Gauchul Azam Nurani Kindergarten

Gauchul Azam Nurani Kindergarten গাউছুল আজম কমপ্লেক্স, বাবুপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

11/05/2026

আপডেট নোটিশ!
তারিখ: ১০ মে, ২০২৬খ্রিষ্টাব্দ

গাউছুল আজম নূরানী কিন্ডারগার্টেনের ১ম সাময়িক পরীক্ষার কিছু মুহূর্ত।শিক্ষার্থীরা মনোযোগ ও আন্তরিকতার সাথে পরীক্ষায় অংশগ্র...
06/05/2026

গাউছুল আজম নূরানী কিন্ডারগার্টেনের ১ম সাময়িক পরীক্ষার কিছু মুহূর্ত।
শিক্ষার্থীরা মনোযোগ ও আন্তরিকতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

সবার জন্য দোয়া কামনা করছি।

#গাউছুল_আজম_নূরানী_কিন্ডারগার্টেন #সাময়িক_পরীক্ষা #শিক্ষার্থীদের_পরীক্ষা #ইসলামিক_শিক্ষা #নূরানী_শিক্ষা

02/05/2026

মুয়াল্লিম ও মুয়াল্লিমাহ ভর্তি চলছে (৩৯ তম ব্যাচ)। মুয়াল্লিম : আবাসিক ও অনাবাসিক । মুয়াল্লিমাহ শুধুমাত্র অনাবাসিক।
অনলাইনে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন ।
https://forms.gle/6JRugLkEWhJYNxcy9
সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশের অধীনে পরিচালিত সুন্নি নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের ৩৯ তম ব্যাচে ভর্তি চলছে ।
৩৯ তম ব্যাচ :
ক্লাস শুরু হবে আগামী ০৭ জুন ২০২৬, রবিবার । প্রতিদিন ক্লাস চলবে সকাল ৮ টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত । ৪৫ দিনের কোর্স, জুমাবার বন্ধ । আবাসিক ও অনাবাসিক দুইটাই ব্যবস্থা আছে ।

অনাবাসিক :
অনাবাসিক কোর্স ফি : ৪,৫০০/- (চার হাজার পাঁচশত টাকা)
নিয়মিত নিজ বাসস্থান থেকে আসা-যাওয়া করে ক্লাস করতে পারবেন । নির্ধারিত সময়ে আগমন ও প্রস্থান করতে হবে ।

আবাসিকসহ কোর্স ফি : ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র । থাকা ও দৈনিক ২ বেলা খাবার, নাস্তা নিজের ।
যোগ্যতা :
পবিত্র কুরআন শরিফ তিলাওয়াতে সক্ষম, ন্যূনতম দাখিল/এস.এস.সি. পাস সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ ও ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে ।
ভর্তির নিয়ম :
আসন নিশ্চিত করার জন্য নিম্নোক্ত অনলাইন ফরমটি পূরণ করে ক্যাশ/বিকাশ এর মাধ্যমে কমপক্ষে ২,০০০ (দুই হাজার) টাকা + বিকাশ খরচ ৩০ টাকা। মোট ২০৩০ টাকা অগ্রিম প্রদান করে ভর্তি হতে পারবেন । ১ম ক্লাসে বাকি টাকা ও ডকোমেন্ট জমা করতে হবে ।
(অগ্রীম টাকা দিয়ে আসন নিশ্চিত করার পর আপনার ব্যক্তিগত কারণে প্রশিক্ষণ করতে না পারলে টাকা ফেরত দেওয়া হবে না) এ নিয়মে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে অনলাইন আবেদন করে আসন নিশ্চিত করতে পারবেন ।
সংযুক্তি :
১. দাখিল/এস এস সি পরিক্ষার সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
২. জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের ফটোকপি।
৩. সদ্য তোলা ২ টি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (টুপিসহ)।
৪. প্রশিক্ষণের ক্লাসে নিয়মিত সাদা পায়জামা, সাদা পান্জাবী ও সাদা টুপি পরিধান করে আসতে হবে।
৫. নিয়মিত গলার আইডি কার্ড বাধ্যতামূলক।
উপরোক্ত কাগজপত্র ১ম ক্লাসে জমা দিতে হবে।
প্রশিক্ষণের স্থান :
প্রধান কার্যালয় - সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশ, আলম ম্যানশন (৩য় তলা) গ্রিণভিউ-২ এর মুখে, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সামান্য পশ্চিম পার্শ্বে, পশ্চিম ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম ।
প্রশিক্ষণের জন্য অগ্রিম টাকা প্রদানের মাধ্যমে অনলাইন আবেদন করে আসন নিশ্চিত করার পর আপনার কোনো সমস্যার কারণে প্রশিক্ষণ করতে না পারলে অগ্রিম প্রদানকৃত টাকা ফেরত দেওয়া হয় না । পরবর্তি ব্যাচে পুণরায় অগ্রিম ২,০০০/- (দুই হাজার) টাকা প্রদান করে আসন নিশ্চিত করতে হবে ।

