কেমব্রিজ ছাড়া হাবিজাবি মার্কা বই পড়া বাদ দেন।কোন বইয়ের স্ট্রাকচার কেমব্রিজের মত না। তাই এসব পড়ে মাথা নষ্ট করবেন না।
Reading With Siam
আমরা স্বপ্ন দেখি এবং মানুষের স্বপ্ন সফল করতে সহায়তা করি
https://facebook.com/groups/readingwithsiam/
এই দেশে মানুষ বাদে সবকিছুর দাম বাড়ে, কেবল মানুষের দাম নেই।
🔥আইইএলটিএস: প্রস্তুতি নেবেন যেভাবে.
যাদের মাতৃভাষা ইংরেজি না, তাদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিকে বলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস)।
এক সময় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আইইএলটিএস অপরিহার্য ছিল। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও এ পরীক্ষার স্কোর গ্রহণ করছে এবং ইউরোপের বেশির ভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো আইইএলটিএস গ্রহণ করে থাকে।
ব্রিটিশ কাউন্সিল, আইডিপি: আইইএলটিএস অস্ট্রেলিয়া ও কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট যৌথভাবে এটি পরিচালনা করে।
আইইএলটিএস পরীক্ষায় যে কেউ অংশ নিতে পারেন, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। এখানে বয়সেরও কোনো বাধ্যবাধকতা নেই।
🖇️📌আইইএলটিএস পরীক্ষার ধরন
আইইএলটিএস পরীক্ষা ২ ধরনের পদ্ধতিতে নেওয়া হয়। একাডেমিক ও জেনারেল ট্রেনিং।
🖇️📌একাডেমিক মডিউল
বিদেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়।
🖇️📌জেনারেল ট্রেনিং
কোনো শিক্ষার্থী যদি কারিগরি বিষয় বা প্রশিক্ষণে ভর্তি হতে চান, তবে তাকে জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়। এ ছাড়া যারা ইমিগ্রেশনের জন্য যেতে চান, তাদেরকেও জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়।
🖇️📌পরীক্ষা পদ্ধতি
আইইএলটিএস পরীক্ষায় দুই ধরনের মডিউলেই ৪টি অংশ থাকে। লিসেনিং (Listening), রিডিং (Reading), রাইটিং (Writing) ও স্পিকিং (Speaking)।
🖇️📌লিসেনিং
রেকর্ডিং কথোপকথন শুনে এ অংশে প্রশ্নের উত্তর করতে হয় পরীক্ষার্থীদের। কথোপকথন শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হয়। যেখানে ৪০টি প্রশ্ন থাকে। ৩০ মিনিটে ৪টি অংশে এ পরীক্ষা নেওয়া হয়। একটি বিষয় কেবল একবারই বাজিয়ে শোনানো হয়।
এ অংশে পরীক্ষার্থীদের অ্যাকসেন্ট বুঝতে হয়। তারা ৪ রকম অ্যাকসেন্টের মুখোমুখি হতে পারেন। যেমন- ব্রিটিশ, আমেরিকান, ক্যানাডিয়ান ও অস্ট্রেলিয়ান।
এক্ষেত্রে বিভিন্ন অনলাইন ভিডিও ও ইউটিউব ভিডিও, চলচ্চিত্র, খেলার ধারাভাষ্য সহায়ক হতে পারে।
🖇️📌রাইটিং
এ অংশে ইংরেজি লেখার দক্ষতা যাচাই করা হয়। যেখানে ১ ঘণ্টায় দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়। দ্বিতীয় প্রশ্নটিতে প্রথম প্রশ্নের চেয়ে বেশি নম্বর থাকে।
রাইটিং-এ ২ ধরণের টাস্ক থাকে। টাস্ক-১-এর ক্ষেত্রে বিভিন্ন লেখচিত্র বা গ্রাফ-এর বর্ণনা দিতে হতে পারে।
টাস্ক-২-এর ক্ষেত্রে মূলত বিশ্লেষণী দক্ষতা, সমালোচনামূলক মূল্যায়ন এর দরকার হয়। এক্ষেত্রে বিভিন্ন সংবাদ প্রতিবেদন বা সমালোচনামূলক প্রবন্ধ-নিবন্ধ বিস্তারিতভাবে পড়া থাকলে বেশ সহায়ক হয়।
এক্ষেত্রে একটি ফরম্যাট অনুসরণ করা যায়। প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদে আগে সূচনা। এরপর মূল কথা বা আইডিয়া, তারপর কারণ বা যৌক্তিক বিশ্লেষণ। সবশেষে উদাহরণ। এ নিয়মটি অনুসরণ করলে স্কোর ভালো এসে থাকে।
