31/07/2026
ঠেলায় পড়লে কুরআন হাদীস আর টকশোতে বসে,শরীয়ত নিয়ে বিষোদগার, দলীয়ভাবে ইসলামের বিরোধিতাও কম হয় না।
এটা সেই দুই চেহারা।
আয়াত - ১
اَفَتُؤۡمِنُوۡنَ بِبَعۡضِ الۡکِتٰبِ وَتَکۡفُرُوۡنَ بِبَعۡضٍ ۚ فَمَا جَزَآءُ مَنۡ یَّفۡعَلُ ذٰلِکَ مِنۡکُمۡ اِلَّا خِزۡیٌ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ یُرَدُّوۡنَ اِلٰۤی اَشَدِّ الۡعَذَابِ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ
তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান রাখ এবং কিছু অংশ অস্বীকার কর? তাহলে বল, তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের শাস্তি এ ছাড়া আর কী হতে পারে যে, পার্থিব জীবনে তাদের জন্য থাকবে লাঞ্ছনা আর কিয়ামতের দিন তাদেরকে নিয়ে যাওয়া হবে কঠিনতর আযাবের দিকে? তোমরা যা-কিছু কর আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন।
(সূরা বাকারা ৮৫)
আয়াত নং -২
وَاِذَا لَقُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا قَالُوۡۤا اٰمَنَّا ۚۖ وَاِذَا خَلَوۡا اِلٰی شَیٰطِیۡنِہِمۡ ۙ قَالُوۡۤا اِنَّا مَعَکُمۡ ۙ اِنَّمَا نَحۡنُ مُسۡتَہۡزِءُوۡنَ
যারা ঈমান এনেছে, তাদের সাথে যখন এরা মিলিত হয়, তখন বলে, আমরা ঈমান এনেছি আর যখন নিজেদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, আমরা তোমাদেরই সঙ্গে আছি। আমরা তো কেবল তামাশা করছিলাম।
(সূরা বাকারা ১৪)
হাদীসে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ شَرَّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ
আবু হুরাইরা (রাযিয়াল্লাহু) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন- দুমুখো লোকেরা সবচেয়ে খারাপ, যারা এদের কাছে এক চেহারা নিয়ে আসে আবার ওদের কাছে আর এক চেহারা নিয়ে আসে।
সহিহ বুখারী, হাদিস নং ৭১৭৯
আমাদের রাজনৈতিক অঙ্গনে কিছু মানুষ দেখবেন, নিজেরা যখন টকশোতে বসে তখন বড় বড় গলায় বলবে, শরীয়া আইন বাংলাদেশে উপযুক্ত নয়। আমরা গনতন্ত্রে বিশ্বাসী। মাজারে, সিনেমা হলে গান-বাজনা বন্ধ করা যাবে না। আরো কত সুশীল ।
কিন্তু নিজেরা যখন গনতন্ত্রের রাজনীতি করতে গিয়ে মারা যাবে তখন হবে শহীদ আর আহত হলে বের হবে কুরআন হাদীস। আমরা অবশ্যই মাজলুমের পক্ষে কিন্তু নিজেরা যখন আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে তখন মুখ খুলতে নারাজ। শরীয়া আইনের বিরুদ্ধে বিষোদগার, দলীয়ভাবে ইসলামের বিরোধিতাও কম করেন না তখন এই আয়াত আর হাদীস কোথায় থাকে?
Masum Billah Foraji
31.7.2026