Kalkini Govt. Pilot High School

Kalkini Govt. Pilot High School “এসো জ্ঞানের জন্য,
চলে যাও দেশ সেবার জন্য—
নিজেকে আলোকিত করে
সমাজকে আলোর পথ দেখাও।”

১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আ...
26/08/2026

১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা, গজল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

26/08/2026

ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা চলছে।

ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে  কুইজ প্রতিযোগিতা চলছে।   ...
26/08/2026

ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা চলছে।

২০২৬ সালের  #জুনিয়র_বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ। পরীক্ষা শুরু ৮ডিসেম্বর, ২০২৬খ্রিঃ তারিখে।
24/08/2026

২০২৬ সালের #জুনিয়র_বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ। পরীক্ষা শুরু ৮ডিসেম্বর, ২০২৬খ্রিঃ তারিখে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।পরীক্ষা শুরু ১৪ মার্চ, ২০২৭খ্রিঃ।
24/08/2026

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।
পরীক্ষা শুরু ১৪ মার্চ, ২০২৭খ্রিঃ।

22/08/2026

এটি VEX IQ Robotics-এর 2nd Generation (Gen 2) রোবট, আর ছবির ওপরের মূল কম্পিউটার অংশটির নাম VEX IQ Robot Brain.
স্কুলে Robotics, Programming, STEM এবং VEX IQ competition শেখানোর জন্য ব্যবহৃত হয়।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য জরুরী নোটিশঃ
21/08/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য জরুরী নোটিশঃ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সব শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার ঘটনা নিয়ে ...
17/08/2026

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের সব শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের। এরপর শতভাগ জিপিএ-৫ পাওয়ার পেছনে কোনো নিয়মবহির্ভূত কৌশল নেওয়া হয়েছিল কি না, তা জানতে স্কুলটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড।

গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত নোটিশে প্রতিষ্ঠানটিকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদী সদর উপজেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের জন্য ‘নিয়ম-বহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ উঠেছে। বিষয়টি যাচাই করতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথিপত্র চেয়েছে বোর্ড।

এ জন্য স্কুলটিকে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর তথ্য এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্য নিয়ে বোর্ডে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। প্রয়োজনে পাঠদান, বিভাগ ও অতিরিক্ত শ্রেণি শাখার অনুমতিপত্রও উপস্থাপন করতে হবে।

স্কুলটির ৩৮২ পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জনই জিপিএ ৫

অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ বলেও উল্লেখ করা হয়েছে।

13/08/2026

Football Match

Address

High School Road, Kalkini Bazar
Kalkini
7920

Alerts

Be the first to know and let us send you an email when Kalkini Govt. Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kalkini Govt. Pilot High School:

Shortcuts

Share

Category