আবার রাইটিং এর জন্য বিবিসি বা ইকোনোমিস্টের মতো সংবাদমাধ্যমগুলোর নিবন্ধ নিয়মিত পড়ার অভ্যাস থাকলে ভালো হয়। টেড টক বা টেডএক্স-এর মতো অনলাইন পডকাস্টগুলোতে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়। ভিডিওগুলো লেখার পাশাপাশি শোনা ও পড়ার দক্ষতাও বৃদ্ধি করতে পারে।
🖇️📌স্পিকিং
স্পিকিং অংশে পরীক্ষার্থীদের মোটামুটি ১১ থেকে ১৪ মিনিটের পরীক্ষা দিতে হয়। প্রথম অংশে পরীক্ষার্থীকে কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যেমন: পরিবার, পড়াশোনা, শখ ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হয়।
দ্বিতীয় অংশে একটি নির্দিষ্ট বিষয়ে ২ মিনিট কথা বলতে হয়। এর আগে প্রস্তুতির জন্য এক মিনিট সময় দেওয়া হয়।
তৃতীয় অংশে থাকে কোনো নির্দিষ্ট বিষয়ে পরীক্ষকের সঙ্গে ৪-৫ মিনিটের কথোপকথন।
এ অংশে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়। যেমন- কথার গতি ও সাবলীলতা (ফ্লুয়েন্সি), শব্দভাণ্ডারের বিস্তৃতি (লেক্সিকাল), ব্যাকরণের বৈচিত্র্যময় ও নির্ভুল ব্যবহার (গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি) এবং নির্ভুল ও বোধগম্য উচ্চারণ (প্রনানসিয়েশন)।
🖇️📌রিডিং
এ অংশে পরীক্ষার্থীদের ১ ঘণ্টায় ৩টি অনুচ্ছেদ থেকে মোট ৪০টি প্রশ্নের উত্তর দিতে হয়। বিভিন্ন জার্নাল, বই, সংবাদপত্র, ম্যাগাজিন থেকে কিছু অংশ তুলে দেওয়া হয়ে থাকে। সেখান থেকেই বাক্য পূরণ, সংক্ষিপ্ত উত্তর, সঠিক উত্তর খুঁজে বের করা ইত্যাদি প্রশ্ন থাকে।
রিডিংয়ের ক্ষেত্রে আগে প্রশ্ন পড়ে নেওয়া ভালো। তা না হলে পুরো অনুচ্ছেদ পড়তে গিয়ে পরীক্ষার্থীরা খেই হারিয়ে ফেলতে পারেন। এ ক্ষেত্রে যাদের নিয়মিত ইংরেজি পত্র-পত্রিকা পড়ার অভ্যাস আছে তারা ভালো করতে পারেন। ইংরেজি সাহিত্যে দখল থাকলে আরও ভালো। আর বিশেষত ভোকাবুলারি বা শব্দভান্ডার যার যত ভালো, রিডিং টেস্ট বা পড়ে বোঝার ক্ষমতায় তারা ততটাই এগিয়ে থাকেন।
🔗আইইএলটিএস প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন তাওসিফ ফেরদৌস তান। তিনি সম্প্রতি আইইএলটিএস পরীক্ষা দিয়ে বেশ ভালো স্কোর করেছেন। এখন অপেক্ষায় আছেন ইউরোপের কোনো দেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার।
তাওসিফ তার প্রস্তুতি সম্পর্কে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি কোনো কোচিংয়ে ভর্তি হইনি। নিজেই পড়তাম। এমনিতে কেমব্রিজের আইইএলটিএস বইটাই বেশি প্রচলিত। তবে, আমি ইন্ডিয়ান বই ফলো করেছি। বিভিন্ন মক টেস্ট দিতাম। লিজ (Liz) কিংবা ইংলিশ উইথ স্পিকারস সার্চ-এর মতো কিছু ইউটিউব চ্যানেল অনুসরণ করেছি।'
রিডিং-এ ৯, স্পিকিং ও লিসেনিং এ ৮.৫ ও রাইটিং এ ৭ ছিলো উল্লেখ করে তিনি বলেন, 'আমার মনে হয় রিডিং ও লিসেনিং আনুপাতিকভাবে সহজ। যারা নিয়মিত পেপার পড়েন, ইংলিশ বই পড়েন তাদের সমস্যা হবার কথা না। আমি ক্রিকেট খেলার ধারাভাষ্য কিংবা বিভিন্ন সিনেমা বা সিরিজের ডায়ালগগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম। আর ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম ১৫ দিন। যদি আপনার বেসিক ইংরেজিতে ঘাটতি থাকে, তাহলে কোনো কোচিংয়ের সাহায্য নেওয়া যেতে পারে।'
