তাবলীগ-ই দ্বীন

তাবলীগ-ই দ্বীন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাবলীগ-ই দ্বীন, Education, Kakrail.

08/04/2022

তীব্র নিন্দা জানাচ্ছি 🤬🤬🤬

নওগাঁর মহাদেবপুরে হেজাব পড়ার কারনে ১৮ ছাত্রীকে পেটালেন হিন্দু শিক্ষিকা আমোদিনী পাল।

29/05/2017

বিয়ের দোয়া (উত্তম সঙ্গীর জন্য দোয়া)
অনেক সুন্দর একটি দোয়া শেয়ার করছি।
প্রতি নামাযের পর এবং বিশেষ করে মাঝরাতে তাহাজ্জুদে এই দোয়া করা যেতে পারে।
কারণ বিয়েটা হয়ে গেলেই সব ঝামেলা শেষ ব্যাপারটা এমন নয়। বিয়েটা জীবনে কল্যাণকর হওয়া জরুরী। জীবন সঙ্গী যদি উত্তম না হয় তবে কোন একদিন হয়ত আফসোস করে বলতে হবে, আহা! বিয়েটা না হলেই বরং ভাল ছিল।
বিবাহযোগ্যা বোনেরা আমল টা করতে পারেন।
এই দোয়ার পাশাপাশি
সূরা কাসাসঃ২৪ এবং সূরা ফুরকানঃ৭৪ আয়াতের আমল ও করতে পারেন ইন শা আল্লাহ।
ইন শা আল্লাহ দ্রুত আল্লাহ উত্তম সঙ্গী মিলিয়ে দিবেন।
এমনকি বিবাহিত বোনেরাও এই দোয়া করতে পারেন। দাম্পত্য জীবন হবে আরও প্রশান্তির ইন শা আল্লাহ।
পড়ার সুবিধার জন্য ডায়রীতে দোয়াটা লিখে রাখতে পারেন।
মনে রাখবেন, যেকোন দোয়া কবুলের শর্ত হল খুব আন্তরিকতার সাথে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর প্রশংসা করা, দুরুদ পাঠ করা এবং একজন নিঃস্ব-অসহায় হিসেবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করা। নিজের প্রয়োজনীয় ব্যাপার গুলো চাওয়ার পর দুরুদ ও আল্লাহর প্রশংসা দ্বারা দোয়া শেষ করা। দোয়া করার পর ধৈর্য্য ও বিশ্বাসের সাথে দোয়া কবুলের জন্য অপেক্ষা করা। পাশাপাশি সকল হারাম ও গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে।
দোয়াটি হল-
"হে আমার প্রতিপালক ,
নিশ্চয়ই তুমি অসীম দয়ালু , পরম করুনাময় ।
তুমি আমার উপর দয়া কর ,
আমাকে ইসলামে পরিপূর্ণ রূপে অন্তর্ভুক্ত কর এবং ইসলামের পথে আমাকে মজবুত করতে একজন দ্বীনদার , নেককার , পরহেজগার , সৎ , সাহসী ও আল্লাহভিরু জীবনসঙ্গী দান কর ,
যে কিনা মুত্তাকীদের একজন ,
যে কিনা তোমার প্রিয় বান্দাদের একজন,
যে কিনা ইসলামের যথেষ্ট জ্ঞান রাখে,
যথেষ্ট তাকওয়াবান হয়,
যেন আমাকে এবং আমাদের পরিবারকে ইসলাম অনুযায়ী চলতে এবং তোমার নৈকট্য অর্জনে সাহায্যকারী হয়।
এমন একজন আমাকে দান কর যে আমার প্রতি সদয় আচরন করবে , আমার সাথে ধৈর্য ধারন করবে ,
আমার ব্যাপারে আল্লাহ্কে ভয় করবে ।
হে আমার রব , তুমি ছাড়া আমাদের আর কোন সহায় নেই । তুমি আমার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে সাহায্য কর, হেফাজত কর , তাকে সত্যিকারের মু'মিন হিসেবে তৈরি কর । আর আমাকেও তার উপযুক্ত কর ,
তার দ্বীন পূরণে সহায়তা কর ,
তার অনুগতা কর, যে সকল বিষয় হেফাজতযোগ্য ,
আমি যেন তার হেফাজত করতে পারি ।
হে আমাদের প্রভু , তুমি আমাদেরকে ইসলামের উপর অটল রাখো , আমাদের উপর রহম কর এবং তোমার সন্তুষ্টি অর্জনে সহায়তা কর।
আমরা যেন সুখ -দুঃখ , ভালো -মন্দ , বিপদ -আপদ
সকল সময়ে এক সাথে তোমার পথে থাকি, তোমার ইবাদত করি এবং তোমার প্রশংসা করতে পারি। আমীন।"

