ডেইলি ডেন্টাল সার্জারী - কচুয়া শাখা,চাঁদপুর

ডেইলি ডেন্টাল সার্জারী - কচুয়া শাখা,চাঁদপুর

Share

Its all about Dentistry.By this page you can broaden your knowledge. So spend time for sharpening yo

24/05/2026

🦷 ত্রুটিপূর্ণ দাঁত ফেলা হয় কেনো?
সব দাঁতই ফেলে দিতে হয় না। আধুনিক দন্ত চিকিৎসায় আমরা সবসময় দাঁত বাঁচানোর চেষ্টা করি। কিন্তু কিছু ক্ষেত্রে দাঁত এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেটি রেখে দিলে বরং ক্ষতি বাড়তে পারে। তখন দাঁত ফেলে দেওয়া (Extraction) প্রয়োজন হয়।
যেসব কারণে দাঁত ফেলতে হতে পারে:
✅ অতিরিক্ত পোকা বা ক্ষয় (Severe Caries)
দাঁতের ক্ষয় যদি এত গভীর হয় যে রুট ক্যানাল বা ফিলিং করেও বাঁচানো সম্ভব না হয়।
✅ মাড়ির রোগে দাঁত নড়ে যাওয়া
পাইোরিয়া বা মাড়ির রোগে হাড় ক্ষয় হয়ে দাঁত ঢিলা হয়ে গেলে।
✅ আক্কেল দাঁতের সমস্যা
বাঁকা, আটকে থাকা বা আংশিক ওঠা আক্কেল দাঁত ব্যথা, ইনফেকশন ও পাশের দাঁতের ক্ষতি করতে পারে।
✅ ভাঙা দাঁত
দুর্ঘটনা বা আঘাতে দাঁত এমনভাবে ভেঙে গেলে যা রিপেয়ার করা সম্ভব নয়।
✅ ইনফেকশন বা ফোঁড়া
দাঁতের সংক্রমণ যদি আশেপাশের হাড় বা শরীরে ছড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে।
✅ অতিরিক্ত ভিড় দাঁত (Orthodontic reason)
ব্রেস করার সময় কখনো কখনো জায়গা তৈরি করতে কিছু দাঁত তুলতে হয়।
⚠️ মনে রাখবেন,
ব্যথা না থাকলেও অনেক সময় দাঁত ভিতরে ভিতরে নষ্ট হতে পারে। তাই নিয়মিত ডেন্টাল চেক-আপ খুবই গুরুত্বপূর্ণ।
🪥 সময়মতো চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই দাঁত ফেলা এড়ানো সম্ভব।

23/05/2026

😊

14/05/2026

কি?
ফাঁকা দাঁত নিয়ে চিন্তিত?
এতো চিন্তা কিসের!
আজই সমস্যার সমাধান করুন, আর নিজের আত্মবিশ্বাস করুন দ্বিগুন।

13/05/2026

আক্কেল দাঁত কেন এত সমস্যা করে?

06/05/2026

আপনার শিশুর ৬ বছরের মাড়ির দাঁতটি কি 'দুধের দাঁত'? (ভুল করবেন না!)

​আমার প্র‍্যাক্টিস লাইফে সবচেয়ে খারাপ লাগে তখন, যখন দেখি ৭ থেকে ১০ বছরের একটা ছোট শিশু তার প্রথম স্থায়ী মাড়ির দাঁতে (First Permanent Molar) প্রচণ্ড ব্যথা নিয়ে চেম্বারে আসে।

​অধিকাংশ ক্ষেত্রেই বাবা-মায়ের কথা থাকে— "ডাক্তার সাহেব, এই দাঁত তো আগে পড়েনি, সরাসরি উঠেছে; তাই ভেবেছিলাম এটা দুধের দাঁত।"

