01/06/2026
-তীব্র রোদে দূরের রাস্তায় পানি দেখা যায় কেন?
অনেক সময় গরমের দিনে হাইওয়ে বা পাকা রাস্তায় দূরে তাকালে মনে হয় যেন রাস্তায় পানি জমে আছে। কাছে গেলে দেখা যায়, আসলে সেখানে কোনো পানিই নেই। এই অপটিক্যাল বিভ্রমকেই বলা হয় মরীচিকা (Mirage)।
এর কারণ হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (Total Internal Reflection)।
সহজ ভাষায় বলতে গেলে, প্রচণ্ড রোদে রাস্তার কাছাকাছি বাতাস খুব বেশি গরম হয়ে যায়, আর উপরের বাতাস তুলনামূলক ঠান্ডা থাকে। ফলে নিচের গরম বাতাস ও উপরের ঠান্ডা বাতাসের ঘনত্ব এক রকম থাকে না।
দূরের আকাশের আলো যখন এই ভিন্ন ঘনত্বের বাতাসের স্তরগুলোর মধ্য দিয়ে আসে, তখন আলো ধীরে ধীরে বাঁকতে থাকে। এক পর্যায়ে আলো এমনভাবে প্রতিফলিত হয় যে আমাদের চোখে মনে হয় আলোটি রাস্তার উপর থেকে আসছে। তখন আমরা রাস্তার উপর আকাশের প্রতিচ্ছবি দেখতে পাই।
আকাশের এই নীল প্রতিচ্ছবিকেই আমরা দূর থেকে পানি ভেবে ভুল করি।
🔹 বাস্তবে সেখানে কোনো পানি থাকে না।
🔹 এটি শুধুই আলোর আচরণের কারণে সৃষ্টি হওয়া একটি দৃষ্টিভ্রম।
🔹 এই ঘটনাকে বলা হয় মরীচিকা (Mirage)।
বিজ্ঞান আমাদের শেখায়, চোখ যা দেখে সব সময় বাস্তবতা ঠিক তা-ই নয়। ✨
বিঃদ্র- Jaypurhat-kalai Highway তে সামনে তাকালেই এখন বিষয়টি সরাসরি উপভোগ করতে পারবেন।