forum

Celebrating the International Day of the World's Indigenous Peoples 🎉
09/08/2025

Celebrating the International Day of the World's Indigenous Peoples 🎉

অস্ট্রেলিয়ায় কেমন হলো ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড় (দৈনিক প্রথম আলোয় অস্ট্রেলিয়া থেকে লিখেছেন বা‌য়ে‌জিদ ভূঁইয়া)জীবিত...
20/07/2025

অস্ট্রেলিয়ায় কেমন হলো ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড়

(দৈনিক প্রথম আলোয় অস্ট্রেলিয়া থেকে লিখেছেন বা‌য়ে‌জিদ ভূঁইয়া)

জীবিত গণিতবিদদের মধ্যে টেরেন্স টাওকে বলা হয় সবচেয়ে প্রভাবশালীদের একজন। মাত্র ৯ বছর বয়সেই তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করতে শুরু করেছিলেন। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ ও পুরস্কার জেতার রেকর্ডটিও তাঁর। অস্ট্রেলীয়-মার্কিন এই গণিতবিদ ২০০৬ সালে জিতেছেন গণিতের নোবেলখ্যাত ফিল্ডস মেডেল। ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অতিথি হয়ে এসেছিলেন তিনি। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল তাঁর বক্তৃতা। বুঝতেই পারছেন, আইএমও শুধু প্রতিযোগিতা বা প্রশ্ন সমাধানের জায়গা নয়। গণিতকে যাঁরা ভালোবাসেন, এটা তাঁদের মিলনমেলা।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত সানশাইন কোস্টে বসেছিল এবারের আসর। ১৪ জুলাই উদ্বোধনী পর্ব আর ১৯ জুলাই সমাপনী। ব্রিসবেন থেকে একটু দূরে, এই উপকূলীয় অঞ্চলটি মনোরম সৈকত, উষ্ণ জলবায়ু আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। একদিকে সমুদ্রের হাতছানি, অন্যদিকে পর্বতের বিশালতা এই শহরে দেখা যায়। ট্রেকিংপ্রেমীদেরও এলাকাটা খুব পছন্দ। সানশাইন কোস্টে পৌঁছানোর পর থেকেই গণিতের উৎসবটা টের পাওয়া যাচ্ছিল। নানা দেশ থেকে মেধাবীরা এসেছে। একেকজনের ভাষা একেক রকম। তবে একটা ভাষায় তারা সবাই পারদর্শী—গণিত।

প্রতিযোগিতায় ১১০টি দেশের ৬৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। যদিও লিবিয়া ও বুরকিনা ফাসো থেকে কোনো শিক্ষার্থী ছিল না। প্রথমবারের মতো শুধু দলনেতা পাঠিয়ে অংশ নিয়েছে লিবিয়া। এ ছাড়া লিখটেনস্টাইন ও ঘানা থেকে একজন করে শিক্ষার্থী অংশ নেয়।

বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, হন্ডুরাস ও আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি নারী শিক্ষার্থী অংশ নিয়েছে, ৩ জন করে।

গণিতপ্রেমীর দল

গণিতের এই বিশাল আয়োজনে ছোট ছোট অনেক গল্প চোখে পড়ে। কোনো দেশে যুদ্ধপরিস্থিতি চলছে, কারও চোখে অনেকটা পথ পাড়ি দিয়ে আসার ক্লান্তি, তবু গণিতের উন্মাদনার কমতি নেই। ফিলিস্তিনের শিক্ষার্থী করিম কায়েদের সঙ্গে কথা হলো। সে বলছিল, ‘মাত্র ১ নম্বরের জন্য ব্রোঞ্জপদক পাইনি। আক্ষেপ নেই। এখানে আসার পর অনেক বন্ধু পেয়েছি। অনেক ঘোরাঘুরির সুযোগ পেয়েছি।’

নেপালের শিক্ষার্থী শ্রেয়াস শর্মা বাস্তলা এবার ব্রোঞ্জপদক পেয়েছে। বলল, ‘এখানে আসার অভিজ্ঞতা অনন্য। এই নিয়ে আমি দ্বিতীয়বার অংশ নিচ্ছি। গণিত আমাদের সব দেশের শিক্ষার্থীদের এক ছাদের নিচে নিয়ে এসেছে। এখানে এসে অনেক বন্ধু পেয়েছি।’