26/05/2017
23/04/2016

Collect from >>> Md. Nabidul Hasan Talukder

বিখ্যাত ফকিহ্ আবুল লাইস
সমরকন্দি (রঃ) বলেন আল্লাহ্
তিন প্রকার মানুষ কে ঘৃণা
করেন আর তিন প্রকার মানুষ
কে ভালবাসেন,
আল্লাহ্ যে তিন প্রকার
মানুষ কে ঘৃণা করেন
১। ফাসেককে ঘৃণা করেন,
তবে বৃদ্ধ ফাসেককে অধিক
ঘৃণা করেন।
২। কৃপণকে ঘৃণা করেন, তবে
ধনী কৃপণকে অধিক ঘৃণা
করেন।
৩। অহংকারীকে ঘৃণা করেন,
তবে দরিদ্র অহংকারীকে
অধিক ঘৃণা করেন।
আল্লাহ্ যে তিন প্রকার
মানুষ কে ভালবাসেন
১। পরহেজগারকে
ভালবাসেন, তবে যুবক
পরহেজগারকে অধিক
ভালবাসেন।
২। দানশীলকে ভালবাসেন,
তবে গরীব দানশীলকে
অধিক ভালবাসেন।
৩। বিনয়ীকে ভালবাসেন,
তবে ধনবান বিনয়ীকে অধিক
ভালবাসেন।
[ তাম্ভিহুল গাফেলিন]

বিশ্ব এস্তেমা !!! বিশ্ব এস্তেমা !!! বিশ্ব এস্তেমা !!!বিশ্ব এস্তেমা ২০১৬। আহলান ছাহলান ।প্রথম পর্ব :৮,৯,১০ জানুয়ারী ২০১৬ ...
25/12/2015

বিশ্ব এস্তেমা !!! বিশ্ব এস্তেমা !!! বিশ্ব এস্তেমা !!!

বিশ্ব এস্তেমা ২০১৬। আহলান ছাহলান ।

প্রথম পর্ব :৮,৯,১০ জানুয়ারী ২০১৬ ইং এবং ২ য় পর্ব : ১৫, ১৬ এবং ১৭ জানুয়ারী ২০১৬ ইং। সকলেই আমন্ত্রিত। এস্তেমা ময়দানে আপনার অবস্থান জেনে নিন। এবং অন্য সকলকে দাওয়াত দিন। আপনিও অশেষ নেকীর অংশীদার হয়ে যাবেন। আপনার দাওয়াত পেয়ে যত লোক এস্তেমায় শরীক হয়ে দ্বীনের মেহনতে শরীক হবেন সকলের সমপরিমান নেকী কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসাবে যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ।

05/08/2015

হযরত উ’মার ইবনুল খত্তব রদিয়াল্লহু আ’নহু (عمر بْن الخطّاب رضى الله عنْه) হইতে বর্ণিত আছে যে, তিনি একদিন মাসজিদে নববীতে যাইয়া দেখিলেন হযরত মুআ’য রদিয়াল্লহু আ’নহু (معاذ بنْ جبل رضى الله عنْه) রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের কবর মোবারকের নিকট বসিয়া কাঁদিতেছেন। হযরত উ’মার রদিয়াল্লহু আ’নহু জিজ্ঞাসা করিলেন, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, একটি কথার কারণে আমার কান্না আসিতেছে যাহা আমি রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামে নিকট হইতে শুনিয়াছিলাম। তিনি এরশাদ করিয়া ছিলেন, সামান্যতম লোক দেখানোও শিরক। আর যে ব্যক্তি আল্লহ তায়া’লার কোন দোস্তের সহিত শত্রুতা করিল যে আল্লহ তায়া’লাকে যুদ্ধের আহবান জানাইল। আর নিঃসন্দেহে আল্লহ তায়া’লা এমন লোকদের ভালবাসেন যাহারা নেক ও মুত্তাকী হয় এবং এমনভাবে গোপন হইয়া যায় যে, অনুপস্থিত হইলে তালাশ করা হয় না, আর যদি উপস্থিত থাকে তবে না তাহাদিগকে ডাকা হয় আর না তাহাদিগকে কেহ চিনিতে পারে। তাহাদের অন্তর হেদায়াতের উজ্জ্বল চেরাগ। তাহারা ফিৎনার অন্ধকার তুফান হইতে (অন্তরের আলোর কারণে আপন দ্বীনকে বাঁচাইয়া) বাহির হইয়া যায়। (ইবনে মাজাহ)

