JKLC-Jatrabari,জুরাইন। জুরাইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার। Mob:01301313768

  • Home
  • Bangladesh
  • Jurain
  • JKLC-Jatrabari,জুরাইন। জুরাইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার। Mob:01301313768

JKLC-Jatrabari,জুরাইন। জুরাইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার। Mob:01301313768 জুরাইন কুরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার, এখানে যত্ন সহকারে ছাত্রছাত্রীদেরকে কোরিয়ান ভাষা শেখানো হয়।
(12)

12/03/2025

২০২৫ সালে প্রথম দফায় ইস্যুতে আল্লাহ তুমি বাংলাদেশের সকল রোস্টার ভাইদের কে ভিসা ইস্যু করিয়ে দিও।
এই রমজান মাসের উসিলায় কবুল করে নাও।

25/02/2025

এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি)-এর কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রকাশিত তালিকায় Industry কলামে বর্ণিত Sub Categories অনুযায়ী স্কীল টেস্ট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সকলকে Sub Categories অনুযায়ী প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হলো।

২০২৪ সালে ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি)-এ অংশগ্রহণ প্রার্থীদের কম্পিটেন্সি ও স্কীল টেস্টে অংশগ্রহণের জন্য নাম...
20/02/2025

২০২৪ সালে ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি)-এ অংশগ্রহণ প্রার্থীদের কম্পিটেন্সি ও স্কীল টেস্টে অংশগ্রহণের জন্য নাম ঘোষণা

সংশ্লিষ্ট সকলে অবগত আছেন যে, বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও কোরিয়া সরকারের পক্ষে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডি কোরিয়া)’র যৌথ ব্যবস্থাপনায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মীরা দক্ষিণ কোরিয়ায় গমন করে থাকে। এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত বার্ষিক কোটার ভিত্তিতে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন প্রাথমিক নিবন্ধন, প্রয়োজনে লটারি, চূড়ান্ত নিবন্ধন ও চূড়ান্ত পাশের সংখ্যা এবং জব রোস্টারভুক্ত করে থাকেন। নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচন, জব রোস্টার, শ্রমচুক্তি ইস্যুসহ দক্ষিণ কোরিয়া গমন প্রক্রিয়া এইচআরডি কোরিয়া কর্তৃক বিধি অনুযায়ী সম্পন্ন করা হয়ে থাকে। এক্ষেত্রে বোয়েসেল-এর কোনো ধরণের সুপারিশ বা হস্তক্ষেপ করার সুযোগ নেই। বোয়েসেল ও এইচআরডি কোরিয়া বর্ণিত কার্যক্রমে বিধি মোতাবেক সহায়তা প্রদান করে থাকে।

এইচআরডি কোরিয়া কর্তৃক কোরিয়ান ভাষা পরীক্ষা, স্কীল টেস্ট ও কালার ব্লাইন্ডনেস টেস্ট গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচন করা হয়ে থাকে। সেমতে ২০২৪ সালে ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি)-এ কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের নিবন্ধনকারীদের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৭৫ (১৫০) বিবেচনায় ৩৪১১ জন প্রার্থীকে স্কীল টেস্টে অংশগ্রহণের জন্য এইচআরডি কোরিয়া কর্তৃক নির্বাচিত করা হয়।

কম্পিটেন্সি ও স্কীল টেস্ট সংক্রান্ত কার্যক্রম বিষয় এইচআরডি কোরিয়া থেকে চড়ূান্ত নোটিশ প্রাপ্তি সাপেক্ষে বোয়েসেল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে উক্ত কার্যক্রমের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হলো।

উত্তীর্ণদের তালিকা:
https://boesl.portal.gov.bd/site/notices/4fe28ae5-187d-4683-aa66-b9a885e7157f?fbclid=IwY2xjawIjp1dleHRuA2FlbQIxMQ. e5ttham51ABHczlB5qylICTYk4-9dENrVYQbdR8U33afDA8wvxrr2s_m2wg3kcFYdsV7g_aem_gle_MwryROf2VOzryL7qZQ