জাপানের শিক্ষার্থী সাতোশি কানো এবারের প্রতিযোগিতায় ১ নম্বর র‍্যাঙ্ক পাওয়া শিক্ষার্থীদের একজন। বলল, ‘গণিত অলিম্পিয়াডের পরীক্ষা দুদিন হলেও আমাদের মাথায় সারাক্ষণ অঙ্ক ঘুরতে থাকে। এবারের প্রশ্ন কিন্তু আগের চেয়ে অনেক কঠিন ছিল, তারপরও আমরা ভালো করেছি।’

এআই নিয়ে সেমিনার ও দাবা প্রতিযোগিতা

এআইয়ের সঙ্গে গণিতের একটা নিবিড় সম্পর্ক আছে। সে কারণেই হয়তো এআই–বিষয়ক একটি সেমিনারও ছিল এবারের আয়োজনে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানাল, এখন নানা কাজেই তারা চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে। এআই কাজে লাগিয়ে কীভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে সেমিনারে।

এ ছাড়া আইএমওর অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ দাবা প্রতিযোগিতা, কেননা দাবার সঙ্গেও গণিতের গভীর সংযোগ আছে।

ঘোরাঘুরি, আনন্দ

অস্ট্রেলিয়ার প্রকৃতি অন্য সব মহাদেশ থেকে আলাদা। প্রাণীবৈচিত্র্যের জন্যও এ অঞ্চলের সুনাম আছে। আমাদের শিক্ষার্থীরা এবার অস্ট্রেলিয়ার চিড়িয়াখানা ঘুরে দেখেছে। এ ছাড়া নানা ধরনের ভিডিও গেমস ও বুদ্ধির খেলায় অংশগ্রহণের সুযোগও ছিল। বিলিয়ার্ড, টেবিল টেনিসের মতো খেলা খেলেছে অনেকে। এগুলো আদতে এক দেশের শিক্ষার্থীদের সঙ্গে অন্য দেশের শিক্ষার্থীদের বন্ধুত্ব গড়ে ওঠার উপলক্ষ।

দলের নাম বাংলাদেশ

এবার ২১তম বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে বাংলাদেশ। এসেছে ৩টি ব্রোঞ্জ ও ৩টি সম্মানজনক স্বীকৃতি। দলীয়ভাবে মোট ১১৩ নম্বর পেয়েছে বাংলাদেশ দল। ব্রোঞ্জপদকপ্রাপ্ত তিনজনের মধ্যে চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া পেয়েছে ২৪ নম্বর, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামীম চৌধুরী পেয়েছে ২২ নম্বর ও ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান পেয়েছে ২১ নম্বর। এ ছাড়াও সম্মানজনক স্বীকৃতিসহ রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন পেয়েছে ১৮, ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান পেয়েছে ১৫, চট্টগ্রাম কলেজের রায়হান সিদ্দিকী পেয়েছে ১৩।

এখন পর্যন্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন—১টি স্বর্ণপদক, ৭টি রৌপ্যপদক, ৪০টি ব্রোঞ্জপদক ও ৪৭টি সম্মানজনক স্বীকৃতি।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। সেখান থেকেই ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়েছে।

লেখক: সমন্বয়ক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
©Prothom Alo

১১৩ পয়েন্ট, ৩ টি ব্রোঞ্জ পদক ও ৩ টি সম্মানজনক স্বীকৃতিসহ 66th IMO-2025 এ বাংলাদেশের অবস্থান ৫৩ তম। গতবারের চেয়ে ভালো করে...
20/07/2025

১১৩ পয়েন্ট, ৩ টি ব্রোঞ্জ পদক ও ৩ টি সম্মানজনক স্বীকৃতিসহ 66th IMO-2025 এ বাংলাদেশের অবস্থান ৫৩ তম। গতবারের চেয়ে ভালো করেছে। গতবার ৮৩ পয়েন্ট নিয়ে ৬৫ তম হয়েছিল।
অভিনন্দন বাংলাদেশ গণিত দলকে 💐
https://www.facebook.com/share/p/1J2FeYidyt/

14/07/2025

গুগলে প্রথম বাংলাদেশি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার Zaheed Sabur এর লেখা। পড়তে পারেন।

বিশ্বসেরার মঞ্চে মেধার লড়াইয়ে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে দেশের ছয় নবীন গণিতবিদ। ১৪ জুলাই অস্ট্রেলিয়ার স...
10/07/2025

বিশ্বসেরার মঞ্চে মেধার লড়াইয়ে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে দেশের ছয় নবীন গণিতবিদ। ১৪ জুলাই অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হচ্ছে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)।

