01/12/2024
কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশন ও কসবা স্কলার ইনস্টিটিউট এর যৌথ প্রচেষ্টায় উপজেলার স্বেচ্ছাসেবীদের দুই মাস ব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১- ১২-২০২৪ ইং তারিখে। অনলাইন এ আবেদনের মাধ্যমে ৮০ জন অংশগ্রহণকারী থেকে ৫০ জন সেচ্ছাসেবীকে বাছাই করা হয় কম্পিউটার অফিস এপ্লিকেশন স্কিল ডেভেলপমেন্ট এর জন্য।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম খান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা কসবা,ব্রাহ্মণবাড়িয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আজিজুল ইসলাম বাচ্চু চেয়ারম্যান- ও.ডি.পি কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মো: সাইদুর রহমান সাধারণ সম্পাদক কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকেন জনাব রাকিবুল হক রুমন, সভাপতি কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশন
স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: সালাউদ্দিন সদস্য কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশন ও পরিচালক কসবা স্কলার ইনস্টিটিউট।
আইটি বিষয়ে বক্তব্য রাখেন জনাব সাইদুর রহমান ও জনাব এস এম সালমান সদস্য কসবা উপজেলা সার্চ।
কসবা স্কলার ইনস্টিটিউট এর পক্ষ থেকে কথা বলেন জনাব জয় দেব।
এছাড়াও উপস্থিত ছিলেন সার্চ অর্গানাইজেশনের অন্যতম সদস্য ফারহান আহমেদ, সায়েম হোসাইন, ইয়াসিন আরাফাত,কামরুল ইসলাম অপু, রাফি, সাকিব,আব্দুল কাদের জয়, ফারুক আহমেদ, তামিমুর রহমান, শাহজাদা, রায়হান।