24/10/2025
মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসার ফাযিল পরীক্ষা ২০২৪খ্রি: ১ম,২য়, বর্ষের দোয়া ও ৩য় বর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যারা জানে আর যারা জানেনা,তারা সমান হতে পারেনা। আল কোরআন। An ideal islamic educational institution.
24/10/2025
মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসার ফাযিল পরীক্ষা ২০২৪খ্রি: ১ম,২য়, বর্ষের দোয়া ও ৩য় বর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
14/10/2025
শিক্ষক কমর্চারিদের ন্যায্য দাবির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অযৌক্তিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছি।
আমাদের এই আন্দোলন চলমান থাকবে—যতদিন না শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়।
13/10/2025
কর্মবিরতি
মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসা নুরানি শাখার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান
25/09/2025
মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসা নুরানি শাখার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের খন্ড চিত্র। অদ্য বেলা ৯.০০ঘটিকায় সময় মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়,
অনুষ্ঠানের সভাপত্বিত করেন অধ্যক্ষ মহোদয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাছুম বিল্লাহ সাহেব বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম কোম্পানি সাহেব ও এলাকার গণ্যমান্ন ব্যক্তিবর্গ। নুরানি শাখার প্রধান হাফেজ জাকারিয়া সাহেব এর সঞ্চলনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মাও শাহজাহান সাহেব জনাব মোঃ সাইফুল মিজান সাহেব জনাব মোঃ রফিকুল ইসলাম মিয়াজি,প্রমুখ পরিশেষে নুরানি শাখার ফলাফল ঘোষণা করেন এবং ১ম ২য় ৩য় স্থান অধিকারি শিক্ষার্থীদের কে পুরষ্কৃত করেন।
17/09/2025
মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসা
@আলিম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের "নবী-বরণ ও ছবকপ্রদান " অনুষ্ঠান
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
পড় তোমার প্রভুর নামে- যিনি সৃষ্টি করেছেন মানুষকে- আল কোরআন।
এসো নবীন জ্ঞান অর্জনে, বের হও সেবাদানে।
অদ্য ১৬/০৯/২৫ইং তারিখে চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তনে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের "নবী-বরণ ও সবক প্রদান অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।
উক্ত "নবীন বরন" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ ইছহাক খান
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে উক্ত নবীন বরন অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মহোদয় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ ও দিকনির্দেশনা মূলক স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন অত্র অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহোদয় জনাব মোঃ ইছহাক খান
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বক্তব্য প্রদান করেন
১। মোঃ সাইফুল মিজান
অধ্যাপক (আরবী) অত্র মাদ্রাসা
২। জনাব মোঃ মোঃ রফিকুল ইসলাম মিয়াজী সিনি: সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা
অত্র অনুষ্ঠানের সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,ওহীর জ্ঞানই হল মানব জাতির আসল জ্ঞান এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুযিজা হল কুরআন। আর এই মহাগ্রন্থ কুরআনুল কারীম অধ্যায়নের জায়গা হল এই মাদ্রাসা, এই কুরআন এর শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দ্বীনের দ্বায়ী হবে,মাদ্রাসায় কুরআন ও হাদিসের শিক্ষা শিক্ষিত হয়ে তোমাদের দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। কোরআন ও হাদিসের অমিয় বানী সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে হবে তাহলেই তোমরা পরিপূর্ণ শিক্ষার্থী ও মানুষের উঠবে। তিনি সকল নবীন শিক্ষার্থীদের বলেন মাদ্রাসায় নিয়মিত উপস্থিত হয়ে ওস্তাদের সান্নিধ্যে থেকে কুরআন ও হাদীস জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে মাদ্রাসাসহ সুনাম চারেদিকে ছড়িয়ে দিতে আহ্বান জানান, এবং আরো তোমাদের থেকে ই ছোটরা শিখবে। সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের "ছবক" প্রদান করেন
এবং শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন কুরআন ও হাদীসের শিক্ষায় শিক্ষিত হয়ে "সমস্ত প্রশংসা যে আল্লাহর" তা তিনি সর্বত্র প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন
জনাব হজরত মাঃ শাহজাহান সাহেব (আরবি শিক্ষক) অত্র মাদ্রাসা
পরিশেষে দোয়া ও মুনাজাত মাধ্যমে উক্ত নবীন বরন অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়
06/09/2025
31/08/2025
নতুন শিক্ষকদের মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসায় স্বাগতম, আশা করি আপনারা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবেন। আপনাদের শিক্ষকতা জীবন সফল এবং সুন্দর হোক। আপনাদের নিরলস প্রচেষ্টা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে।ইনশাআল্লাহ।"
25/08/2025
দাখিল পরিক্ষার্থী ২০২৬ শিক্ষার্থীদের মান উন্নয়ন এর লক্ষ্যে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে
30/07/2025
সকলের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণে আজ মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসা ফাযিল ১ম বর্ষের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০/০৭/ ২০২৫ইং রোজ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসার মিলনায়তনে এ আমাদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমরা আনন্দ ও উৎসবের সাথে বরণ করে নিচ্ছি আমাদের নতুন শিক্ষাবর্ষের ২০২৪ - ২০২৫ সেশনের ফাযিল ১বর্ষের শিক্ষার্থীদের। আপনাদের সকলকে এই নতুন যাত্রাপথে স্বাগতম জানাই। আশা করি, এখানে এসে আপনারা জ্ঞান অর্জন এবং নিজেদের বিকশিত করার এক নতুন দিগন্ত উন্মোচন করবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
[ Monpura islamia fazil madrasa Family ] সবসময় আপনাদের পাশে আছে।
মাও মোঃ শাহজাহান সাহেবর সঞ্চালনায়
* প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ মাছুম বিল্লাহ, সাহেব
* বিষয়ে অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ ডা: আব্দুল হাই সাহেব সহ আরো অনেকেই ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নবীর বরন অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতিত জনাব মোঃ ইছহাক খান ( অধ্যক্ষ) অত্র মাদরাসা।
28/07/2025
আগামী ৩০ জুলাই ২০২৫ ইং মনপুরা ইসলামিয়া ফাযিল মাদরাসার ফাযিল ১ম বর্ষ ২০২৪-২০২৫ সেশনের নবীন বরণ অনুষ্ঠান।