Most Successful Teams in the International Mathematical Olympiad 20241. United States - 192  - 🥇🥇🥇🥇🥇🥈2. China - 190 - 🥇🥇...
09/07/2025

Most Successful Teams in the
International Mathematical Olympiad 2024

1. United States - 192 - 🥇🥇🥇🥇🥇🥈
2. China - 190 - 🥇🥇🥇🥇🥇🥈
3. South Korea - 168 - 🥇🥇🥈🥈🥈🥈
4. India - 167 - 🥇🥇🥇🥇🥈+ 1 HM
5. Belarus - 165 - 🥇🥇🥇🥇🥉🥉
6. Singapore - 162 - 🥇🥈🥈🥈🥈🥈
6. United Kingdom - 162 - 🥇🥇🥈🥈🥈🥉
8. Hungary - 155 - 🥇🥇🥈🥈🥈🥉
9. Poland - 151 - 🥇🥈🥈🥈🥈🥉
9. Türkiye - 151 - 🥇🥇🥈🥈🥉🥉
11. Taiwan - 149 - 🥇🥇🥈🥈🥉🥉
12. Romania - 145 - 🥇🥈🥈🥈🥈🥉
13. Bosnia and Herzegovina - 144 - 🥇🥇🥇🥈🥉🥉
14. Italy - 143 - 🥇🥈🥈🥈🥉🥉
14. Japan - 143 - 🥇🥇🥈🥈🥉+ 1 HM
16. Israel - 142 - 🥇🥇🥈🥈🥉🥉
16. Mongolia - 142 - 🥇🥈🥈🥉🥉🥉
18. Hong Kong - 140 - 🥈🥈🥈🥈🥈🥉
19. Iran - 137 - 🥇🥈🥈🥈🥉+ 1 HM
20. Brazil - 134 - 🥇🥈🥈🥈🥉🥉

65. Bangladesh - 83 Points - 🥉🥉+ 4 HM

*** Hints
* Pts - Points
* 🥇 - Gold Medal
* 🥈 - Silver Medal
* 🥉 - Bronze Medal
* HM - Honorable Mention

রেজিস্ট্রেশন শুরু!------------------------আজ থেকে শুরু হচ্ছে ১১তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলি...
07/07/2025

রেজিস্ট্রেশন শুরু!
------------------------
আজ থেকে শুরু হচ্ছে ১১তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO 2025) এর রেজিস্ট্রেশন।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর টাইটেল স্পন্সরশিপে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডের লক্ষ্য—দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫-এ রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)-এর জন্য জাতীয় দল নির্বাচন।

প্রাইমারি , জুনিয়র এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে:
🔹 প্রাইমারি ক্যাটাগরি: তৃতীয় – পঞ্চম শ্রেণি
🔹 জুনিয়র ক্যাটাগরি: ষষ্ঠ – অষ্টম শ্রেণি
🔹 সেকেন্ডারি ক্যাটাগরি: নবম-দশম শ্রেণি এবং একাদশ শ্রেণি (একাদশ শ্রেণির শর্ত: অংশগ্রহণকারীর জন্ম তারিখ ১ জানুয়ারি ২০১০ সালের পরে হতে হবে)

রেজিস্ট্রেশন করতে ভিজিট করো: https://online.bdjso.org

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৫।

06/07/2025

Our Vision

By 2040, STEM High School, CHT will stand as a national icon of indigenous excellence—a place where students rise to the top of national exams, compete and win on global stages, earn scholarships to the world’s best universities, and return as leaders to transform their communities.

By 2045, our alumni will shape the future—leading in academia, Silicon Valley, and international policy. They will redefine power structures, blending cutting-edge STEM knowledge with deep cultural pride, turning CHT from a site of struggle into a hub of indigenous innovation.

This is more than a school—it’s a movement. From marginalization to mastery. From silence to leadership. From the hills of CHT to the world’s brightest stages.

Together, we will prove that the most marginalized lands can produce the most extraordinary minds.

04/07/2025

We aim to help indigenous youth in the CHT become world-class thinkers, problem-solvers, and leaders by giving them top-quality STEM education that respects their culture, identity, and community—so they can shape their own future with pride and confidence.

We believe that when students learn science, technology, engineering, and math in ways that honor who they are and where they come from, they grow stronger—in mind, heart, and spirit. Our goal is to build a generation that can rise up, reclaim their heritage, and lead the way forward—not just for themselves, but for their communities and the world.

Address

Khagrachari

Alerts

Be the first to know and let us send you an email when STEM High School, CHT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category