তিনি বলেন, 'আমি ইউটিউবে ১.২৫ গুণ গতিতে ভিডিওগুলো শুনতাম। এটা আমাকে অনেক সাহায্য করেছে। আর স্পিকিং-এ বেশি দরকার ফ্লুয়েন্সি। আপনি কতটা সাবলীল, ভোকাবুলারি কিংবা বেসিক কতটা ভালো- এটা গুরুত্বপূর্ণ। রিডিং এ গাইড সলভ করলে ভালো ফল আশা করা যায়। রাইটিং এর জন্য ইংরেজিতে বিভিন্ন আর্টিকেল নিয়মিত পড়া দরকার। এখানে কিছু ফরম্যাটের ব্যাপার আছে। ফরম্যাট অনুসরণ করে লিখলে নাম্বার আরও ভালো আসতে পারে।'
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিদ্যুৎ ও তড়িত প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ঋত্বিক দত্ত বর্তমানে প্রভাষক পদে কর্মরত আছেন চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আইইএলটিএস নিয়ে তার আগ্রহ এবং এর সুবিধা-সুবিধার বিষয়ে বললেন, 'আমাদের দেশের শিক্ষার্থীরা সাধারণত উচ্চশিক্ষার্থে বিদেশ যাবার জন্য IELTS, TOEFL, DUOLINGO ও PTE- এই টেস্টগুলো দেয়। এর ভেতর প্রথম দুটো বেশি প্রচলিত। আমি আইইএলটিএস নিয়ে আগ্রহী হয় কারণ, ইউরোপের দেশগুলোর স্কলারশিপ নিয়ে পড়তে যাবার ইচ্ছা ছিল। তাই আগে থেকেই এ বিষয়ে পরিষ্কার ধারণা অর্জন করি। আমি সামনে আমেরিকায় যাচ্ছি। এজন্য সাধারণত টোফেল বেশি কার্যকর। তবে আইইএলটিএস দিয়েও আমি ওখানে স্কলারশিপ পেয়েছি। এতে কোনো সমস্যা হয়নি।
প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, 'আমি মূলত নিজে নিজেই পড়তাম। মক টেস্ট দিতাম। লিজ (Liz) নামে একটি ওয়েবসাইট আছে। এদের চ্যানেল ও সাইট খুবই সহায়ক। লিসেনিং ও রিডিং এর জন্য ইউটিউবে ভিডিও দেখেছি, বিভিন্ন বই-পত্র, আর্টিকেল পড়েছি। এ দুটো আমার মনে হয় তুলনামূলক সহজ। তবে, স্পিকিং ও রাইটিং এর জন্য একজন শিক্ষক বা মূল্যায়নকারী থাকা ভালো, যিনি আপনাকে এক্ষেত্রে সহায়তা করতে পারবেন। আমি এরকম একজনের সাহায্য নিয়েছিলাম। উনি মক টেস্টের মূল্যায়ন করে আমাকে সাহায্য করেছেন। তবে একটা অসুবিধার কথাও বলি। টোফেল এর ফল নিজেই সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো যায়, কিন্তু আইইএলটিএস-এর ফল আইডিপি বা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে পাঠাতে হয়। যাতে প্রায় পনের দিন সময় লাগে।'
নিজে নিজে প্রস্তুতি নিতে চাইলে কেমব্রিজ আইইএলটিএস স্টুডেন্টস' বুক এ ক্ষেত্রে সবচেয়ে ভালো সহায়ক হতে পারে।
এ ছাড়া
Reading With Siam
Ielts liz,
Ielts Simon,
Ielts exam,
Ielts for free,
Ielts mentor,
Ielts fighter,
Ielts podcast,
Ielts buddy ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলগুলো সহায়ক হতে পারে।
©This content is collected :)
Say with@ Reading with siam ❤️
Make your life easy 😊
05/09/2023
লিসেনিং এ ৯ পাইতে হলে সবথেকে বেশি ইম্পরট্যান্ট যে বিষয়টা সেটা হল মনোযোগ ধরে রাখা। আপনারা চাইলে দুইজনে মিলে এভাবেও প্র্যাকটিস করতে পারেন। যদিও আমার জীবনে এভাবে প্র্যাকটিস করার সুযোগ হয়ে ওঠে নাই তবে আমার দৃঢ় বিশ্বাস এভাবে ১০০% মনোযোগ ধরে রাখতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: this post is ONLY for halal couples 😊
02/09/2023
IELTS এ ভাল স্কোর পেতে এই ভোক্যাবগুলো পড়ে ফেলুন।
*𝐕𝐨𝐜𝐚𝐛𝐮𝐥𝐚𝐫𝐲 𝐟𝐨𝐫 𝐈𝐄𝐋𝐓𝐒 𝐓𝐨𝐩𝐢𝐜 𝟏 : 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞*