​এই একটি ছোট তথ্যের অভাবেই অনেক শিশু অকালে তাদের স্থায়ী দাঁত হারায়।

আপনার যা জানা জরুরি:
​সরাসরি গজায়: ৬-৭ বছর বয়সে দুধের দাঁতের সারির একদম পেছনে এই দাঁতটি ওঠে। এটি ওঠার আগে কোনো দুধের দাঁত পড়ে যায় না, তাই অনেকেই একে দুধের দাঁত ভেবে ভুল করেন।

​মুখের ভিত্তি: একে বলা হয় ডেন্টাল আর্চের 'কনারস্টোন'। মুখের আকৃতি এবং ওপর-নিচ পাটির কামড় (Bite) ঠিক রাখতে এই দাঁতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

​ক্ষয়ের ঝুঁকি: নতুন ওঠা এই দাঁতের উপরিভাগ বেশ খাঁজকাটা থাকে, যার ফলে খাবার জমে দ্রুত ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকে।

​ভুল ধারণা: পরিসংখ্যানে দেখা গেছে, ৮২% অভিভাবক এই দাঁতটিকে দুধের দাঁত মনে করেন। ফলে দাঁতে গর্ত হলেও তারা মনে করেন "দুধের দাঁত তো পড়েই যাবে", আর এই অবহেলাতেই দাঁতটি নষ্ট হয়ে যায়।

​আমাদের করণীয়:
​১. শিশুর বয়স ৬ বছর হলে মাড়ির পেছনের দাঁতগুলো খেয়াল করুন।
২. দাঁতটি যেহেতু সারাজীবনের জন্য, তাই শুরুতেই সুরক্ষার জন্য চিকিৎসকের পরামর্শে 'ফিশার সিল্যান্ট' (Sealant) করিয়ে নিতে পারেন। এটি দাঁতকে অকাল মৃত্যু থেকে রক্ষা করে।
৩. ক্যাভিটি বা কালো দাগ দেখা দিলেই দেরি না করে ডেন্টিস্টের কাছে নিয়ে আসুন।

​সৌভাগ্যবান কিছু শিশুর ক্ষেত্রে হয়তো রুট ক্যানেল করে দাঁতটি বাঁচানো যায়, কিন্তু সচেতন থাকলে এই কষ্টকর চিকিৎসার প্রয়োজনই হতো না।

​আপনার শিশুর হাসি সারা জীবন অটুট থাকুক। সচেতন হোন, সঠিক সময়ে যত্ন নিন।
©Dr. Md Arifur Rahman

05/05/2026

মাসজুড়ে ফ্রি ডেন্টাল পরামর্শ!!!

দাঁতের সমস্যা শুরু হওয়ার আগেই সচেতন হোন — কারণ একবার ক্ষতি হয়ে গেলে পুরোপুরি ঠিক করা অনেক সময় কঠিন হয়ে যায়।

🦷 দাঁতের যত্ন নিন ক্ষতি হবার আগেই

আপনার সুন্দর হাসি আর আত্মবিশ্বাস ধরে রাখতে নিয়মিত দাঁতের যত্ন খুবই জরুরি। অনেকেই ব্যথা বা সমস্যা না হলে ডেন্টিস্টের কাছে যান না—কিন্তু ততদিনে সমস্যা অনেকটাই বেড়ে যায়।

👉 তাই এখনই সুযোগ নিন!
আমাদের এখানে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডেন্টিস্ট দ্বারা ফ্রি চেকআপ করা হচ্ছে।

✔ দাঁতের সমস্যা আগেই শনাক্ত
✔ সঠিক পরামর্শ ও ট্রিটমেন্ট গাইডলাইন
✔ সম্পূর্ণ নিরাপদ ও যত্নশীল সার্ভিস

আজই আপনার এবং আপনার পরিবারের দাঁতের যত্ন নিশ্চিত করুন।

05/05/2026

অটোক্লেভ কি বা কেনো প্রয়োজন?

02/05/2026
Want your school to be the top-listed School/college in Kachua?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

জনতা সুপার মার্কেট (নারু বাবুর মার্কেট), IFIC ব্যাংকের নিচ তলা, কচুয়া মধ্যবাজার, কচুয়া, চাঁদপুর
Kachua
3630