18/07/2026
🌿 আলহামদুলিল্লাহ! 🌿
Badurtoli Asmania Model Madrasahএর ছাত্র-ছাত্রীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানীয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মাদ্রাসায় একটি ওয়াটার ফিল্টার আনা হয়েছে।
আমাদের প্রধান পরিচালক, হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ হুজুর মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা,আল্লাহর কিছু প্রিয় বান্দার সহযোগিতায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই উদ্যোগটি গ্রহণ করা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ, খুব শীঘ্রই ফিল্টারটি স্থাপন করা হবে এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা বিশুদ্ধ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানীয় পানি পান করার সুযোগ পাবে।
শিক্ষার্থীদের কল্যাণে যে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার, সেগুলো যেন আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে পারি—এ জন্য আপনাদের সকলের নিকট আন্তরিক দোয়ার আবেদন রইল।
🤲 মহান আল্লাহ তাআলা যেন এই মহৎ কাজে সহযোগিতাকারী সকলকে উত্তম প্রতিদান দান করেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং প্রতিষ্ঠানকে দ্বীন ও মানবকল্যাণের আরও উত্তম খেদমত করার তাওফীক দান করেন। আমীন।