1. Adolescent - teenager
2. Characteristic typical feature
3. Individual - person
4. Reliable - can be trusted
5. Conscious - aware
6. Sibling - brother or sister
7. Responsibility - duty
8. Resemble - look like
9. Bond - close tie or link
10. Inherent - natural or instinctive
*Vocabulary for IELTS Topic 2 : Health & Fitness*
1. Allergic - react badly to
2. Harmful - unsafe
3. Appetite - desire for food
4. Lifestyle - the way you live
5. Ingredients - contents of food
6. Recovery - getting better ( from illness)
7. Hunger - need for food
8. Treatment - medical care
9. Nutritious - full of Vitamins
10. Suffer - feel pain
*Vocabulary for IELTS Topic 3 : Science*
1. Elementary - basic
2. Combine - mix together
3. Analyze - examine in detail
4. Exposure - in contact with
5. Detergent - soap
6. Side effects - unwanted reaction
7. Basis - the principal idea
8. Toxic - poisonous
9. Fertilizer - plant food
10. Contaminated - polluted
*Vocabulary for IELTS Topic 4 : Community*
1. Antisocial - against society
2. Conform - follow the rules
3. Cooperate - work together
4. Mindset - attitude
5. Minority - small percentage
6. Shun - avoid
7. Conventional - traditional
8. Interaction - communication
9. Pressure - stress
10. Conduct - behavior
*Vocabulary for IELTS Topic 5 : Study*
1.Theoretical - academic or not proven
2. Educational - academic / educative
3. Acquire - gain or get
4. Compulsory - must be done
5. Valid - reasonable
6. Determine - discover or find out
7. Establish - prove
8. Significant - important
9. Review - check or go over
10. Concentrate - think very hard
*Vocabulary for IELTS Topic 6 : Advertising*
1. Persuade - get to agree
2. Convinced - assure
3. Unavoidable - certain to happen
4. Commercialized - focused on profit
5. Effective - achieving its aims
6. Ploy - trick or gimmick
7. Visualize - mentally picture
8. Intrusive - not welcome
9. Promote - advertise
10. Exaggerate - magnify the truth
*Vocabulary for IELTS Topic 7 : Travel & Places*
1. Memorable - unforgettable
2. Inhabitants - people living in a place
3. Custom - local tradition
4. Attract - act like a magnet
5. Remote - distant/ far away
6. Spectacular - amazing
7. Landscape - large area of countryside
8. Outweigh - be more important than
9. Basic - simple/ not luxurious
10. Barren - without plants
*Vocabulary for IELTS Topic 8 : Government*
1. Blame - accuse
2. Childcare - care for children
3. Govern - control a place
4. Provide - give/ make/ available
5. Regulation - official rule
6. Depend - need help support
7. Entitlement - right or privilege
8. Healthcare - care for the sick
9. Oppose - be against
10. Assistance - help / aid
*Vocabulary for IELTS Topic 9 : Animals*
1. Endangered - dying out
2. Venomous - poisonous
3. Domesticates - tame / not wild
4. Thrive - grow/ be successful
5. Predator - animals that hunt another
6. Vulnerable - easily hurt
7. Nocturnal - active at night
8. Dwindle - become smaller or fewer
9. Habitat - A natural environment
10. Prey - hunt / catch
*Vocabulary for IELTS Topic 10 : Space*
1. Explode - break up violently
2. Explore - search for a new area
3. Risky - dangerous
4. Debris - large broken pieces of satellite or space craft
5. Frightening - makes you afraid
6. Infinite - without end
7. Acclimatize - adjust / adapt / get used to
8. Fascinating - extremely interesting
9. Surface - top layer
10. Astronauts - working in space
*Vocabulary for IELTS Topic 11 : Technology & Computer*
1. Virtual - not real
2. Digital - computerized
3. Embrace - accept eagerly
4. Online - via the internet
5. Addicted - obsessed
6. Secure - safe
7. Cutting-edge - the very latest
8. Cyber-bullying - attacking online
9. Technological - relate to tech
10. Dated - old-fashioned
*Vocabulary for IELTS Topic 12 : Fashion*
1. Consumer - user of goods
2. Passing - short-lived
3. Trendy - fashionable
4. Lasting - long-term
5. Impulsive - acts without thinking
6. Consumerism - buying and owning goods
7. Purchase - something bought
8. Impractical - unsuitable for a situation
9. Discard - through away
10. Mass-produced - made on large scale
*Vocabulary for IELTS Topic 13 : City*
1. Inadequate - not good enough
2. Transportation - means of travel
3. Pedestrian - person walking
4. Commute - journey to work
5. Pavement - service in an area
6. Overpopulated - having too many people
7. Slums - poor quality housing
