Bangladesh Noubahini School & College Kaptai

Bangladesh Noubahini School & College Kaptai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Noubahini School & College Kaptai, Education, BNS SHAHEED MOAZZAM, Kaptaimukh.

আজ(১২ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ আয়োজিত হলো "পাবলিক পরীক্ষায়  ফলাফল বিপর্যয় ও ভালো ফলাফল অর্জনে ...
12/08/2026

আজ(১২ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ আয়োজিত হলো "পাবলিক পরীক্ষায় ফলাফল বিপর্যয় ও ভালো ফলাফল অর্জনে করণীয় নির্ধারণ" শীর্ষক কর্মশালা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, (শিক্ষা), বিএন স্যার। উপাধ্যক্ষ জনাব মো: জাহাঙ্গীর আলমের পরিচালনায় কর্মশালাটিতে এ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ একটি সুপারিশ প্রণয়ন কমিটি ও পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ পাবলিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, ঘাটতি চিহ্নিতকরণ, পাঠ পরিকল্পনা ও ধারাবাহিক মূল্যায়ন-এই সকল বিষয়ের উপর পাঁচটি গ্রুপের আলাদা প্রেজেন্টেশনের মাধ্যমে ফলপ্রসূ আলোচনা করেন এবং গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল করে গড়ে তুলতে এবং প্রাতিষ্ঠানিক সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি করতে উপস্থিত সবাই এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

10/08/2026

SSC RESULT 2026
BANGLADESH NOUBAHINI SCHOOL & COLLEGE KAPTAI(107735)

APP : 105
PASS : 104
PERCENT : 99.05%
GPA5 : 33

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ গভীর শ্রদ্ধায় পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬। অনুষ্ঠানে প্রতিষ্ঠানে...
05/08/2026

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ গভীর শ্রদ্ধায় পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, "জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়।"
অধ্যক্ষ স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তরুণ প্রজন্মের হাত ধরেই গড়ে উঠুক একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ—এই যেন হয় আমাদের অঙ্গীকার।"
অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সৃজনশীল রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৬ এর স্থগিত বিষয়সমূহের সময়সূচি -
04/08/2026

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৬ এর স্থগিত বিষয়সমূহের সময়সূচি -

03/08/2026

We mourn the martyrdom of S M Kamruzzaman, MCPO(X)(CD)

বাংলাদেশ নৌবাহিনীর এস এম কামরুজ্জামান, এমসিপিও(এক্স)(সিডি)-এর শাহাদাত বরণে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গত ৩১ জুলাই ২০২৬ তারিখ প্রশিক্ষণ প্রদানকালে একটি দুর্ঘটনা কবলিত নৌযানকে নিয়ন্ত্রণে আনার প্রয়াসে সাহসিকতার সঙ্গে এগিয়ে যান এস এম কামরুজ্জামান, এমসিপিও(এক্স)(সিডি)। দেশের সেবা ও দায়িত্ব পালনের শপথে অবিচল এই বীর, কর্তব্য পালনের সেই অভিযানে বিপদ মোকাবিলায় এগিয়ে যান এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিজের কর্তব্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।

আজ বাদ আসর বানৌজা ঈসা খান মসজিদে মরহুমের নামাজ-ই-জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-সহ সর্বস্তরের নৌ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য টাঙ্গাইল জেলার নাগরপুরে নিজ গ্রামে এই বীর নৌ সদস্যকে সমাহিত করা হবে।

বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আগামী সোমবার থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পুনরায় পূর্বের রুটিন অনুযায়ী শুরু হচ্ছে।
23/07/2026

আগামী সোমবার থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পুনরায় পূর্বের রুটিন অনুযায়ী শুরু হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এ  আজ (২০ জুলাই ২০২৬)  সচেতনতামূলক সেমিনার  অনুষ্ঠিত হয়!!!সেমিনারের বিষয় ছিল...
20/07/2026

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এ আজ (২০ জুলাই ২০২৬) সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়!!!

সেমিনারের বিষয় ছিল "নিরাপদ ডিজিটাল আইন, সাইবার বুলিং, সোশ্যাল মিডিয়া ও গুজব প্রতিরোধ"।
সেমিনারে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ!!!

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ নুরুল আবছার, প্রভাষক (ইংরেজি)। তিনি নিরাপদ ডিজিটাল পরিবেশ, সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, গুজব ও ভুয়া তথ্য শনাক্তকরণ এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ বিজয়ীদের অভিনন্দন জানান এবং সকল শিক্ষার্থীকে নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে 'জুলাই শহীদ দিবস' উদযাপিত হয়েছে।২০২৪...
16/07/2026

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে 'জুলাই শহীদ দিবস' উদযাপিত হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং এতে আত্মত্যাগকারী শহীদ ও আহত বীরদের স্মরণে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক তানভীর আহমেদ ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো. তাফসিরুল আলম মূল বক্তব্য উপস্থাপনা করেন। বক্তারা ২০২৪ সালের জুলাই মাসের সেই দিনগুলোর ছাত্র-জনতার অভূতপূর্ব সাহস, বৈষম্যবিরোধী আন্দোলন এবং একটি স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ের ইতিহাস দীপ্ত কণ্ঠে তুলে ধরেন। পাশাপাশি শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল চেনা-অচেনা শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগঘন পরিবেশ তৈরি করে।

আন্দোলনের মূল মুহূর্তগুলো, ছাত্র-জনতার রাজপথের বীরত্ব এবং অভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে তৈরি একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করা হয়।

বিএন কলেজ কাপ্তাই-এর মাননীয় অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এবং তিনি শিক্ষার্থীদের একটি বৈষম্যহীন সমাজ গড়ার অনুপ্রেরণা দেন।

আলহামদুলিল্লাহ,  প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ এ বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই থেকে ০৮ জন বৃত্তি পেয়েছে।  এর মধ্যে ০২ জন ...
12/07/2026

আলহামদুলিল্লাহ,
প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ এ বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাই থেকে ০৮ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ০২ জন ট্যালেন্টপুল, ০৬ জন সাধারণ।

উল্লেখ্য কাপ্তাই উপজেলায় বেসরকারি বৃত্তির মোট কোটা ১১ টি।

অভিনন্দন তোমাদের, সামনের সুন্দর ভবিষ্যতের জন্য অফুরন্ত দু'আ ও শুভকামনা।

11/07/2026

১৬/০৭/২০২৬ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি/সমমানের পরীক্ষা স্থগিত।

Address

BNS SHAHEED MOAZZAM
Kaptaimukh
4533

Opening Hours

Monday 08:30 - 14:30
Tuesday 08:30 - 14:30
Wednesday 08:30 - 14:30
Thursday 08:30 - 14:30
Saturday 08:30 - 14:30
Sunday 08:30 - 14:30

Telephone

+8801866107735

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Noubahini School & College Kaptai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Noubahini School & College Kaptai:

Shortcuts

Share

Category