নোটিশ ফর্ম ফর্ম পূরণের নমুনা

25/11/2024

১২তম ইপিএস টপিক ইউবিটি-২০২৪ (লটারি)-এ নিবন্ধনকৃত প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষার সময়সূচী ঘোষণা। বিস্তারিত ১ম কমেন্টেসে।

~৫ম ইস্যুর তারিখ নির্ধারণ হয়েছে। 👉উৎপাদন শিল্প + শিপ বিল্ডিং ডিসেম্বর ২০ থেকে ২৪ তারিখ মোট ৪ দিন।👉কৃষি +মৎস+ বনায়ন+সেবা+...
20/11/2024

~৫ম ইস্যুর তারিখ নির্ধারণ হয়েছে।

👉উৎপাদন শিল্প + শিপ বিল্ডিং ডিসেম্বর ২০ থেকে ২৪ তারিখ মোট ৪ দিন।

👉কৃষি +মৎস+ বনায়ন+সেবা+কনস্ট্রাকশন ডিসেম্বরের ২৬ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত মোট ৬ দিন।

Bangladesh এর এখন যে অবস্থা ইস্যুর,,আশা করি বছরের শেষ ইস্যু টা যেন ভালো হয়।আল্লাহ সবার মনের আশা পূরণ করুন🤲❤️🇰🇷

জরুরি নোটিশ এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট (উৎপাদন শিল্প)-এ নিবন্ধনকৃতদে কোরিয়ান ভাষা পরীক্ষা ডিস...
06/11/2024

জরুরি নোটিশ

এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট (উৎপাদন শিল্প)-এ নিবন্ধনকৃতদে কোরিয়ান ভাষা পরীক্ষা ডিসেম্বর ২০২৪ এর ১ম সপ্তাহ শুরু হবে। এইচআরডি কোরিয়া থেকে চূড়ান্ত সময়সূচী প্রাপ্তি সাপেক্ষে এই পেইজে প্রচার করা হবে।

জরুরি নোটিশ এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট (উৎপাদন শিল্প)-এ উত্তীর্ণদের স্কিল টেস্ট ২৪ নভেম্বর ২০...
27/10/2024

জরুরি নোটিশ

এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক ১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট (উৎপাদন শিল্প)-এ উত্তীর্ণদের স্কিল টেস্ট ২৪ নভেম্বর ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। এইচআরডি কোরিয়া থেকে চূড়ান্ত সময়সূচী প্রাপ্তি সাপেক্ষে এই পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।

27/10/2024

কোরিয়ান ভাষা চর্চা সংক্রান্ত জরুরি নোটিশ

ইপিএস-এর আওতায় দক্ষিণ কোরিয়া গমনের প্রক্রিয়াধীন বা রোস্টারভুক্ত সকল প্রার্থীদের কোরিয়ান ভাষা শ্রবণ ও কথন চর্চার প্রতি সচেতনতা খুবই জরুরি। এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক বাংলাদেশি কর্মীগণ কোরিয়ার কর্মস্থলে নিরলসভাবে কঠোর পরিশ্রম করে কিন্তু কোরিয়ান ভাষায় কথোপকথনে দুর্বলতার কারণে কোরিয়ান নিয়োগকর্তাদের পছন্দের তালিকায় বাংলাদেশি কর্মী কম গুরুত্ব পায়।

রোস্টারভুক্ত প্রার্থী কোরিয়ান ভাষা চর্চার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় গমন করে কর্মস্থলে সাবলীলভাবে কোরিয়ান ভাষায় কথোপকথন করতে পারলে বার্ষিক কোটা পূরণ সহায়ক হবে। অপরদিকে রোস্টারভুক্তরা দক্ষিণ কোরিয়া না যেতে পারলে রোস্টার থেকে ডিলিট হওয়ার পর পরবর্তীতে বিনা লটারি/সরাসরি কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে রোস্টারভুক্ত/কোরিয়াগামী সকলকে কোরিয়ান ভাষা শ্রবণ ও কথোপকথন চর্চা আরও বৃদ্ধির জন্য অনুরোধ করা হলো। তাছাড়া কোরিয়ান ভাষা কোচিং সেন্টার/প্রতিষ্ঠান-এর শিক্ষাথীদের কোরিয়ান ভাষা শ্রবণ ও কথোপকথন চর্চার প্রতি গুরুত্বারোপের জন্য সংশ্লিষ্টদেরকে পরামর্শ দেয়া হলো।