প্রশিক্ষণের বৈশিষ্ঠ্য :
* দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় ।
* আরবি বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি বাংলা ও ইংরেজি বিষয়ে ব্যসিক প্রশিক্ষণ দেওয়া হয়।
* ব্ল্যাক বোর্ডে, শ্লেটে ও খাতায় হাতের লিখা যত্ন সহকারে শেখানো হয় ।
* ত্বরিক্বায়ে তা’লিম (ছাত্র-ছাত্রীদেরকে ব্ল্যাক বোর্ডের মাধ্যমে সহিহ কুরআন শিক্ষা দেওয়ার পদ্ধতি খুবই যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয়।
* দুর্বল প্রশিক্ষণার্থীদের প্রতি বিশেষ নজর দিয়ে গড়ে তোলা হয়।
* সকল প্রশিক্ষণার্থীদেরকে সমান অধিকার দিয়ে বোর্ডে পড়ানোর সুযোগ
দেওয়া হয়।
* প্রতিটি বিষয় পরিপূর্ণ আয়ত্ব না হওয়া পর্যন্ত যথেষ্ট সময় দিয়ে মাশক্ব করানো হয় ।
* সুললিত কণ্ঠে, সুরে সুরে ও ছন্দে ছন্দে নিম্নোক্ত মৌখিক বিষয়সমূহ শিক্ষা দেওয়া হয়।
১. পবিত্র আল-আসমাউল হুসনা (আল্লাহ তায়ালার গুণবাচক নাম)।
২. অর্থসহ পবিত্র হাদিস শরিফ (৬০টি)।
৩. অর্থসহ কালিমা (৭টি)।
৪. আদইয়ায়ে সালাত (নামাযের যাবতীয় দোয়াসমূহ) ও আদইয়ায়ে
মাসনূনাহ (মাসনূন দোয়াসমূহ)।
৫. নামাযের যাবতীয় মাসআলা-মাসায়িল ।
* ২৪ ঘন্টা উন্নতমানের সিসিটিভি ক্যামেরা দ্বারা গতিবিধি পর্যবেক্ষণ ও
সংরক্ষণ করা হয়।
* প্রশিক্ষণ শেষান্তে মোট ১০ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।
* পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে সাথে সাথে মার্কশীট ও সনদ প্রদান
করা হয় ।
* সর্বোচ্চ উপস্থিতি ও মেধাবী প্রশিক্ষণার্থীদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হয় ।
* প্রশিক্ষণ পরবর্তী শর্ত সাপেক্ষে ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী প্রদান করা
হয়।
* যোগ্য ও মেধাবী প্রশিক্ষণার্থীদেরকে শর্ত সাপেক্ষে প্রশিক্ষক হিসেবে
ইন্টার্নি করার সুযোগ দেওয়া হয় ।

অনলাইনে আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন ।
https://forms.gle/6JRugLkEWhJYNxcy9

26/04/2026
সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে​সঠিক শিক্ষার মূল ভিত্তি হলো নৈতিকতা এবং গুরুজনদের প্রতি সম্মান।আপনার সন্তানকে দ্ব...
24/04/2026

সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে

​সঠিক শিক্ষার মূল ভিত্তি হলো নৈতিকতা এবং গুরুজনদের প্রতি সম্মান।

আপনার সন্তানকে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

24/04/2026

গাউছুল আজম নূরানী কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এম. মিফতাহুন্নুরের সুমধুর কণ্ঠে একটি জনপ্রিয় উর্দু নাতে রাসুল — “Main sajda karoon ya dil ko sambhaloo”।

নবী প্রেমে ভরা এই হৃদয়স্পর্শী পরিবেশনাটি সকলের অন্তরে ভালোবাসা ও ভক্তির সুধা ছড়িয়ে দিক।

24/04/2026

নাতে রাসুলের সুমধুর পরিবেশনা💚

গাউছুল আজম নূরানী কিন্ডারগার্টেনের প্রিয় শিক্ষার্থী মাহিরা আক্তার তাইবার কণ্ঠে হৃদয়ছোঁয়া নাতে রাসুল—
“ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা”

এই ছোট্ট কণ্ঠে রাসূল ﷺ-এর প্রতি ভালোবাসার এমন সুন্দর প্রকাশ সত্যিই মনকে প্রশান্ত করে। আল্লাহ তা'আলা তাকে দ্বীনের পথে কবুল করুন এবং আরও এগিয়ে যাওয়ার তাওফিক দান করুন।

আপনারা সবাই ভিডিওটি দেখে মতামত জানাতে ভুলবেন না এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।

#নাতে_রাসুল
#মদিনার_ভালোবাসা



#শিশুদের_ইসলামি_শিক্ষা


#বাংলা_নাত

21/04/2026

কুরআন শরিফ ক্লাস!
নূরানী ২য় শ্রেণি।

21/04/2026

তরিকায়ে তালিম!

নূরানী ২য় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আবু বকর পাটোয়ারি।

20/04/2026

২য় শ্রেণির শিক্ষার্থী এম. মিফতাহুন্নুর আহমেদ।

পরীক্ষার নোটিশ।
18/04/2026

পরীক্ষার নোটিশ।

Address

Gauchul Azam Complex, Babu Para, Diginala
Khagrachari
4420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gauchul Azam Nurani Kindergarten posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category