02/08/2015

হযরত ইবনে আ’ব্বাস রদিয়াল্লহু আ’নহুমা (ابْن عبّاس رضى الله عنْهما) হইতে বর্ণিত আছে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি লোকদের খুশী করার জন্য আল্লহ তায়া’লাকে অসন্তুষ্ট করে, আল্লহ তায়া’লা তাহার প্রতি অসন্তুষ্ট হন এবং আল্লহ তায়া’লাকে অসন্তুষ্ট করিয়া যাহাদিগকে সন্তুষ্ট করিয়াছিল তাহাদিগকেও অসন্তুষ্ট করিয়া দেন। আর যে ব্যক্তি আল্লহ তায়া’লাকে সন্তুষ্ট করার জন্য লোকদের অসন্তুষ্ট করে, আল্লহ তায়া’লা তাহার প্রতি সন্তুষ্ট হইয়া যান এবং আল্লহ তায়া’লাকে সন্তুষ্ট করার জন্য যাহাদিগকে অসন্তুষ্ট করিয়া ছিল, তাহাদিগকেও সন্তুষ্ট করিয়া দেন। এমনকি ঐ সমস্ত লোকদের দৃষ্টিতে তাহাকে উত্তম করিয়া দেন এবং সেই ব্যক্তির কথা ও আমালকে তাহাদের দৃষ্টিতে শোভনীয় করিয়া দেন। (তাবারানী, মাজমায়ে যাওয়ায়েদ)

02/08/2015

হযরত মালেক রদিয়াল্লহু আ’নহু (مالكٍ رضى الله عنْه) হইতে বর্ণিত আছে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, দুইটি ক্ষুধার্তকে বাঘ বকরীর পালের মধ্যে ছাড়িয়া দিলে উহারা বকরীর পালে এই পরিমাণ ক্ষতি করে না যে পরিমাণ মানুষের মালের লোভ ও সম্মানের লিপ্সা তাহার দ্বীনের ক্ষতি করে। (তিরমিযী)

রসুল্লুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন,হাজী যখন হালাল মাল লইয়া হজ্জের উদ্দেশে বাহির  হয় এবং যানবাহনে আর...
31/07/2015

রসুল্লুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন,হাজী যখন হালাল মাল লইয়া হজ্জের উদ্দেশে বাহির হয় এবং যানবাহনে আরোহণ করিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তখন আসমান হইতে একজন ফেরেশতা লাব্বাইকা ওয়া সা’দাইকা বলে(অর্থাৎ তোমার লাব্বাইক কবুল হাইয়াছে) সেই ফেরেশতা বলে ,তোমার পাথেয় হালাল , তোমার বাহনও হালাল (অর্থাৎ হালাল মাল দ্বারা ক্রয় করিয়াছ)এবং তোমার হজ্জ মাবরুর( নেকিওয়ালা হজ্জ)। আর তোমার উপর কোন মুসিবত নাই। আর যখন হারাম মাল লইয়া হজ্জে যায় এবং বাহনের উপর আরোহণ করিয়া লাব্বাইক বলে তখন আসমান হইতে একজন ফেরেশতা বলে না লাব্বাইকা ,না সা’দাইকা অর্থাৎ তোমার লাব্বাইক কবুল নয় । তোমার পাথেয় হারাম , তোমার খরচ হারাম, তোমার হজ্জ গুনাহ। এই হাজ্জ মাবরুর নেকিওয়ালা হজ্জ)নয়।

29/07/2015

আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি
বলেন, রাসূলুল্লাহ (সাঃ)
বলেছেনঃ "মুসলমান ব্যক্তির উপর যে
সকল বিপদ-আপদ আপতিত হয় এর দ্বারা
আল্লাহ্ তার পাপ মোচন করে দেন।
এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ
হয় এর দ্বারাও।"
[সহিহ বুখারী : খন্ড ৭ : অধ্যায় ৭০]

30/06/2015

হুযাইফা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমার বুকে হেলান দিয়ে ছিলেন। সেই সময় তিনি বললেন, ‘‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে একদিন রোযা রাখার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় কিছু সাদকাহ করার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সেও জান্নাত প্রবেশ করবে।’’ (আহমাদ, মুসনাদ)

Address

Kakrail

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাবলীগ-ই দ্বীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category