01/08/2026
স্কার্ফ শুধু ইউনিফর্মের একটি অংশ নয়-এটি একজন স্কাউটের পরিচয়, দায়িত্ব, সেবা, শৃঙ্খলা ও আদর্শের প্রতীক।
এই স্কার্ফ আমাদের প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয়- শৃঙ্খলা মেনে চলা, সত্য কথা বলা, অন্যের সেবায় এগিয়ে আসা এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত রাখাই একজন প্রকৃত স্কাউটের পরিচয়।
আসুন, বিশ্ব স্কাউট স্কার্ফ দিবসে গর্বের সঙ্গে স্কার্ফ ধারণ করি এবং স্কাউটিংয়ের মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার অঙ্গীকার করি। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর পক্ষ থেকে সবাইকে বিশ্ব স্কাউট স্কার্ফ দিবসের আন্তরিক শুভেচ্ছা।