26/10/2024

এ বছর মূলত ৪টি ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হওয়ার কথা থাকলেও ৫টিতে বর্ধিত করা হয়েছে। বর্ধিত এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুটি ডিসেম্বরে হবে। চতুর্থ ইস্যুটি নভেম্বরের ৫তারিখ থেকে শুরু হবে।

#ফিরেআসা

দক্ষিন কোরিয়ার ৪র্থ পর্বের ভিসা ইস্যুর মোট কোটা: ৩০,১৪০ জন।উৎপাদন: ২০,১৩৪ জনশিপবিল্ডং: ১৩০০ জন মৎস্য এবং কনস্ট্রাকশন: ৫০...
25/09/2024

দক্ষিন কোরিয়ার ৪র্থ পর্বের ভিসা ইস্যুর মোট কোটা: ৩০,১৪০ জন।

উৎপাদন: ২০,১৩৪ জন

শিপবিল্ডং: ১৩০০ জন মৎস্য এবং কনস্ট্রাকশন: ৫০৫৮ জন কৃষি এবং বনায়ন: ৩৬৪৮ জন।

এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর তারিখ: উৎপাদন, শিপবিল্ডিং: ০৫-০৮ই নভেম্বর মৎস্য ও নির্মাণ, কৃষি, এবং বনায়ন: ১১-১৫ই নভেম্বর।

বাংলাদেশ থেকে কত ইস্যু হবে সেটা নির্ভর করবে মালিকদের চাহিদার উপর!! রোস্টারভুক্ত সকলের জন্য দোয়া রইলো।

মনোযোগ বিজ্ঞপ্তি        11 তম ম্যানুফ্যাকচারিং স্কিল টেস্ট 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত প্রায় 5,000 জনের জন্য অনুষ্ঠিত হব...
05/09/2024

মনোযোগ বিজ্ঞপ্তি

11 তম ম্যানুফ্যাকচারিং স্কিল টেস্ট 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত প্রায় 5,000 জনের জন্য অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ধন্যবাদ

Attention Notice

The 11th Manufacturing Skill Test will be held from October 21st to 26th for approximately 5,000 people.

All concerned are requested to be prepared in this regard.

Thank you.

আলহামদুলিল্লাহ,গুড নিউজ 🖤বাংলাদেশ থেকে কোরিয়াতে ইপিএস কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠান বোয়েসেল ও কোরিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল...
18/08/2024

আলহামদুলিল্লাহ,গুড নিউজ 🖤
বাংলাদেশ থেকে কোরিয়াতে ইপিএস কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠান বোয়েসেল ও কোরিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সংগঠন কেবিজের সাথে কর্মী প্রেরণ বৃদ্ধি নিয়ে আলাপ করেন।
আলাপচারিতায় বাংলাদেশী কর্মীদের জন্য কোরিয়ান শিক্ষক দিয়ে কোরিয়ান ভাষা পাঠদান,প্রি ডিপার্চার ক্লাস আরও কঠিনতম করা,কোম্পানি পরিবর্তন করে না এমন ব্যক্তিদের আর্থিক বিষয়ক ইনটেনসিভ প্রদানের প্রতিশ্রুতি দেন বোয়েসেল কর্তৃপক্ষ।
C

Address

বালুরমাঠ
Jurain
1204

Alerts

Be the first to know and let us send you an email when JKLC-Jatrabari,জুরাইন। জুরাইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার। Mob:01301313768 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to JKLC-Jatrabari,জুরাইন। জুরাইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার। Mob:01301313768:

Shortcuts

Share