29/07/2026
কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে
এম পি আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
সোমবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের পক্ষ হতে দ্বিতীয় বারের মতো নির্বাচিত এম পি আলহাজ্ব মোশারফ হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কাহালু উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, বগুড়া শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী আনোয়ার হোসেন, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমদ, কাহালু কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষকা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বর্তমান এবং প্রাক্তন ছাত্র/ছাত্রীবৃন্দ।