8. Infrastructure - service in an area
9. Outskirts - edge of the city
10. Isolated - alone / separate
*Vocabulary for IELTS Topic 14 : Environment*
1. Agricultural - agarian
2. Cultivate - make something grow
3. Disaster - terrible event or accident
4. Erosion - loss of soil
5. Environmental - circumambient
6. Logging - cutting down trees
7. Vital - very important
8. Irrigation - watering system
9. Impact - effect
10. Pesticide - insect killer
*Vocabulary for IELTS Topic 15 : Energy*
1. Generate - produce
2. Alternative - not traditional
3. Harness - capture and use
4. Mining - digging up coal etc.
5. Renewable - can be made again
6. Sustainable - will not run out
7. Maximize - make the most of
8. Consumption - use / utilization
9. Curb - limit the use of
10. Emission - gases released
01/09/2023
500 High-Frequency Words In IELTS Listening.
31/08/2023
রাইটিং সেকশনে আপনার লিখার স্ট্রাকচার illustrates করতে লিংকিং ওয়ার্ড ইউজ করা জরুরি।রাইটিং এ লিংকার কিভাবে রাইটিং কে আরো রিচ করে তোলে Let's see:
👉Linking words are essential to make your writing clear.
👉Provide cohesion to the writing.
👉Illustrate how the clauses/ parts of the text are related to each other.
👉Add extra information to the main point, like contrast, emphasis or a list of examples.
👉They help express purpose and opinion.
Best of luck❤️
Make Make IELTS easy with SIAMSMake IELTS easy with SIAM with SIAM
Make IELTS easy with SIAMiReading With Siam SiamReading With Siam
26/08/2023
25/08/2023
যাদের IELTS READING GAP FILL ভুল হয় । তারা আমার এই ভিডিও টি দেখতে পারেন, আশা করি GAP FILL নিয়ে আপনাদের ভয় দূর হয়ে যাবে।
আজকে থেকে Reading Gap fill আর কারো ভুল হবে না। Reading with Siam।। IELTS READING ।। The IELTS reading section usually consists of three long passages with various question types. These could include multiple-choice questions, matching inform...
25/08/2023
Some important vocabulary for IELTS Reading.
Reading With Siam
# ***IELTS for beginners: How to start IELTS Preparation***
Beginning your journey into IELTS can be overwhelming, so we developed a guide: IELTS for Beginners.
# # 1. FIND OUT WHAT YOU NEED
The first step begins with understanding the requirements. Whether for work, immigration or study, the score needed will be laid out for you. Along with that comes understanding if you need General or Academic IELTS.
# # 2. LEARN THE FORMAT OF THE TEST
So, now you know you need to take it, but what is it? The next step involves learning about the different sections of the IELTS test, question types, timing, etc.
After you have familiarized yourself with the IELTS exam, you need to see where you are in terms of the score you need. You can take sample IELTS reading and listening tests or you can take online placement tests to get a general sense of your level.
3. PLAN YOU IELTS PREPARATION
# #
Once you know your level, you can plot out your IELTS preparation. Do you need to improve your overall language level before you can really start preparing for IELTS? This is really common if you are aiming for a higher band score but have a level of below 6. Maybe you will need the help of a tutor or a lot of self-guided study but if your level is well below a 7 just preparing for IELTS will not help you get that score- some general English study will be necessary!
# # 4. IMPROVE YOU SCORE
When trying to improve your overall level, it is crucial to read as much high-quality English as possible! You can read from online news sites like BBC, The Guardian, The Times or New York Times. Don’t just read for comprehension but also for grammar and vocabulary tidbits that will help your writing and speaking.
Prepare to do a lot of reading and listening practice tests – there are tons available!
When you prepare for speaking and writing, start first with the Band Descriptors. Get an IELTS tutor to explain to them if you can or else read them carefully to understand what you need to do. When it comes to speaking and writing, some professional help goes a long way to get an experienced tutor to guide you and review your work. The payoff, in the end, will be worth it!!!
Keep practicing all test areas right up to your exam – never leave one behind because you feel confided in that section. It’s important to keep all the test-taking skills fresh and ready to go!!!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
Kasba