SAMI Sir's Private Program

SAMI Sir's Private Program শুধু পড়াই না শিখাই

Be Ready "New Nine"
31/12/2025

Be Ready "New Nine"

22/10/2025
বিদায়ের পরেও এমন ভালোবাসা...শিক্ষক জীবনে অনেক অনুভূতির সঙ্গে পথ চলতে হয়। বিদায় জানানো যেমন কষ্টের, তেমনি ভালোবাসা পেলে হ...
13/07/2025

বিদায়ের পরেও এমন ভালোবাসা...

শিক্ষক জীবনে অনেক অনুভূতির সঙ্গে পথ চলতে হয়। বিদায় জানানো যেমন কষ্টের, তেমনি ভালোবাসা পেলে হৃদয় ভরে ওঠে।

আমি যখন আমার প্রিয় জোকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় নিয়ে অন্য একটি প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করি, তখনো আগের বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মায়া ছিন্ন করতে পারিনি। ভাগ্যের আশীর্বাদে আবার ফিরে এসেছি সেই চেনা প্রাঙ্গণে, পরিচিত মুখগুলোর মাঝে।

আর ফিরেই যে অভিজ্ঞতা— বিদায় উপহার!
বিদায়ের পরও আমাকে মনে রেখে, সম্মান জানিয়ে যে ভালোবাসার নিদর্শন তুলে দিয়েছেন আমার সহকর্মীরা—এটি শুধু একটি উপহার নয়, এটি আমার শিক্ষকতা জীবনের এক অমূল্য স্মৃতি।

এই ভালোবাসা, এই বন্ধন আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।
সবার প্রতি কৃতজ্ঞতা রইলো।
আমার পথচলায় এমন আশীর্বাদ সবসময় ছায়া হয়ে থাকুক।

#শিক্ষকজীবন #ভালোবাসা #আবার_ফিরে_আসা #কৃতজ্ঞতা

12/07/2025

মেহেরীন যখন আদালতে উ*ন্মা*দের মতো তার বাবা - মায়ের নামে অভিযোগ করছিলো তখন তার মা কাঠগড়ায় মাথা নিচু করে দাড়িয়ে ছিল আর তার বাবা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলো। মেহেরীন তার বাবা মায়ের একমাত্র সন্তান। হয়তো তারা এই সন্তানের সমস্ত চাহিদা চাওয়া মাত্রই পূরণ করেছেন, নিজেরা কষ্ট করে হলেও তার স্বাদ আহ্লাদ পূরণ করতে কার্পণ্য করেননি। কিন্তু আজ তার সন্তান বলছেন, সে সমস্ত পৃথিবীকে জানাতে চায় তার বাবা - মা "অ*প*রা*ধী"। আপনাদের অনেকরই হয়তো ঐশীর কথা মনে আছে। পু*লি*শ বাবার সন্তান অগাধ টাকাপয়সা পেয়ে বখে গিয়ে একসময় তার বাবা - মাকেই শেষ করে দিয়েছিলো।
আমার মনে আছে একবার ছোটবেলায় স্কুল শেষে স্কুলের মাঠে বন্ধুদের সাথে খেলতে গিয়ে, জুতা হারিয়ে ফেলেছিলাম। সারা মাঠে আমি দোয়া ইউনুস পড়ে কেঁদে কেঁদে আল্লাহ কে ডেকে জুতা খুঁজতে থাকলাম, কারণ আমি জানতাম স্কুল থেকে সরাসরি বাসায় না গিয়ে, মাঠে খেলে জুতা হারিয়ে ফেলার কারণে আমাকে শা*স্তি পেতে হবে, স্কুলের জুতা ছাড়া কয়েকদিন স্কুলে গিয়ে স্যারের কাছেও শা*স্তি পেতে হবে। প্রয়োজনীয় জিনিস গুলো বছরে ২/১ বার কেনা হয়, চাইলেই যখন তখন পাওয়া যায় না, ( আমার বাবা - মা যে অভাবী ছিলেন এমনটাও না, তারা এভাবেই আমাদের বড় করেছেন) অপেক্ষা করতে হয়।
আজকে মেহেরীন কিংবা ঐশীর এই অস্বাভাবিক আচরণের দায় তাদের বাবা - মাকেও নিতে হবে। সন্তানকে আদর ভালোবাসার নামে একটা বেয়াদব জেনারেশন তৈরি করেছেন তারা। তাদের কাছে এটা Good parenting! চোখের সামনে সন্তান নিজের জিনিসপত্রের যত্ন করছে না, বড়দের সামনে শান্ত থাকছে না, যখন যা মন চায় পেয়ে যাচ্ছে, প্রথম প্রথম এই কাজগুলো বাইরের মানুষের সাথে বেশি করে, তখন এই অতি আধুনিক বাবা -মায়ের কুসুম কুসুম হাসি পায়, সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে আমার বাচ্চার যা জি*দ! যা চায় তাই দিতে হয়!তারপর এই অত্যাচার যখন খারাপ চাহিদা নিয়ে শুরু হয়, তখন তারা হঠাৎ করে লাগাম টানতে গিয়ে নিজেরাই ভি*লেন হয়ে যাচ্ছেন।
তাই সন্তানকে কিছুটা অভাব দেখানো উচিৎ, তাদের বোঝানো দরকার চাইলেই সবকিছু পাওয়া যায় না, অর্জণ করতে ও অপেক্ষা করতে হয়, ভুল করলে শা*স্তি পেতে হয় আর ভালো কাজে প্রশংসা ও আদর পাওয়া যায়।
আর না হলে এইভাবেই, নিজের কে নিজেরই প্রতিপক্ষ হিসেবে আদালতে আবিষ্কার করতে হবে।

#রাইম_সুলতানা
#চলো_একসাথে_বাঁচতে_শিখি

14/03/2025

Help Please:
Windows install করতে যেয়ে এই সমস্যার দেখা দিচ্ছে। কেউ কোনো সমাধান দিতে পারবেন?

রমজান মাসের সময়সূচি একাদশ শ্রেণিরবি+মঙ্গল+বৃহস্পতি(সকাল  ৯:০০)দশম শ্রেণিশনি+সোম+বুধ+শুক্র(বিকাল ৩:০০)সপ্তম শ্রেণীশনি থেক...
02/03/2025

রমজান মাসের সময়সূচি
একাদশ শ্রেণি
রবি+মঙ্গল+বৃহস্পতি(সকাল ৯:০০)
দশম শ্রেণি
শনি+সোম+বুধ+শুক্র(বিকাল ৩:০০)
সপ্তম শ্রেণী
শনি থেকে বৃহস্পতিবার (১০:৩০)

19/01/2025

Little
নেই বললেই চলে

A little
অল্প কিছু

The little
নির্দিষ্ট কিছু

Less
তুলনামূলক কম

Much
অনেক/প্রচুর

Amount of
সংখ্যা/পরিমাণ

08/01/2025

আসসালামুয়ালাইকুম।
এইচএসসি
পদার্থ বিজ্ঞান ও উচ্চতর গণিত
পড়তে আগ্রহী শিক্ষার্থীদের
আগামী ১০ জানুয়ারি ২০২৫ তারিখ
শুক্রবার সকাল ৯ টায়
SAMI Sir's Private Program সেন্টারে
উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

Address

Kalia
7520

Alerts

Be the first to know and let us send you an email when SAMI Sir's Private Program posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category